January 22, 2026, 5:04 pm
শিরোনামঃ
নাসিরনগরের এডভোকেট একে এম কামরুজ্জামান মামুনসহ বহিষ্কার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশে অভিযান চালিয়ে দুই ডাকাত আটক ভয়ের পরিবেশ তৈরি করে ইউএপির দুই শিক্ষককে বরখাস্ত, পুনর্বহালের দাবি পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ১১ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫ ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না—নূরুল ইসলাম বুলবুল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ৩ টি সংসদীয় আসনে মোট ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে । গোপালগঞ্জ মুকসুদপুর চাকু ও ওষুধ নিয়ে হাবিব বোরখা পড়ে মাদ্রাসায় প্রবেশ।পুলিশ তাকে আটক করেছে নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক । রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় ৫০ হাজার পিস ইয়াবা এবং ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।  নোয়াখালীতে ডিএনসির সফল অভিযান: গাঁজা গাছ উদ্ধার, প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক দেশবাসীকে এতে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জিএম কাদের শিক্ষা উন্নয়নে ৩ বিজিবি’র মানবিক উদ্যোগ: পানছড়িতে স্কুল ব্যাগ ও সোলার প্রদান সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত: অসহায় শিক্ষার্থীর পড়াশোনার ভার নিলেন আমান উল্লাহ্ সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা রূপগঞ্জে বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে ১ জন নিহত, আহত-১ কারাগার থেকেই ভোটাধিকার প্রয়োগ: খাগড়াছড়ি জেলা কারাগারের ১৬ বন্দী দিচ্ছেন পোস্টাল ব্যালটে ভোট ঝিনাইদহের নবগঙ্গা নদীর পরিচ্ছন্নতা অভিযান। নড়াইলের কালিয়ায় গাঁজার গাছসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা রামপালে এ জামাত ইসলামের প্রার্থী আঃ ওয়াদুদ এর সাথে সাংবাদিক দের মতবিনিময় দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত -: শোক সংবাদ :- কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হক আর নেই চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১কেজি গাঁজাসহ আটক টুঙ্গিপাড়ায় চায়ের দোকানে অজ্ঞাত ব্যক্তির রহস্যজনক মৃত্যু গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার। সীমান্তে বাড়ছে আতঙ্ক,পরিত্যক্ত অবস্থায় ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার বিজিবি কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জ-১ আসনে গণ-অধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়ার মনোনয়ন বৈধতা পেলেন পানছড়িতে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শামশুল হক আটক। দৈনিক বর্তমান বাংলা পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলো চা বাগানের সন্তান স্বরণ সিং কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান ঝিনাইদহে হোটেল মালিককে হাতুড়িপেটা ও নগদ টাকা লুট। পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি: সিরাজুল মনির নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Notice :

নওগাঁর বর্ষাইল চাঁদপুর গ্রামে বৃষ্টি বানু নতুন জাতের লাউ-বেগুন চাষ করে আলোড়ন সৃষ্টি!!!

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বর্ষাইল চাঁদপুর গ্রামে বৃষ্টি বানু নতুন জাতের লাউ-বেগুন চাষ করে আলোড়ন সৃষ্টি!!!

 

নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের চাঁদপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও তার স্ত্রী বৃষ্টি বানু নতুন জাতের ‘লাউ বেগুন’ চাষ করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। দূর থেকে দেখলে এটি লাউয়ের মতো মনে হলেও, আসলে এটি উচ্চ ফলনশীল এক ধরনের বেগুন। আকারে বড় হওয়ায় ও প্রচলিত বেগুনের তুলনায় বেশি লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, বারি-১২ জাতের এই ‘লাউ বেগুন’ নওগাঁয় চাষ শুরু হয়েছে। প্রতিটি বেগুনের ওজন ৫০০ গ্রাম থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রতিটি গাছে ৭ থেকে ৮ কেজি পর্যন্ত বেগুন ধরছে, যা প্রচলিত জাতের তুলনায় অনেক বেশি। তাছাড়া, এই বেগুনে রোগবালাই কম হওয়ায় এবং কম সেচেই ভালো ফলন হওয়ায় এটি কৃষকদের জন্য লাভজনক একটি ফসল হিসেবে বিবেচিত হচ্ছে।

চাঁদপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম শিক্ষাগত জীবনে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও কৃষিকাজে তিনি বিশেষ দক্ষতা অর্জন করেছেন। প্রথমদিকে বিভিন্ন ধরনের সবজি চাষ করেও তেমন সফল হতে পারেননি। পরে তিনি ও তার স্ত্রী বৃষ্টি বানু বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’-এর সদস্য হন এবং ২০২৪ সালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় ‘বারি-১২’ জাতের বেগুন চাষের প্রশিক্ষণ নেন।

প্রশিক্ষণ শেষে মৌসুমী সংস্থা থেকে ৬০০টি চারা সরবরাহ করা হয়। এরপর তারা নিজস্ব ১৫ শতক জমিতে ওই চারা রোপণ করেন। কয়েক মাসের মধ্যেই গাছে প্রচুর বেগুন ধরেছে, যা বাজারে এনে ব্যাপক সাড়া ফেলেছে।

রফিকুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে নওগাঁ হাটে দেড় মন বেগুন বিক্রি করেছি। সাধারণ বেগুন যেখানে এখন ১১০০ থেকে ১২০০ টাকা মণে বিক্রি হয়, সেখানে আমার এই বেগুন ১৬০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। হাটে নিয়ে গেলে সবাই জানতে চাইছে, “এটি লাউ না বেগুন?” নিমিষেই সব বিক্রি হয়ে যায়। লাভও অন্য বেগুনের তুলনায় চারগুণ বেশি।’

তার স্ত্রী বৃষ্টি বানু বলেন, ‘প্রথমবার চাষ করেই এত ভালো ফলন পেয়েছি যে আমরা খুবই খুশি। মৌসুমী সংস্থার প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের চারা ও প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই বেগুন চাষ করতে চাই।’

সরেজমিনে রফিকুল ইসলামের বেগুন ক্ষেতে গিয়ে দেখা যায়, আশপাশের গ্রাম থেকে অনেক মানুষ এই ব্যতিক্রমী বেগুন দেখতে আসছেন। অনেকেই বলছেন, তারা এত বড় আকারের বেগুন আগে কখনো দেখেননি। স্থানীয় চাষি সবুজ হোসেন বলেন, ‘এত বড় বেগুন জীবনে দেখিনি। এক-দেড় কেজি ওজনের বেগুন বিশ্বাস করা কঠিন। আগামী বছর আমি নিজেও এই বেগুন চাষের পরিকল্পনা করছি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, ‘উৎপাদন ও স্বাদের দিক থেকেও এটি ব্যতিক্রমী। এই বেগুন লেট উইন্টার সবজি হওয়ায় শীতের শেষের দিকে বাজারে আসে, তাই বেগুনের দাম তুলনামূলক বেশি থাকে। ফলে কৃষকরা এটি চাষে আরও উৎসাহিত হবেন।’

নতুন জাতের এই ‘লাউ বেগুন’ চাষের সাফল্য শুধু রফিকুল দম্পতির জন্য নয়, বরং পুরো নওগাঁ জেলার কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণের মাধ্যমে বীজ সংরক্ষণ ও উৎপাদন প্রক্রিয়া সহজ করা গেলে এটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। ফলে কৃষকরা আরও লাভবান হবেন এবং দেশের বেগুন চাষে নতুন দিগন্তের সূচনা হবে।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
১৫-৩-২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar