May 12, 2026, 6:42 am
শিরোনামঃ
সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের প্রতি চেয়ারম্যান ইকবাল বাহারের আহ্বান মোস্তাকিম এখন সেনবাগের বিস্ময় : এক হাত দিয়েই করছে পড়ালেখা পুলিশি হয়রানির ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মাগুরায় হত্যা মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে, মন্ত্রীর হস্তক্ষেপে মামলা রেকর্ড গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু “দালাল নয়, আমরা স্বাস্থ্যসেবার সহযোদ্ধা” পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন কমলনগরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান নিজস্ব অর্থায়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য সুজন পাঠান ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ৭২ হাজার টাকা যৌন উত্তেজক সিরাপ আটক। রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট গুলিবিদ্ধসহ আহত ||১০ চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড। ছাতিয়াইন-শিমূলঘর সড়ক ঝোপঝাড়ে ছেয়ে গেছে : বাড়ছে দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটি গঠন। মাহমুদ আহবায়ক শোভন সদস্য সচিব মুকসুদপুরে ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি মাগুরা শ্রীপুরে রাতারাতি সরকারি জমি দখল: সাচিলাপুরে ‘অলৌকিক’ ঘর নির্মাণ নিয়ে তোলপার কুড়িগ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন মাছ ধরা বন্ধ, চুলায় আগুন নেই-হাতিয়ায় কাঁদছে জেলে পরিবার অদম্য নাদিরা: দারিদ্র্য জয় করে ফুটবলে ভাণ্ডারিয়ার নতুন বিস্ময় চা-শ্রমিকদের সম্পর্কে চা-বোর্ড চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদে চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের আত্মপ্রকাশ: নেতৃত্বে মিজান ও কাশেম পাটগ্রাম সীমান্তে ৫১ বিজিবি’র কঠোর নজরদারি যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা–ওসি আনোয়ার হোসেন কুমিল্লা চিকিৎসক সংকটে মুরাদনগর, বাঙ্গরা উপস্বাস্থ্যকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড মন্ত্রিসভায় ফয়সলকে দেখতে চায় মাধবপুর-চুনারুঘাটবাসী গুনিয়াউকের শাহাদাত মেহেদী: লাল-সবুজের জার্সি গায়ে খেলার স্বপ্নে এগিয়ে চলা এক তরুণ ক্রিকেটার ২ লাখ টাকা ঘুষ না পেয়ে ব্যাকডেটে রায় দিলেন জোনাল অফিসার নাজমুল নাজিরপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে ধানবীজ বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর বিশিষ্ট নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিন: ঢাকায় মানববন্ধন ও সমাবেশে মাহমুদুল হাসান মানিক বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ কংগ্রেসের প্রতিবাদ। পিপিআর-২০২৫ লঙ্ঘনের অভিযোগ, নরসিংদী সদর হাসপাতালের টেন্ডারে হাইকোর্টের রুল কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে হামে শিশু মৃত্যুর দায়ে ইউনুসের বিচার করুন: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে মনীষা খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ ফুলবাড়ী মালিকবিহীন ১ লক্ষ্য ৬৯ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক। ফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ ঝালকাঠিতে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই! বীরগঞ্জে প্রতারক চক্রের অপতৎপরতায় জনমনে বিভ্রান্তি. রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার
Notice :

খুলনায় শুরু হয়েছে খুনের মেলা, তাইতো খুলনায় বিভিন্ন স্থানে ৪৭ দিনে ১৮ খুন ।

ডেক্স রিপোর্ট স্বদেশ টিভি নিউজ

খুলনায় শুরু হয়েছে খুনের মেলা, তাইতো খুলনায় বিভিন্ন স্থানে ৪৭ দিনে ১৮ খুন ।

 খুলনায় একের পর এক নদ-নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে। মৃত ব্যক্তিদের অধিকাংশই হাতের টিস্যু পঁচে যাওযায় প্রযুক্তি ব্যবহার করে পরিচয় সনাক্ত করতে পারছে না পুলিশ। ফলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হচ্ছে ওইসব লাশগুলো। গত ৪৭ দিনে খুলনায় বিভিন্ন স্থানে ১৮টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নদী থেকেই লাশ উদ্ধার হয় ৯ জনের। সন্ত্রাসী ও অপরাধী গ্রেফতারে পুলিশের পাশাপাশি সেনা, নৌ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর নানা অভিযান চলমান রয়েছে খুলনায়। এসব অভিযানে শীর্ষ সন্ত্রাসী, তাদের সহযোগী এবং কথিত কিশোর গ্যাংয়ের সদস্যরা ধরা পড়ছে। তারপরও দীর্ঘ হয়ে চলেছে লাশের মিছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে প্রকাশিত হত্যাকান্ড বা লাশ উদ্ধার সংক্রান্ত তথ্যের নথিপত্র ঘেটে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির এই ভয়াবহ চিত্র পাওয়া গেছে। গত ৯ জুন বিকেল সাড়ে ৫টার দিকে আঠারোবেকী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা রূপসা শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আঠারোবেকী নদীতে কচুরীপানার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখে থানাকে অবগত করে।

