জয়পুরহাট পাঁচবিবিতে প্রতিবন্ধী ও বিধবা মহিলার দলিলকৃত জমি দখলের অভিযোগ।
জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কোকতারা গ্রামের, রেজিনা এক প্রতিবন্ধী ও বিধবা মহিলার দলিলকৃত ১২ শতাংশ জমি জবরদখল বিবাদী মোঃ আব্দুল মান্নান ও মোহাম্মদ এনামুল হক এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ উঠেছে।
এ বিষয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিবন্ধী ও বিধবা রেজিনা । প্রতিবন্ধী ও বিধবা রেজিনা বলেন, আমার পিতা সফেতুল্লা মৃত্যুর আগে ১৯ ৮২ সালে কোকতারা মৌজার ২২০ নং আগত খতিয়ানের এবং ৩৭৩ খতিয়ানের ৩৫০ খতিয়ানের ৩৩ নং জে এল পরিমান ১২ শতাংশ জমি দলিল মূলে হস্তান্তর করিলে আমি উক্ত সম্পত্তির মালিক প্রাপ্ত হই , আমার বাবা সফেতুল্লাহ মৃত্যুর পর , উক্ত জমি আমি নিজেই চাষাবাদ ও ভোগ দখল করি । কিন্তু কয়েক বছর ভোগ দখল চাষাবাদ করার পর আমার এক প্রতিবেশী ওই জমির অংশীদার বলে দাবি করেন। এমন তো অবস্থায় আমি অসহায় বিধবা ও প্রতিবন্ধীকে ওই জমি থেকে উঠিয়ে দিয়ে , তারা এই জমি চাষাবাদ করেন।
এমতাঅবস্থায় ১ নং বিবাদীর পৈত্রিক সম্পত্তি আছে বলে, আমার সরলতার সুযোগে এবং আমি শারীরিক প্রতিবন্ধিত হওয়ার অসৎ উদ্দেশ্যে এমন মিথ্যা অপপ্রচার করিয়া জমি ক্রয় হইতে আজ পর্যন্ত জোরপূর্বক দখল লইয়া, পেশি শক্তির বলে ভোগ করে আসছে, এর ধারাবাহিকতায় পরবর্তীতে আমি আমার প্রাপ্য সম্পত্তি বিবাদীর নিকট থেকে স্থানীয় আমিন দ্বারা মাপ যোগ কোরিয়া বুঝিয়া চাইলে,বিবাদী বিভিন্ন তালবাহানা এবং সময় কালপেক্ষন পূর্বক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং উক্ত জমি আমার নিকট ছাড়িয়া দিবেনা এই মর্মে বিভিন্ন প্রকার ভয়-ভীতি হুমকিধানকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিবে,এ প্রতিবন্ধী ও বিধবা রেজিনা গ্রাম্য সালিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদে একটি বিচার দেন, ইউনিয়ন পরিষদের সালিশের মাধ্যমে রায় এই প্রতিবন্ধী বিধবা রেজিনার পক্ষে চলে আসে।
১ নং বিবাদী চলতি আমন মৌসুমে উক্ত সম্পত্তি আমার নিকট ছাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করলেও বিবাদী তা অবমাননা করিয়া অদ্র ৯/১২/২০২৪ তারিখ সকাল অনুমান ৭টা ৩০ ঘটিকার সময় এক নং বিবাদীর হুকুমে দুই নং বিবাদী তার ব্যবহৃত ট্রাক্টর আনিয়া বেনিভাবে টাকা পাঠ করিলে আমি নিরুপায় হইয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়া বাধা প্রদান করিলে দৈনং বিবাদী আমাকে মুক্ত গাড়ির মাধ্যমে চাপা দিয়ে হত্যার চেষ্টা করলে, আমি অতঃপর ১ নং বিবাদীকে উক্ত কর্মকান্ড বেআইনি বলিয়া অবগত করিলে বিবাদী দল ভাষায় গালিগালাজ এবং মার ধরে চেষ্টা করলে আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাণের ভয়ে ঘটনাস্থল ত্যাগ করি।
বাড়িতে আসার পরে উক্ত সম্পত্তি বিবাদী নিকট বুঝিয়া চাইলে, আবারও আমাকে এবং আমার পরিবারের সদস্যদের তাদের সুযোগমতো যেখানেই পাবে সেখানে মেরে লাশ গুম করিবে, এবং নিজে না পারলে দস্যু প্রকৃতির লোক লেলিয়ে দিয়ে আমার ক্ষতি করিবে, বলিয়া ভয়-ভীতি দিয়ে আসছে। বিধবা ও প্রতিবন্ধী রেজিনা বলেন,এ বিষয়ে স্থানীয় প্রতিনিধি বারবার নালিশ করলেও তাতে কোন সুরাহা মেলেনি। বিবাদীদ্বয় আইন অমান্যকারী পরধন লোভী ,ভূমিদস্যু, দাঙ্গাবাজ, প্রকৃতির লোক। বিবাদীদ্বয় কৃতক আমার যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে আমি নিরুপায় হইয়া, ন্যায় বিচারের স্বার্থে থানায় আসিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করছি, এবং আমি এর ন্যায্য বিচার দাবি করছি।
উপরোক্ত বিষয়টি বিবাদী আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সংস্কৃত জম্বি আমরা চার ভাই মিলে চাষাবাদ করতাম ইদানিং রেজিনা এই জমিটির মালিক বলে দাবি করছে।
এ বিষয়ে উপজেলা পরিদর্শক (ওসি) মোহাম্মদ কাউসার আলী কাছে জানতে চাইলে তিনি বলেন, মূলত জমি সংক্রান্ত কোনো বিষয়ে থানায় কোন অভিযোগ হয় না। কিন্তু মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের কাছে আসে, মানবতার খাতিরে আমরা আমরা অভিযোগটি নিয়ে রাখি, কিন্তু আইন ও আদালতের মাধ্যমে যে নির্দেশ হবে ,আমরা সেটি পালন করব।