January 22, 2026, 4:06 pm
শিরোনামঃ
নাসিরনগরের এডভোকেট একে এম কামরুজ্জামান মামুনসহ বহিষ্কার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশে অভিযান চালিয়ে দুই ডাকাত আটক ভয়ের পরিবেশ তৈরি করে ইউএপির দুই শিক্ষককে বরখাস্ত, পুনর্বহালের দাবি পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ১১ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫ ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না—নূরুল ইসলাম বুলবুল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ৩ টি সংসদীয় আসনে মোট ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে । গোপালগঞ্জ মুকসুদপুর চাকু ও ওষুধ নিয়ে হাবিব বোরখা পড়ে মাদ্রাসায় প্রবেশ।পুলিশ তাকে আটক করেছে নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক । রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় ৫০ হাজার পিস ইয়াবা এবং ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।  নোয়াখালীতে ডিএনসির সফল অভিযান: গাঁজা গাছ উদ্ধার, প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক দেশবাসীকে এতে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জিএম কাদের শিক্ষা উন্নয়নে ৩ বিজিবি’র মানবিক উদ্যোগ: পানছড়িতে স্কুল ব্যাগ ও সোলার প্রদান সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত: অসহায় শিক্ষার্থীর পড়াশোনার ভার নিলেন আমান উল্লাহ্ সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা রূপগঞ্জে বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে ১ জন নিহত, আহত-১ কারাগার থেকেই ভোটাধিকার প্রয়োগ: খাগড়াছড়ি জেলা কারাগারের ১৬ বন্দী দিচ্ছেন পোস্টাল ব্যালটে ভোট ঝিনাইদহের নবগঙ্গা নদীর পরিচ্ছন্নতা অভিযান। নড়াইলের কালিয়ায় গাঁজার গাছসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা রামপালে এ জামাত ইসলামের প্রার্থী আঃ ওয়াদুদ এর সাথে সাংবাদিক দের মতবিনিময় দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত -: শোক সংবাদ :- কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হক আর নেই চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১কেজি গাঁজাসহ আটক টুঙ্গিপাড়ায় চায়ের দোকানে অজ্ঞাত ব্যক্তির রহস্যজনক মৃত্যু গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার। সীমান্তে বাড়ছে আতঙ্ক,পরিত্যক্ত অবস্থায় ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার বিজিবি কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জ-১ আসনে গণ-অধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়ার মনোনয়ন বৈধতা পেলেন পানছড়িতে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শামশুল হক আটক। দৈনিক বর্তমান বাংলা পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলো চা বাগানের সন্তান স্বরণ সিং কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান ঝিনাইদহে হোটেল মালিককে হাতুড়িপেটা ও নগদ টাকা লুট। পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি: সিরাজুল মনির নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Notice :

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীর গতি নিয়ম রক্ষার উদ্বোধন, গঠিত হয়নি পিআইসি কমিটি

আব্দুল আলীম ইমতিয়াজ: সিলেট ব্যুরো চিফ: সুনামগঞ্জ থেকে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীর গতি
নিয়ম রক্ষার উদ্বোধন, গঠিত হয়নি পিআইসি কমিটি