নৌ-পুলিশ রূপসার ইনচার্জ মো: ফারুক হোসেন বলেন, ওই লাশটি পাাইকগাছা নৌ-ফাড়ির এলাকার মধ্যে পড়েছে। বর্তমানে তার লাশের পরিচয় পাওয়া গেছে কি না তারাই ভালো বলতে পারবে। এর আগে নিহত যুবকের পরিচয় নিশ্চিতকরণে ঘটনাস্থলে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিমকে ডেকে আনা হয়। কিন্তু তার হাতের টিস্যু পচে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

৮ জুন দুপুরে রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের দাউদ মার্কেটের পার্শ্ববর্তী ইদ্রিস আলীর কলাবাগান থেকে আইচগাতী ইউনিয়নের দেয়াড়া তেলির মোড় এলাকার ভ্যান চালক রবিউল মোল্লার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশের শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হত্যা করতে পারে বলে ধারণা পুলিশের।

একই দিনে সকালে খুলনার রূপসা উপজেলার আইচগাতি উত্তর পাড়ায় শ্বাসরোধে সুমাইয়া খাতুন জান্নাত (২৩) নামে এক গৃহবধূ খুন হন। নিহত সুমাইয়া প্রবাসী শাওন শেখের স্ত্রী। গভীর রাতে কে বা কারা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ৪ জুন সকালে খুলনা সদর থানার মতিয়াখালী স্লুুইচগেট খালের মাথায় অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এর আগে ২ জুন রাত সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরী সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩০) নামে এক যুবক খুন হয়।
খুলনা সদর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ বাবুল আক্তার সোমবার রাতে বলেন, গত ৪ জুন অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার ঘটনায় একজন এসে তাদের লাশ হিসেবে দাবি করছে। এর আগে ওই লাশের শরীর এবং হাতের আঙ্গুলগুলো পচন থাকায় প্রযুক্তি ব্যবহার করেও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। যার কারণে লাশটির ছবি তুলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

এখন যারা লাশের দাবি করছে তাদের ডিএন পরীক্ষার মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এছাড়া ১০ মে বিকেলে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন ভৈরব নদের এ্যাজাক্স জুট মিল ঘাট থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ১১ মে রাতে খুলনার খানজাহান আলী সেতু সংলগ্ন হিরনের ঘাট নামক স্থান থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, রাত ৮ টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন করে জানানো হয়, খানজাহান আলী সেতুর পশ্চিম পাড়ে উত্তর পাশে একটি মরদেহ ভাসছে। তার পরিচয় পাওয়া যায়নি।
এছাড়া ৭ মে হরিণটানায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে জান্নাতি আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। ২৩ মে ভোর ৫ টার দিকে নগরীর শিপইয়ার্ড মেইন রোড সংলগ্ন মোশারফের বাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে লবণচরা থানায় খবর দেয়। পরবর্তীতে লাশের পরিচয় পায় পুলিশ। মৃত ব্যক্তির নাম নাঈম মোল্লা।

২৬ মে রাতে রূপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামে দুর্বৃত্তের গুলিতে মো: রনি ওরফে কালো রনি (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়। একই দিন রাতে মহানগরীর সোনাডাঙ্গা ২২তলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামে এক যুবক নিহত হন। ১৭ মে দুপুর সাড়ে ১২ টার দিকে মীরেরডাঙ্গা খেয়াঘাট এলাকায় নদী থেকে ১৩ বছরের অজ্ঞাতনামা কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৯ মে বিকেলে খালিশপুর থানার ৬নং মাছ ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। তার শরীরে নীল রংয়ের গেঞ্জি এবং কালো রংয়ের প্যান্ট ছিল।

ওই ব্যক্তির মুুখ এবং হাতের আঙ্গুলের টিস্যু পচে যাওয়ার কারণে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম তার পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে তার শরীর থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়। পরদিন সুরাতহাল রিপোর্ট এবং ময়নাতদন্ত শেষে মরদেহ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হয়।

২৭ মে খুলনার কয়রা নদীর চর থেকে বাঁশের খুটির সাথে শিকলে তালাবদ্ধ অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ২২ মে খুলনা মহানগরীর টুটপাড়া দারোগার বস্তির পাশে একতলা ভবন থেকে নিলু বেগম (৫৬) নামের এক বৃদ্ধার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতের আধারে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘরের মালামাল লুট করেছে বলে এলাকাবাসির ধারণা।

২৩ মে খুলনার রূপসায় স্ত্রীর পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে আবদার শেখ (৪৫) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করে স্বামী মনি শেখ। সে সময় স্ত্রী তানজিলাকেও কুপিয়ে গুরুতর জখম করে। ৩১ মে খুলনা জেলার কয়রায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে হত্যা করে বড় ভাই। হত্যাকান্ডের ঘটনায় বড় ভাই শহীদুল গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।
সার্বিক বিষয়ে কেএমপির সহকারি পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহমদ ( মিডিয়া এন্ড সিপি) বলেন, খুলনা যে সমস্ত ঘটনা ঘটছে প্রত্যেক বিষয়ে ডিটেক্ট হচ্ছে এবং আসামি গ্রেফতার হচ্ছে।

এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য শহরে টহল টিম কাজ করছে, সিটিএসবি কাজ করছে, পাশাপাশি ডিবি পুলিশও কাজ করছে। মানুষকে সচেতন করার জন্য সুধি সমাবেশ করছি আইন শৃঙ্খলা বিষয় নিয়ে। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar