কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে সচীন ওঝা (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত সচীন ওঝা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিস্কারের সময় ভিমরুলের দল তাকে আক্রমণ করে। সারা শরীরে শত শত কামড় দেয়। তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় বিকাল সাড়ে ৪ টার দিকে সচীন ওঝা মারা যায়।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবীর আহমেদ জামান জানান, একদিকে বয়স্ক মানুষ অন্যদিকে সারা শরীর ভীমরুলের কামড়ের কারনে এলার্জিক রিয়েকশনে সচীন ওঝার মৃত্যু ঘটে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com