March 9, 2026, 11:24 am
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

রাজনীতিতে সুস্থ ধারা প্রতিষ্ঠা করতে চাই- জামায়াত প্রার্থী তোফায়েল আহমদ

আব্দুল আলীম ইমতিয়াজ : সিলেট ব্যুরো চিফ:

রাজনীতিতে সুস্থ ধারা প্রতিষ্ঠা করতে চাই- জামায়াত প্রার্থী তোফায়েল আহমদ

রাজনীতিতে সুস্হ ধারা প্রতিষ্ঠা করতে না পারলে সমাজে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমদ খান বলেন,মানুষের মৌলিক অধিকার রক্ষা আমাদের প্রথম অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। সেই সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, হাওরাঞ্চলের জনগণ যুগের পর যুগ শিক্ষা, স্বাস্থ্যসেবা, যাতায়াত ও কর্মসংস্থানের ক্ষেত্রে অবহেলিত। আমরা এ অঞ্চলের উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে রয়েছে,আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার,স্বাস্থ্যসেবার সহজলভ্যতা,সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন,কৃষি ও মৎস্যসম্পদের টেকসই সুরক্ষা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি নির্বাচিত হই বা না হই, এলাকার উন্নয়নে দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একতাবদ্ধভাবে কাজ চালিয়ে যাব। আইন সবার জন্য সমান আমার দলের কেউ অপরাধ করলে তাকেও বিচারের মুখোমুখি হতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ ও উপজেলা কর্মপরিষদ সদস্য সালেহ আহমেদ। বক্তারা বলেন, জনগণের অধিকার রক্ষা ও হাওরবাসীর আর্তনাদ শোনার মতো নেতৃত্ব এখন সময়ের দাবি। জামায়াতে ইসলামী সেই দায়িত্ব পালনে সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছে।

অনুষ্ঠানে তাহিরপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar