January 22, 2026, 4:57 pm
শিরোনামঃ
নাসিরনগরের এডভোকেট একে এম কামরুজ্জামান মামুনসহ বহিষ্কার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশে অভিযান চালিয়ে দুই ডাকাত আটক ভয়ের পরিবেশ তৈরি করে ইউএপির দুই শিক্ষককে বরখাস্ত, পুনর্বহালের দাবি পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ১১ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫ ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না—নূরুল ইসলাম বুলবুল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ৩ টি সংসদীয় আসনে মোট ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে । গোপালগঞ্জ মুকসুদপুর চাকু ও ওষুধ নিয়ে হাবিব বোরখা পড়ে মাদ্রাসায় প্রবেশ।পুলিশ তাকে আটক করেছে নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক । রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় ৫০ হাজার পিস ইয়াবা এবং ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।  নোয়াখালীতে ডিএনসির সফল অভিযান: গাঁজা গাছ উদ্ধার, প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক দেশবাসীকে এতে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জিএম কাদের শিক্ষা উন্নয়নে ৩ বিজিবি’র মানবিক উদ্যোগ: পানছড়িতে স্কুল ব্যাগ ও সোলার প্রদান সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত: অসহায় শিক্ষার্থীর পড়াশোনার ভার নিলেন আমান উল্লাহ্ সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা রূপগঞ্জে বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে ১ জন নিহত, আহত-১ কারাগার থেকেই ভোটাধিকার প্রয়োগ: খাগড়াছড়ি জেলা কারাগারের ১৬ বন্দী দিচ্ছেন পোস্টাল ব্যালটে ভোট ঝিনাইদহের নবগঙ্গা নদীর পরিচ্ছন্নতা অভিযান। নড়াইলের কালিয়ায় গাঁজার গাছসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা রামপালে এ জামাত ইসলামের প্রার্থী আঃ ওয়াদুদ এর সাথে সাংবাদিক দের মতবিনিময় দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত -: শোক সংবাদ :- কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হক আর নেই চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১কেজি গাঁজাসহ আটক টুঙ্গিপাড়ায় চায়ের দোকানে অজ্ঞাত ব্যক্তির রহস্যজনক মৃত্যু গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার। সীমান্তে বাড়ছে আতঙ্ক,পরিত্যক্ত অবস্থায় ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার বিজিবি কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জ-১ আসনে গণ-অধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়ার মনোনয়ন বৈধতা পেলেন পানছড়িতে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শামশুল হক আটক। দৈনিক বর্তমান বাংলা পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলো চা বাগানের সন্তান স্বরণ সিং কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান ঝিনাইদহে হোটেল মালিককে হাতুড়িপেটা ও নগদ টাকা লুট। পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি: সিরাজুল মনির নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Notice :

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়তি টাকা না দিলে মেলে না চিকিৎসা

মোঃ মুনাইম হোসেন, স্টাফ রিপোর্টার :

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়তি টাকা না দিলে মেলে না চিকিৎসা

সাধারণ মানুষের জন্য অল্প খরচে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের বিভিন্ন স্থানে সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। তবে এসব হাসপাতালে রোগী ও তার স্বজনদের সেবা পেতে গুনতে হয় সরকার নির্ধারিত ফি’র চেয়েও অতিরিক্ত টাকা। নয়তো সেবা পাওয়া থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ।

চিকিৎসাকাজে অবহেলা, অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ, ওয়ার্ড বয় আলমগীর হোসেন ও সাইফুল হোসেনের বিরুদ্ধে। শুধু তাই নয়, রোগী বাণিজ্য করে ক্লিনিক ও প্যাথলজি থেকে নানা উপঢৌকন গ্রহণ করছেন চিকিৎসক-নার্স ও কর্মচারীগণ। সম্প্রতি সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা কমপক্ষে কয়েকজন রোগী ও তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব রোগী দুর্ঘটনাসহ অন্যান্য কারণে ড্রেসিং করেছেন তাদের সবাইকে ১০০-৫০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এছাড়া রুগীকে সেলাই বা প্লাস্টারের ধরনের ওপর নির্ভর করে টাকার পরিমাণ কম বেশি হয়। গত সোমবার সন্ধ্যায় উপজেলার খয়েরহুদা গ্রামের আকাশের হাতে হাসুয়ার আঘাতে কেটে গেলে হাসাপাতালে চিকিৎসা নিতে আসেন। তার হাত অতিরিক্ত কেটে যাওয়া সেলাই বাবদ তার নিকট থেকে অতিরিক্ত ৪০০ টাকা নিয়েছেওয়ার্ড বয় আলমগীর হোসেন। এছাড়াও হেলাল উদ্দিনের ছেলে নিকট থেকে অতিরিক্ত ৩০০টাকা নেন।

গত রোববার রাতে সড়ক দুর্ঘটনায় ফয়সাল, সাগর, হাসেম,বাবুলসহ কয়েকজন আহত অবস্থায় চিকিৎসা নিতে আসলে তাদের থেকেও অতিরিক্ত ৬০০টাকা নেন সাইফুল হোসেন ও আলমগীর এবং তাদের সাথে দৃঢ় আচরণসহ ঠিক মত চিকিৎসা না দেওয়ার অভিযোগ তোলেন চিকিৎসক রাশেদের বিরুদ্ধে। হাসেম নামের এক রোগী অভিযোগ করে বলেন, রোববার রাতে সড়ক দুর্ঘটনায় তার চোখে ও মাথায় কাচ ডুকে যায় এছাড়া পায়ে মারাত্মক ভাবে আঘাত পেলে চিকিৎসার জন্য হাসাপাতালে আসলে চিকিৎসক রাশেদ তাকে ঠিক মত চিকিৎসা না দিয়েই কোন রকম ব্যন্ডিজ করে হাসপাতাল থেকে বের করে দেন। এবং ব্যন্ডিজ করার জন্য সাইফুল ৬০০টাকা নেন।

হাসপাতালের ওয়ার্ড বয় আলমগীর হোসেন অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে তিনি জানান, আমার ভূল হয়েছে,আমাকে এবারের মত মাফ করে দেন আমি দ্বিতীয় বার এভূল আর করবো না। অপর ওয়ার্ড বয় সাইফুল বিষয়টি অস্বীকার করে বলেন,আমি গত দিন ছুটিতে ছিলাম। এ বিষয়ে চিকিৎসক রাশেদের কাছে জানতে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মবগুল হাসান বলেন, ওয়ার্ড বয়দের বিরুদ্ধে এর আগেও এ ধরণের অভিযোগ এসেছে, তাদের মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে এবং রুমের ভিতরের ক্যমেরা লাগানো হয়েছে। যাতে প্রমাণ স্বরূপ তাদের সকল কর্মকাণ্ড রেকর্ড রাখা হয়। তারপরও এমন কাজ করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে যে ব্যবস্থা গ্রহণ তা করা হবে। চিকিৎসক রাশেদের বিষয়ে তিনি জানান, আমি এক সপ্তাহ হলো এসেছি। আমার জানা মতে রাশেদ ডাক্তার রোগীদের সাথে এধরণের আচরণ করে না, তারপরও যদি তিনি এধরণের আচরণ করে থাকলে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির ফলাফল অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

One response to “জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়তি টাকা না দিলে মেলে না চিকিৎসা”

  1. I’m extremely inspired along with your writing abilities as neatly as with the layout
    to your weblog. Is this a paid subject matter or did you modify it your self?
    Either way stay up the nice high quality writing, it is uncommon to see a great weblog like this one today.
    Lemlist!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar