মুকসুদপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
মুকসুদপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ। ১২ আগষ্ট মঙ্গলবার উপজেলার কমলাপুর গ্রামের উসমান মুন্সীর বাড়ী থেকে সাদিয়া বেগম (২২) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায় সাদিয়া বেগম উপজেলার ভাবড়াসুর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের প্রবাসী লাল মিয়া মাতুব্বরের স্ত্রী।
এলাকাবাসী জানান,সাদিয়া বেগমের শ্বশুর বাড়ির
লোকজনের সাথে ঝামেলা থাকার কারনে গতি ৩/৪ দিন আগে কমলাপুর গ্রামের উসমান মুনসীর বাড়ীতে ঘর ভাড়া নিয়ে উঠেন তিনি। পরে মঙ্গলবার সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে মুকসুদপুর থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
মুকসুদপুর থানা সেকেন্ড অফিসার এসআই সুকান্ত বাউল জানান, প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com