দিনাজপুরের হিলিতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত।
দিনাজপুরের হিলি উপজেলায় ১৮ই এপ্রিল বুধবার বিকেল আনুমানিক তিন ঘটিকায় ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটি নানির বাড়ি থেকে বাসায় ফিরছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,দুর্ঘটনাটি ঘটে হিলির প্রধান সড়কে, দীর্ঘদিন ধরে হিলির প্রধান সড়কটি বেহাল অবস্থা থাকার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম এবং বয়স সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। আহত শিশুকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শিশুটির মৃত্যু ঘটে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাক চালককে ধরতে অভিযান চলছে। এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com