আদমদীঘিতে জমি বিক্রির টাকা ফেরত
চাওয়ায় মারপিট, থানায় অভিযোগ
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে জমি বিক্রির টাকা ফেরত চাইতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন শ্যামল নামের এক ব্যক্তি। সোমবার সকালে ভুক্তভোগী শ্যামল বাদী হয়ে একই এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে লুৎফর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১০ বছর আগে শ্যামলের কাছে থেকে তার বাড়ির ৫ শতক জায়গা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম ধরে লুৎফর রহমান রেজিষ্ট্রি করে নেয়। উক্ত টাকার মধ্যে মাত্র ৫৫ হাজার টাকা শ্যামলের হাতে দিয়ে বাঁকি টাকা পরে দিতে চান। কিন্তু পরে সেই টাকা আর লুৎফর তাকে পরিশোধ না করে তালবাহানা শুরু করে। এক পর্যায়ে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করতে গিয়ে ওই জায়গাটি তিনি শ্যামলের স্ত্রীর নামে রেজিষ্ট্রি করে ফিরিয়ে দিতে চান। একারনে তিনি শ্যামলের কাছে ৬৭ হাজার টাকা নেন। এরপর লুৎফর আর শ্যামলের স্ত্রীর নামে জায়গটি রেজিষ্ট্রি করে দেন নি। গত ২৫ ডিসেম্বর জায়গাটি রেজিষ্ট্রি করে দেওয়ার জন্য লুৎফরকে ফের বলতে গেলে তিনি শ্যামলকে মারপিট করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে।
I am really impressed with your writing talents as neatly
as with the layout for your weblog. Is that this a paid subject or did you modify it yourself?
Either way stay up the nice quality writing, it is uncommon to see a nice weblog like this one today.
Affilionaire.org!