গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষের কন্যা জিপিএ-৫ পেয়েছে ।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন(এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশরাত জাহান প্রতিভা এবছর এস,এস,সি
-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
মুকসুদপুর পৌরসভার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা,মুকসুদপুর প্রেস ক্লাবের কোষাধক্ষ্য ও দৈনিক এশিয়া বাণী পত্রিকার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মো: রাজু মিয়ার কন্যা। মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো:ওহিদুল ইসলাম আশরাত জাহান প্রতিভা ভালো ফলা ফল করায় মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।