খুলনা জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ১৭ ডিসেম্বর র খুলনা জেলা মুক্ত দিবস উদযাপিত।
১৯৭১ সালের ১৭ ডিসেম্বর খুলনা জেলা মুক্ত হয়েছিল পাক বাহিনী নিকট থেকে। আর এই মুক্ত দিবস উপলক্ষে খুলনা জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক খুলনা জেলা মুক্ত দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, তিনি খুলনা জেলা মুক্ত দিবস উপলক্ষে উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরবর্তীতে খুলনা মুক্ত দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি সাবেক মেয়র, এছাড়া আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক মোহাম্মদ আবু জাফর।
পরবর্তীতে ছোট ছোট শিশু কিশোর কিশোরীদের স্বাধীনতা সংগ্রামী ও দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক ও পল্লী সংগীতের নৃত্য অনুষ্ঠান, মহান বিজয় দিবসকে স্মৃতিচারণ করে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি ইত্যাদি এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সমাপ্তি কালে দেশের স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধাদের প্রতি ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বীরাঙ্গনা ও বুদ্ধিজীবীদের স্মরণে সংক্ষিপ্ত দোয়া করে সমাপ্তি ঘোষনা করা হয়। এই অনুষ্ঠানে আরো কিছু অতিথিবৃন্দের মধ্যে ছিলেন কেএম আলম, রফিক উদ্দিন বাবুল, এবং মুক্তিযোদ্ধা সংসদের নিবন্ধিত সকল সদস্যগণ।