December 8, 2025, 7:02 am
শিরোনামঃ
দুমকি উপজেলা সহ জেলায় ৩ টি উপজেলায় যোগদান করলেন তিন নারী নির্বাহী কর্মকর্তা।। চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাসে যুবক ও তরুন প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা গোপালগঞ্জের অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার প্রধান আসামি রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা। ধর্ষণের অভিযোগের শিক্ষক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির উদ্যোগে ভারতীয় নাগরিকের লাশ দেখতে পেল বাংলাদেশীর আত্মীয়স্বজনরা মুক্তিযুদ্ধের সংগঠক ও ‘৭১-এর শহীদ পবন তাঁতী দিবস আজ নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন কালীগঞ্জে মহাসড়কের উচ্ছেদে লুটপাটের মহাট: মসজিদ ভাঙা হলো, মন্দির-প্রভাবশালীর দোকান বেঁচে গেল! যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন বিএনপি কামরুজ্জামান রতন আগামী ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস রূপগঞ্জে ৭০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ আটক বেগম খালেদা জিয়া: আপষহীনতা, ত্যাগ ও অনন্য নেতৃত্বের এক মহত্‍ মানবিক অধ্যায়।। প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম উপাচার্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পটুয়াখালী ভার্সিটিতে, ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত।। দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ।। দুমকি উপজেলায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় ২ গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ, থানায় মামলা বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক কোর্স- এর উদ্বোধন মনোনয়ন প্রতিযোগিতা শেষ এখন ধানের শীষকে বিজয়ী করতে হবে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী বাঘার আড়ানী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত র‌্যাবের কাছ থেকে মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নিল সন্তাসীরা অফিস টাইমে ফাঁকা চেয়ার: ভূমি অফিসে সেবা বঞ্চিত জনগণ, ইউএনও’র হস্তক্ষেপের আশ্বাস পরিবর্তনের অঙ্গীকার—সুনামগঞ্জ-১ এ মুজ্জাম্মিল হকের মতবিনিময় সভা মধ্যনগরে মোশাহিদ তালুকদারের নির্দেশে বিএনপি অফিসে হামলার অভিযোগ — বিক্ষোভে উত্তাল এলাকাবাসী রাউজানে চার ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা : গুঁড়িয়ে দেওয়া হলো চিমনিও চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল তাড়াশে সার বিতরণ নীতিমালা–২০২৫ বাস্তবায়নে ডিলার ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হোসেন্দী ইউনিয়ন জনগন দোয়া মাহফিল কারখানায় কর্মরত নারী শ্রমিক মর্জিনা বেগম ট্রলিচাপায় নিহত, এলাকাবাসীর বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যারাথন দৌড় কালীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত ১৩ বছর বয়সী মরিয়মের রহস্যজনক নিখোঁজ সেনা-বিজিবির যৌথ জালে ধরা পড়ল ১৫ বোতল মদ নিয়ে ২ পাচারকারী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহ কালিগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া নিয়ে ভিত্তিহীন নিউজ: আসল ঘটনা যা জানা গেল মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে যশোর থেকে নিখোঁজ ছাত্র উদ্ধার, সাঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাগুরায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন স্বর্ণালী জোয়ারদার রিয়া। মাগুরা শ্রীপুরে বেগম খালেদা জিয়ার  রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তিতে পটুয়াখালী ভার্সিটিতে দোয়া মাহফিল।। দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।। দুমকি উপজেলায়, প্রস্তাবিত বিধিনিয়োগ বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন প্রদান।
Notice :

ঠাকুরগাঁওয়ে নদ – নদী দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে নদ – নদী দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা !

 

২০১৮-১৯ সালে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন, শুক নদ আর লাচ্ছি নদী খনন করে সরকার। যাতে ব্যয় হয়েছিল ২৪ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা। টাঙ্গন নদের ৩৫ কিলোমিটার খনন, নদের ২ ধারে ১ লাখ ৫ হাজার বর্গমিটার এলাকায় ঘাস ও ৭ হাজার গাছের চারা রোপণ করার কথা। কাজটি পায় ঢাকার তাজুল-নিয়াজ জেভি নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তবে খনন করা হলেও ঘাস ও চারা রোপণ করা হয়নি।
২০২০ সালের ৮ জানুয়ারি নদ খননের কাজটি উদ্বোধন করেন তৎকালীন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। কাজটি ২০২১ সালের ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় ২০২২ সালের শেষের দিকে।
তবে খননে কোনো লাভ হয়নি, বরং যথাযথ প্রয়োগ না থাকায় দিনদিন বেপরোয়া হচ্ছে নদের দখলদাররা। নদ-নদী দূষণকারী ও দখলদারদের কোনো শাস্তি হয়েছে এমন নজির নেই। নদ-নদী রক্ষায় দেশের সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশনা বাস্তবায়ন ও দৃশ্যমান কাজ না হওয়ায় সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে ও ঠেকানো যাচ্ছে না নদ-নদীর অবৈধ দখল। ফলে একশ্রেণির সুবিধাভোগীর হস্তক্ষেপে দখলি জমিতে নতুন নতুন বসতভিটা, দোকানপাট ও শিল্পকারখানা গড়ে তোলায় দিনদিন নদ-নদীর গতিপথ বন্ধ হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই নদ-নদী হারাবে তার চিহ্ন। যেন কমছেই না নদ-নদীর ওপর চলা নির্মম নির্যাতন। এ যেন নদীর দেশে নদীই সংখ্যালঘু। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত হয়েছে অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ঠাকুরগাঁও জেলার ১৩ নদ-নদীর দৈর্ঘ্য প্রায় ৪৯১ কিলোমিটর। আর তালিকাভুক্ত ৪৬০ জনের দখলকৃত জমির পরিমাণ সাড়ে ৭ একর। অভিযানে ১৩৩ জনের দখলে থাকা জমি উদ্ধার হয়েছে প্রায় ৩ একর। দখলদারদের কবলে পড়ে নদ-নদী হারিয়েছে জীবন্ত সত্তা। ঝুঁকিতে পড়েছে পরিবেশ। নদ-নদী দূষণ সহ অবৈধ স্থাপনা তৈরি করায় মূল নদ-নদীর প্রবাহ অত্যন্ত সংকুচিত হয়ে পড়ছে। যেন দেখার কেউ নেই। নদীরক্ষা আইন আছে, রয়েছে কঠোর শাস্তির বিধানও। কিন্তু আইনের প্রয়োগ না থাকায় বেপরোয়া হচ্ছে দখলদাররা। নদীর গতিপথ ধীরে ধীরে বন্ধ হতে থাকলেও কার্যত পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের। আর বছরের পর বছর এমন অবস্থা চলতে থাকায় ভারসাম্য নষ্টের পাশাপাশি বেকার হয়েছেন জেলেরা। ঠাকুরগাঁও জেলা শহরের পাশ দিয়ে বয়ে চলা টাঙ্গনের মতো প্রতিটি নদ-নদীই এখন ধু-ধু বালুচর। বর্ষা কিংবা খরা মৌসুমে পানি শুকিয়ে জেগে উঠছে চর। টাঙ্গন, শুক, সেনুয়া সহ ১৩টি নদ-নদীর তীরবর্তী এলাকায় অবৈধ দখলদারদের মাধ্যমে দিনের পর দিন গড়ে তোলা হচ্ছে বসতভিটা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ অবস্থায় দখল আর সময়-অসময়ে অপরিকল্পিত খননে কোনোভাবেই প্রাণ ফিরছে না এসব নদ-নদীর। চর জেগে ওঠায় দিনদিন গতিপথ বন্ধের পাশাপাশি ছোট হয়ে আসছে নদ-নদীগুলোর সীমানা। এ সুযোগ কাজে লাগিয়ে জমি দখলে মরিয়া হয়ে উঠছে দখলদাররা। টাঙ্গন নদ খননের পরও বছরের অধিকাংশ সময়জুড়ে থাকে পানির সংকট
পৌরসভার খালপাড়ার বাসিন্দা এনায়েত হোসেন বলেন, ’১০-১৫ বছর আগে টাঙ্গন নদ অনেক বড় ছিল। বর্ষা হোক বা খরা সব সময় ভরাট পানি থাকত। দু-তিন বছর আগে নদ খনন করেছে আগের সরকার তবু পানি নাই এবং নদের ধারগুলো দখল হয়ে গেছে। দখলের ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা নেন না পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ফলে দিনদিন নদের সীমানা ছোট হয়ে পরিণত হচ্ছে মরা খালে। দ্রুত ব্যবস্থা না নিলে নদ অচিরেই নিশ্চিহ্ন হবে।’জেলে প্রবীর কুমার রায় বলেন, ‘ঠাকুরগাঁওয়ে যে কটা নদ-নদী আছে এগুলোতে এখন পানি নাই। আগে মাছ মেরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম আর এখন পানি নাই নদে। নদের চারপাশ দখল করেছে কিছু প্রভাবশালী লোক। নদ ছোট হয়ে গেছে।’সুজনের ঠাকুরগাঁও জেলা সভাপতি আবদুল লতিফ বলেন, ‘নির্দেশনা ও সুপারিশ বাস্তবায়নে বড় আকারের কার্যকর উদ্যোগ নেই। দেশের নদ-নদী অব্যাহতভাবে দখল হয়েছে, হচ্ছে। ধনী-দরিদ্র, শিক্ষিত-নিরক্ষর, রাজনীতিক-ব্যবসায়ী, জনপ্রতিনিধি-সাধারণ মানুষ সমাজের প্রায় সব শ্রেণি-পেশার মানুষ অবৈধভাবে নদ-নদী দখলের সঙ্গে যুক্ত। নদীরক্ষায় সরকার কমিশন গঠন করলেও তারা দখলদার ও দূষণকারীদের পক্ষে কাজ করেছে। আমরা আশা করছি নদ-নদী দখলমুক্ত হবে।’
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া বলেন, ‘আমরা তালিকা ধরে দখলকৃত জমি উদ্ধারে অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত ৩ একর জমি উদ্ধার করা হয়েছে। নদী রক্ষা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব জমি দ্রুত উদ্ধার করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar