সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে যান-যট নিরশন ও যাত্রীবাহী চাঁদাবাজি বন্ধে তল্লাশি ।
রংপুর জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যান-যট নিরশন ও যাত্রীবাহী দুরপাল্লার গাড়ীতে ব্যাপক তল্লাশি চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, ঢাকা থেকে আগত যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করেছে। এবং যাত্রীদের বাড়তি ভাড়া গ্রহণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে । বৃহস্পতিবার ( ৫ জুন) দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর রংপুর জেলার পীরগঞ্জ অস্থায়ী ক্যাম্পের ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক বিগ্রেডের ৩৪ ইস্ট বেঙ্গলের কমান্ডার মেজর রাশশাদ এর নেতৃত্বে রংপুর জেলার পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অভিযান শুরু হয়। সরেজমিনে দেখা যায়, দুপুর ১ টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফ্লাইওভার সংলগ্ন থেকে শুরু করে দক্ষিণের ব্রীজ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করেছে । সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে চেক করতে দেখা গিয়েছে। গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বেশ কয়েকটি গাড়ির আরোহীদের দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেছে । এবং দূরপাল্লার যাত্রীবাহী গাড়িতে আসা ঢাকা থেকে উত্তরবঙ্গের যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ উঠে এসেছে ।
রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় ও পথচারীরা। অভিযান ঘিরে উৎসুক সাধারণ মানুষ জানান, এ ধরনের অভিযান সব সময় হোক। তাহলে অপরাধ কমে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষ তত শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তায় থাকতে পারবে। এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে যাত্রী ও পথচারীরা বলেন, বিভিন্ন জায়গায় এমন অভিযান অব্যাহত থাকলে যাত্রী ও পথচারীদের হয়রানি প্রতারণা ভোগান্তি চাঁদাবাজি ছিনতাই মাদকপণ্য বহনসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে সম্ভাবনা লাঘব রয়েছে । এসময় উপস্থিত পথচারী সহ জনগোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছে। এছাড়া চুরি, ছিনতাই ও ডাকাতি মাদকসহ অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তা।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com