খাদ্য শষ্য উৎপাদনে উদ্ধৃত জেলা সুনামগঞ্জ। বোরোর ভান্ডার হিসেবেও অভিহিত করা হয় এই জেলাকে। হাওর অধ্যুষিত সুনামগঞ্জের ২২ লাখ মানুষের জীবন জীবিকা আবর্তিত হয় এই বোরো ফসলকে কেন্দ্র করে। বোরো ফসল বা বৈশাখী ধান গোলায় উঠলেই আনন্দেমাতে এখানকার কৃষক সমাজ। আবার দুর্যোগ দুর্বিপাক আগাম বন্যায় ফসল হারালে দুঃখেরও সীমা থাকেনা। এক কথায় হাওরবাসীর ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে এই বোরো ফসলের উপর। হাওরে বোরো ফসল বাঁচলে কৃষক বাঁচে। আর কৃষকদের সেই স্বপ্ন সাধের বোরো ফসল আগাম বন্যার হাত থেকে বাঁচাতে প্রয়োজন সঠিক সময়ে টেকসই বাঁধ নির্মান। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষার সেই বাঁধ নির্মানে ধীর গতি পরিলক্ষিত হচ্ছে। নির্ধারিত সময়ে বাঁধ নির্মানে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কাবিটা নীতিমালা অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে বাঁধ নির্মানকারী পিআইসি কমিটি গঠন করার কথা থাকলেও অদ্যাবধি এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার ১২ উপজেলার কোথাও পিআইসি কমিটির পুর্নাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। যদিও মাঝখানে ১৫ ডিসেম্বর নিয়ম রক্ষার বাঁধ নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। বাঁধ নির্মানে কাজ শুরু করা তো দুরের কথা এক মাস পেরিয়ে গেলেও এখনো বাঁধ নির্মানের প্রাথমিক কাজ পিআইসি গঠনই সমাপ্ত করা সম্ভব হয়নি। বরাবরের মতো এবারও বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মানে ধীর গতি ও অনিয়ম আতংকিত করে তুলেছে হাওরপাড়ের কৃষক সমাজকে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন বাঁধ এলাকা ঘুরে ও জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ খবর নিয়ে জানা যায় জেলার প্রধান ৫৩ হাওরের কোথাও বাঁধ নির্মানের প্রাথমিক কাজও শুরু হয়নি। অথচ সময়মত বাঁধে মাটি ভরাট করতে না পারলে বাঁধ শক্ত পোক্ত হয় না। তড়িগড়ি করে বাঁধ নির্মানে পানির চাপ নিতে পারেনা দুর্বল বাঁধ। বিশেষ করে হাওরের বিভিন্ন ক্লোজার (বিপদজনক ভাংগা) মেরামত করতে হয় অন্তত ৩ মাস আগে।
কাবিটা নীতিমালা অনুযায়ী ৩০ নভেম্বর পিআইসি গঠন ও ১৫ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কাজ শেষ করার নিয়ম রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের ধর্মপাশা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন তার উপজেলায় পিআইসির পুর্নাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন বাঁধে কাজ শুরুর দাবি করেন তিনি।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন তার উপজেলায় দুটি বাঁধে কাজ শুরু হয়েছে। একটি হচ্ছে দক্ষিন বংশীকুন্ডা ইউনিয়নে অপরটি চামারদানি ইউনিয়নের ৩৩নং পিআইসি। তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন উপজেলার ৩৪টি পিআইসি গঠনের কাজ শেষ দিকে দুএকদিনের মধ্যে পুর্নাঙ্গ তালিকা টানিয়ে দেয়া হবে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর জানান পিআইসি তালিকা প্রস্তুত আছে তবে সব জায়গায় এখনো কাজ শুরু করা যায়নি।
জেলা কাবিটা কমিটির সদস্য গনমাধ্যম কর্মী জসিম উদ্দিন জানান, অনিয়মের জন্য শাল্লায় কাজ স্থগিত ছিল, আমরা ক’জন গিয়ে সেটা সমাধান করে দিয়েছি। পরবর্তীতে আর কোন সমন্নয় করা হয়নি।
জেলা কাবিটা কমিটির আরেক সদস্য পরিবেশ কর্মী সালেহীন চৌধুরী শুভ বলেন বাঁধের বিষয়ে তাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে। কোথাও কাজ শুরু হয়নি। দিরাই উপজেলার গনমাধ্যমে কর্মী আনোয়ার হোসাইন জানান, দিরাই-শাল্লায় বাঁধের কোন কাজ শুরু হয়নি, যে বাঁধটি উদ্বোধন করা হয়েছে কেবল সেটিরই পিআইসি গঠন করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদার বলেন স্থানীয় সমস্যার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তাগন পিআইসি তালিকা চুড়ান্ত করতে পারছেন না। এ কারণে কাজে বিলম্ব হচ্ছে। দুয়েকদিনের মধ্যে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, সুনামগঞ্জের ৫৩ হাওরে ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর আবাদযোগ্য জমির বোরো ফসল রক্ষার জন্য ৫৮৮ কি:মি: বাঁধ নির্মানে ৬৭৫টি প্রকল্প অনুমোদন করা হয়। ১২৫ কোটি ১৯ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে জেলার বড় হাওরগুলোর ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা করতে এই প্রকল্প বাস্তবায়ন হবে। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২৮টি প্রকল্পের জন্য ৪ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকা, তাহিরপুর উপজেলায় ৭৬টি প্রকল্পের জন্য ১২ কোটি ৫২ লাখ টাকা, জামালগঞ্জ উপজেলায় ৪০টি প্রকল্পের জন্য ৭ কোটি ১৬ লাখ টাকা, বিশ্বম্ভপুর উপজেলায় ২৫ টি প্রকল্পের জন্য ৩ কোটি ৯৯ লাখ টাকা, ধর্মপাশা উপজেলায় ৮৬টি প্রকল্পের জন্য ১৯ কোটি ১৫ লাখ ২ হাজার টাকা, শান্তিগঞ্জ উপজেলায় ৬৩ টি প্রকল্পের জন্য ৯ কোটি ৮৬ লাখ ৩ হাজার টাকা, জগন্নাথপুর উপজেলায় ৩৯ টি প্রকল্পের জন্য ৬ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার টাকা, শাল্লা উপজেলায় ১১৫টি প্রকল্পের জন্য ১৭ কোটি ৮১ লাখ টাকা, ছাতক উপজেলায় ২৮টি প্রকল্পের জন্য ৩ কোটি ৩০ লাখ টাকা, মধ্যনগর উপজেলায় ৩৪ টি প্রকল্পের জন্য ৭ কোটি ২৮ লাখ ৩ হাজার টাকা, দোয়ারাবাজার উপজেলায় ৪৭ টি প্রকল্পের জন্য ৭ কোটি ৭৪ লাখ টাকা, দিরাই উপজেলায় ৯৪ টি প্রকল্পের জন্য ২৪ কোটি ৮২ লাখ ৩৭ হাজার টাকা বরাদ্ধ অনুমোদন করা হয়। ২০১৭ সালের মার্চ মাসের শেষ ও এপ্রিলের প্রথম সপ্তাহে হাওরে বাঁধ নির্মানে অনিয়ম ও দুর্নীতির কারনে আগাম বন্যায় সুনামগঞ্জের সবকটি হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। এর পর থেকে ঠিকাদারী প্রথা বিলুপ্ত করে ওই বছরই কাবিটা নীতিমালা ২০১৭ প্রনয়ন করা হয়। ২০১৮ সাল থেকে পিআইসির মাধ্যমে কাজ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar