December 8, 2025, 7:15 am
শিরোনামঃ
দুমকি উপজেলা সহ জেলায় ৩ টি উপজেলায় যোগদান করলেন তিন নারী নির্বাহী কর্মকর্তা।। চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাসে যুবক ও তরুন প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা গোপালগঞ্জের অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার প্রধান আসামি রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা। ধর্ষণের অভিযোগের শিক্ষক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির উদ্যোগে ভারতীয় নাগরিকের লাশ দেখতে পেল বাংলাদেশীর আত্মীয়স্বজনরা মুক্তিযুদ্ধের সংগঠক ও ‘৭১-এর শহীদ পবন তাঁতী দিবস আজ নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন কালীগঞ্জে মহাসড়কের উচ্ছেদে লুটপাটের মহাট: মসজিদ ভাঙা হলো, মন্দির-প্রভাবশালীর দোকান বেঁচে গেল! যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন বিএনপি কামরুজ্জামান রতন আগামী ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস রূপগঞ্জে ৭০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ আটক বেগম খালেদা জিয়া: আপষহীনতা, ত্যাগ ও অনন্য নেতৃত্বের এক মহত্‍ মানবিক অধ্যায়।। প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম উপাচার্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পটুয়াখালী ভার্সিটিতে, ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত।। দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ।। দুমকি উপজেলায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় ২ গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ, থানায় মামলা বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক কোর্স- এর উদ্বোধন মনোনয়ন প্রতিযোগিতা শেষ এখন ধানের শীষকে বিজয়ী করতে হবে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী বাঘার আড়ানী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত র‌্যাবের কাছ থেকে মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নিল সন্তাসীরা অফিস টাইমে ফাঁকা চেয়ার: ভূমি অফিসে সেবা বঞ্চিত জনগণ, ইউএনও’র হস্তক্ষেপের আশ্বাস পরিবর্তনের অঙ্গীকার—সুনামগঞ্জ-১ এ মুজ্জাম্মিল হকের মতবিনিময় সভা মধ্যনগরে মোশাহিদ তালুকদারের নির্দেশে বিএনপি অফিসে হামলার অভিযোগ — বিক্ষোভে উত্তাল এলাকাবাসী রাউজানে চার ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা : গুঁড়িয়ে দেওয়া হলো চিমনিও চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল তাড়াশে সার বিতরণ নীতিমালা–২০২৫ বাস্তবায়নে ডিলার ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হোসেন্দী ইউনিয়ন জনগন দোয়া মাহফিল কারখানায় কর্মরত নারী শ্রমিক মর্জিনা বেগম ট্রলিচাপায় নিহত, এলাকাবাসীর বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যারাথন দৌড় কালীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত ১৩ বছর বয়সী মরিয়মের রহস্যজনক নিখোঁজ সেনা-বিজিবির যৌথ জালে ধরা পড়ল ১৫ বোতল মদ নিয়ে ২ পাচারকারী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহ কালিগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া নিয়ে ভিত্তিহীন নিউজ: আসল ঘটনা যা জানা গেল মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে যশোর থেকে নিখোঁজ ছাত্র উদ্ধার, সাঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাগুরায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন স্বর্ণালী জোয়ারদার রিয়া। মাগুরা শ্রীপুরে বেগম খালেদা জিয়ার  রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তিতে পটুয়াখালী ভার্সিটিতে দোয়া মাহফিল।। দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।। দুমকি উপজেলায়, প্রস্তাবিত বিধিনিয়োগ বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন প্রদান।
Notice :

ঝিনাইদহ কালীগঞ্জে আসামী ধরে ওসি তদন্তের ঘুষ গ্রহণ

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ কালীগঞ্জে আসামী ধরে ওসি তদন্তের ঘুষ গ্রহণ

 

ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোফাজ্জল হকের বিরুদ্ধে মামলার আসামি ধরে তার পরিবারের নিকট থেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।পুলিশের ওই কর্মকর্তার ঘুষ গ্রহণের ঘটনার ভিডিও অডিও রেকর্ডসহ যাবতীয় প্রমাণাদী ইতিমধ্যে এই প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। চলতি বছরের জুন মাসের ২৫ তারিখে শিশু নির্যাতন আইনের ৯(১)/৩০ ধারার একটি মামলার(কালীগঞ্জ থানার মামলা নং- ১৬) দুই নম্বর আসামি হলেন উপজেলার বড় ধোপাধি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ছবদুল ইসলাম। ২৭ ডিসেম্বর আসামি ছবদুলকে তার নিজ এলাকা থেকে ধরে আনেন এবং পরিবারের সদস্যদেরকে কালীগঞ্জ থানায় এসে দেখা করতে বলেন ওসি তদন্ত মোফাজ্জল হক। কিছুক্ষণ পর আসামি ছবদুলের স্ত্রী মধুমালা, আসামির ভাই শরিফুল ইসলাম এবং তার স্ত্রী থানায় হাজির হলে ওসি তদন্ত তাদেরকে নানা রকম ভয়-ভীতি প্রদর্শন করেন এবং মামলা হালকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। তখন আসামি ছবদুলের স্ত্রী মধুমালা তাৎক্ষণিকভাবে ধার করে ২ হাজার টাকা নগদ তার দেবর শরিফুল ইসলামের হাত দিয়ে ওসি মোফাজ্জল হককে দেন। বাকি ১৮ হাজার টাকা সকালে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা থানা থেকে বের হন। এ ব্যাপারে আসামি ছবদুলের স্ত্রী মধুমালা এই প্রতিবেদককে জানান, আমার স্বামীকে তদন্ত ওসি স্যার থানায় ধরে নিয়ে যায়। প্রথমে ছেড়ে দেওয়ার এবং পরবর্তীতে মামলা হালকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। আমার কাছে টাকা না থাকায় আমি ধার করে তখনই আমার দেবরকে দিয়ে ১ হাজার টাকার ১ একটি নোট এবং ৫০০ টাকার দুইটি নোট মোট ২০০০ টাকা দেই। তার কক্ষে বসে থাকা অবস্থায় আমার দেবর তার কাছে টাকাটি দেই। এরপর তিনি বাকি ১৮ হাজার টাকা আসামি চালান হওয়ার আগে দেওয়ার জন্য বলেন। আমি বাড়ি ফিরে টাকা জোগাড় করতে না পারায় তার দাবিকৃত বাকি টাকা দিতে পারিনি। বেশ কিছুদিন আগে এই ওসি স্যার আমার এলাকার রাসেল নামে তার এক সোর্সের মাধ্যমে ৩৫ হাজার টাকা আমার স্বামীর কাছ থেকে নেন। এখন সাংবাদিকদের কাছে ওসি তদন্ত স্যারের টাকা চাওয়া এবং নেওয়ার বিষয়টি জানানোর কারণে তিনি আমার ও আমার দেবরকে নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছেন এবং টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করার জন্য চাপ দিচ্ছেন। এখন আমরা খুব ভয়ে আছি, না জানি কখন কোন বিপদ আসে। ভয়-ভীতি প্রদর্শন করে এবং মামলা হালকা করে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার ব্যাপারে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত ওসি) মোফাজ্জল হকের নিকট জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদারের সাথে ওসি তদন্তের ঘুষ বাণিজ্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বিভাগ নেবে না। তবে তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগের সত্যতা মিললে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি ।এ ব্যাপারে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম বলেন, ঘটনাটি আপনার নিকট থেকে জানতে পারলাম। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে পুলিশ আরো জনবান্ধব হয়ে উঠবে বলে মানুষ মনে করলেও কালীগঞ্জ থানা পুলিশের কিছু অসৎ কর্মকর্তার বেপরোয়া ঘুষ বাণিজ্য কোনভাবেই থামানো যাচ্ছে না। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিচ্ছেন না দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা। যে কারণে মানুষ পুলিশের উপর আস্থা হারাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar