দিনের ১০টা, অফিস ফাঁকা: পূর্ব চন্দ্রপুর ভূমি অফিসে অনুপস্থিত কর্মচারীরা
ফেনী দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ভূমি অফিসে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, অফিস কক্ষে কেবল একজন কর্মচারী উপস্থিত। বাকি কর্মকর্তা-কর্মচারীদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি স্বদেশ টিভি নিউজ এর বিশেষ প্রতিনিধিকে জানান, “সরকারি নিয়ম অনুযায়ী, যথাসময়ে অফিসে উপস্থিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভূমি অফিসে সাধারণ জনগণ বিভিন্ন সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের অনুপস্থিতি প্রশ্ন তুলেছে সংশ্লিষ্টদের কাজের প্রতি দায়বদ্ধতা নিয়েও।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com