খুলনায় ভোক্তা অধিকারের অভিযান জরিমানা ১ লাখ ৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায়।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৩ আগস্ট ২০২৫ তারিখ ভোক্তা অধিকারের ৯ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর খুলনা মহানগরীর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে মা বেকারিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা এবং একই অপরাধে এশা মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ২টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গোবেচাকা হাজীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মিজান চানাচুরকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্যে উৎপাদন করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও বটিয়াঘাটা থানার রায়েরমহল, আড়ংঘাটা ও আহম্মদনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে চা নাস্তার দোকানকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ১ হাজার টাকা, নুর মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় কারার অপরাধে ১ হাজার টাকা ও রিতি মেডিকেল হলকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com