মনিরামপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
যশোরের মনিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর উপজেলা জামায়াত অফিসে শুক্রবার (২২ আগস্ট) আয়োজিত এ কর্মী সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও যশোর-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক। তিনি কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শুরা সদস্য মাওলানা মহিউল ইসলাম।
সমাবেশের সভাপতিত্ব করেন পৌর আমীর অধ্যাপক আব্দুল বারী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শুরা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী ফোরামের উপজেলা সভাপতি আবু সালেহ মো. উবাইদুল্লাহ এবং পৌর সাধারণ সম্পাদক নাজমুল ফিরোজ।