গোপালগঞ্জের মুকসুদপুর সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ।
গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগের ৮জন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার ননিক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ননিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-
সভাপতি মনোজ মৌলিক। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মুকসুদপুর উপজেলার ননিক্ষীর ইউনিয়ন শাখার সর্বমোট ৮জন আজ থেকে আওয়ামী লীগের সকল পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। তিনি আরো বলেন,আমরা দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো। পদত্যাগী নেতারা আরও জানান,আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

পদত্যাগকারীরা হলেন: (১) মনোজ মৌলিক,সহ- সভাপতি, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ,(২) কাজী মিজানুর রহমান,সহ- সভাপতি,ননিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ,(৩)রাসেল শেখ,সহ- প্রচার সম্পাদক, ননিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ,(৪) স্বপন শেখ, সদস্য, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ,(৫) মোঃ নুর আলম মিয়া,
সভাপতি, ১নং ওয়ার্ড, ননিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ,(৬) সুবল রায়, সাংগঠনিক সম্পাদক, ৬নং ওয়ার্ড, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ,(৭) জলিল কাজী, সাধারণ সম্পাদক, ননিক্ষীর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগ ও (৮) মোঃ আক্কাচ চোকদার, শ্রম বিষয়ক সম্পাদক,৯নং ওয়ার্ড, ননিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com