বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ভাই-বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ও বিকেলে এ ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ী গ্রামের পঙ্কজ জয়ধরের ছেলে সজল জয়ধর (২০), শংকর জয়ধরের মেয়ে অনু ছোয়া জয়ধর (৭) এবং হিরন গ্রামের এনায়েত হোসেনের ছেলে ইসাহাক হোসেন (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে অনু ছোয়া ও তার চাচাতো ভাই সজল বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। সাঁতার কাটতে কাটতে তারা মাঝপুকুরে পৌঁছালে অনু ছোয়া পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে সজলও তলিয়ে যায়। স্বজনরা খোঁজাখুঁজি করে প্রথমে সকলকে উদ্ধার করলেও অনুছোয়াকে পেতে সময় লাগে। পরে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে দুজনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এছাড়া দুপুরের দিকে উপজেলার হিরন ইউনিয়নের দক্ষিণ হিরো গ্রামে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায় শিশু ইসাহাক হোসেন। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
০৮/০৮/২০২৫ ইং
০১৭১৬১৫০৯১২
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com