February 19, 2026, 6:40 am
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

ঠাকুরগাঁওয়ে জেনারেল হাসপাতালের টেন্ডার বাণিজ্যের কাজ চালিয়ে যাচ্ছেন, কারাগারে থেকেও সাবেক এমপি – রমেশ চন্দ্র সেন,

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে জেনারেল হাসপাতালের টেন্ডার বাণিজ্যের কাজ চালিয়ে যাচ্ছেন, কারাগারে থেকেও সাবেক এমপি – রমেশ চন্দ্র সেন,

 

অবিশ্বাস্য এক ঘটনা! পতিত সরকারের ১জন সংসদ সদস্য হত্যা মামলায় কারাগারে থেকেও নির্বিগ্নে চালিয়ে যাচ্ছেন, ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের টেন্ডার বাণিজ্য। এ কাজে তাকে টাকার বিনিময়ে সহযোগীতা করে যাচ্ছে কিছু উঠতি মস্তান আর একটি রাজনৈতিক দলের নেতারা। আর এ প্রকৃয়ার মাধ্যমে এখনও প্রতি মাসে লুটপাট হয়ে যাচ্ছে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা, অপরদিকে প্রতিবছর এম এস আর টেন্ডারের মাধ্যমে ৫ কোটি টাকার মালামাল ক্রয় দেখালেও অর্ধেকটাই লোপাট হয়ে যাচ্ছে।
বিগত পতিত সরকারের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন তার কথিত দ্বিতীয় স্ত্রী মুক্তা রাণীকে ভাড়াটিয়া ঠিকাদার লিমন কন্সট্রাকশন, বগুড়ার নামে ২০২১-২২ অর্থ বছরে খাদ্য সরবরাহের কাজটি নিয়ে দিয়েছিলেন। কার্যাদেশ প্রদান করা হয়, ১২জুন’২০২২ তারিখে । সেই টেন্ডার অদ্যাবধী চলমান আছে। এ ব্যাপারে স্থানীয় ঠিকাদারগণ হাসপাতালের তত্বাবধায়ককে জিজ্ঞাসা করলে, তিনি প্রতিবারই জবাব দেন “নতুন টেন্ডারের প্রক্রিয়া চলছে। এরপর ২৪ এপ্রিল ২০২৪ খৃঃ তারিখে পথ্য টেন্ডার আহবান করা হয়। উক্ত টেন্ডারে বেশকিছু ঠিকাদার প্রতিযোগীতামূলক দর দিয়ে টেন্ডারে অংশগ্রহণ করেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেই টেন্ডার এখনও আলোর মুখ দেখেনি, ফলে সাবেক সংসদ সদস্য রসেশ সেনের দ্বিতীয় স্ত্রী মুক্তা রাণির লোকজনই সরবরাহের কাজটি চালিয়ে আসছে। উল্লেখ্য ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সাংসদ রমেশ সেন কারাগারে গেলেও তার দ্বিতীয় স্ত্রী মুক্তা রাণী পরিবারের সকল সদস্য সহ পালিয়ে যান এবং এখনও পলাতকই আছেন। মুক্তা রাণী পলাতক থাকলেও তার ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পথ্য সরবরাহের কাজের কোন বিগ্ন ঘটছে না। এ কাজে তাকে সহযোগীতা করছে স্থনীয় কিছু উঠতি মস্তান এবং একটি রাজনৈতিক দলের কিছু সদস্য। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সাবেক সংসদ সদস্য রমেশ সেন আধিপত্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ন টেবিলে নিজের লোকজন বসিয়ে রেখেছিলেন।
সে সকল লোকজনের অধিকাংশই এখনও বহাল তবিয়তে রমেশ সেনের স্বার্থ সংশ্রিষ্ট কাজ চালিয়ে যাচ্ছে। এই কর্মীদের মধ্যে অন্যতম হলো রমেশ সেনের ভাতিজা জয়ন্ত সেন (হিসাব রক্ষক)। হাসপাতালের যতগুলো আয়ের খাত আছে তার নিয়ন্ত্রন জয়ন্ত সেনের হাতে। জানা গেছে , এই আয়ের সিংহ ভাগই লুটপাট হয়, জয়ন্তর নেতৃত্বে। ইতোপূর্বে বিভিন্ন অপরাধে জড়িত প্রমাণ হওয়ায় তাকে অন্যত্র বদলী করা হলেও রমেশ সেন তাকে ফিরিয়ে এনে পুনর্বহাল করে। একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও তার সেই দলের সংসদ সদস্যের রেখে যাওয়া লোকজন কীভাবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অনিয়ম আর দুর্নীতি চালিয়ে যাচ্ছে তা সচেতন মহলের বোধগম্যের বাইরে। তারা মনে করেন সরবরাহ এবং এম এস আর টেন্ডারের নামে যে লুটপাট চলছে তা রোধ করতে অবিলম্বে স্বচ্ছভাবে নতুন টেন্ডার করতে হবে এবং অপকর্মের হোতা জয়ন্ত সহ অন্যদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে অনত্র বদলী করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar