গোপালগঞ্জ জেলা প্রশাসক কামরুজ্জামান মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তির টাকা প্রদান করেছেন।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ১০জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান নৃগোষ্ঠীর ২০জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং ৫৫জন শিক্ষার্থীদের মাঝে ২লক্ষ ৬০ হাজার শিক্ষা
উপবৃত্তির টাকা প্রদান করেছেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়াদ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: বাহাউদ্দিন শেখ,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান ও মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া প্রমূখ।
মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় হতে এ কাজের অর্থায়নে মুকসুদপুর উপজেলায় ৫৫জন শিক্ষার্থীদর ১ম হতে ৫ম শ্রেনী ৩০জন ছাত্র-ছাত্রী প্রত্যেক ২,৫০০ টাকা করে,৬ষ্ঠ হতে ১০ম শ্রেনীর ১৫জন ছাত্র-ছাত্রী প্রত্যেকে ৬,০০০ টাকা করে এবং ১১-১২ শ্রেনীর ১০জন ছাত্র-ছাত্রী প্রত্যেক ৯,৫০০ টাকা করে এককালীন শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়েছে। মুকসুদপুর উপজেলায় মোট শিক্ষাবৃত্তির ২,৬০,০০০ টাকা প্রদান করা হয়।