February 18, 2026, 6:14 pm
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

ভারতে বাংলাদেশ সহকারি দূতাবাসে হামলার প্রতিবাদে বিএসপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নিবো, এটা হতে পারে না :বিএসপি মহাসচিব আব্দুল আজিজ সরকার

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ভারতে বাংলাদেশ সহকারি দূতাবাসে হামলার প্রতিবাদে বিএসপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নিবো, এটা হতে পারে না :বিএসপি মহাসচিব আব্দুল আজিজ সরকার

 

 

বাংলাদেশ সুপ্রিম পার্টির- বিএসপি উদ্যোগে আজ ৫ ডিসেম্বর ২০২৪ খ্রি:বৃহস্পতিবার সকালে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।ভারতের আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতি কর্তৃক বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার প্রতিবাদে বিএসপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী।প্রধান অতিথি ছিলেন বিএসপির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজিজ সরকার।সমাবেশে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসপি মহাসচিব বলেন,অবিলম্বে এই ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসপি মহাসচিব বলেন, ভারত আমাদের বড় প্রতিবেশী, আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, তার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তার মানে এটা নয় যে, ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবেন, যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলবেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দিবেন। আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবেন, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবেন। এটা হতে পারে না আমরা সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। কোনভাবেই আপনারা আমাদের উপর আগ্রাসন চালানোর চিন্তাও করবেন না। আমরা মনে করি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আপনাদের কাছ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করি।ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে সকল ক্ষেত্রে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এই দেশের জনগণ আপনাদেরকে প্রভুর ভূমিকায় দেখতে চায় না। আপনারা বড় প্রতিবেশী তাই আপনাদের দায়িত্বও বেশি।আমরা আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ দেখতে চাই। মনে রাখবেন এদেশের জনগণ উগ্রতা, হঠকারিতা পছন্দ করে না। বাংলাদেশের মুসলিম হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান আমরা এক ও অভিন্ন। এই দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি। তাই দেশের জনগণ ও দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে কারো উস্কানির ফাঁদে পা না দেওয়ার জন্য। যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন না হয়। আমরা কোন উপনিবেশকে এদেশের মাটিতে দেখতে চাই না।তিনি বলেন ধর্মীয় উগ্রতার কারণে কোনভাবেই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না।
সমাবেশে মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা বাকি বিল্লাহ আল আজহারী,শাহ মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব মোঃ আসলাম হোসাইন,কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া,ভারপ্রাপ্ত আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম অভি, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন,যুব বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান পায়েল, মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালি কামরুজ্জামান হারুন, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম মাহি,সৈয়দ মিজানুর রহমান মনির, সহ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম,মুন্সিগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল বারী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন বতুল, সদস্য সচিব মোহাম্মদ আফসার উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক খলিফা মোহাম্মদ আহসান উল্লাহপ্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar