ময়মনসিংহে ৪ বছরের শিশুর ধর্ষক ৫৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
ময়মনসিংহের গৌরীপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিদ্দিক মিয়া (৫৫) নামের এক বৃদ্ধকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ ২৫) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সিদ্দিক মিয়া একই উপজেলার বাসিন্দা। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সম্পর্কে দাদা প্রতিবেশী সিদ্দিক মিয়া শিশুটিকে বলে, লাউ ক্ষেতে চল তোকে নতুন খেলা শেখাব। পরে সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com