March 12, 2026, 4:30 am
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিএনপি নেতা ইমরান খন্দকারের উদ্যোগে ইফতার মাহফিল মুরাদনগরের খামারগ্রামে শতবর্ষের ঐতিহ্যে প্রায় ৪ শতাধিক মুসল্লির ইতেকাফ, যুবসমাজের মেহমানদারী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে ১৩ মামলার আসামি গ্রেপ্তার ড্রোন ক্যামেরা দিয়ে হারিয়ে যাওয়া নদীগুলো খুঁজে বের করতে হবে: জীন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী তানোরে যুবকের আত্মহত্যা বীরগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাঁচানো গেল না গৃহবধূকে কোটালীপাড়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত উপলক্ষে দোয়া ওইফতার মাহফিল আয়োজনে ইমরান খন্দকার। যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক গ্রেফতার কোটালীপাড়ায় গরীব মৎস্যজীবীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তা গুলো ফুটপাতে দোকান বসিয়ে উঠেছে যানজটের কারখানা কারাগারে অনুপ্রবেশের চেষ্টা, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বহিরাগত যুবক আটক কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী রাসেলের মৃত্যু, পরিবারের অভিযোগ কারা কর্তৃপক্ষের অবহেলা মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুর প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জের মুকসুদপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযান,তেল ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া।। আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী।। ফুলগাজীতে অবৈধভাবে মাটি কাটা: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি নবীনগরে ১৫ বছর বয়সী শিক্ষার্থী মোঃ রাইহান উল্লাহ ১০ দিনের এতেকাফে বসা—এলাকাজুড়ে প্রশংসা শ্রীমঙ্গল ভুনবীর চমুহনায় অবস্থিতো হাজী মনু মিয়া এতিমখানায় ওআমিনা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল ও এতিমদের মাঝে ঈদের পোষাক বিতরণ রেগুলেটর না থাকায় দুই তীরেই ভাঙন, নতুন প্রকল্পের আশ্বাস মন্ত্রীর নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ ফুলবাড়ীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত। রমজানে লক্ষীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা, ১৫০ পরিবার পেল ইফতার সামগ্রী ঝালকাঠিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে আলি আকবর খানকে মেম্বার হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নতুন মুখ পলাশ শিকদারকে ঘিরে প্রত্যাশা মাধবপুরে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো ১ কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ মাধবপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ চা বাগানের ৩৭৫ শিক্ষার্থীর মুখে হাসি ফুটালেন সৈয়দ শাফকাত আহমেদ মাধবপুরে অবৈধ বালু-মাটি উত্তোলনে মোবাইল কোর্ট, ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: জালালিয়া সুইটসকে ১ লাখ টাকা জরিমানা কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর প্রকল্প এলাকা পরিদর্শন করলেন ২ মন্ত্রী ও ১ সংসদ সদস্য
Notice :

খুলনায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা।

জাফর ইকবাল অপুঃ

খুলনায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা।

 

 

২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা বুধবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
সভার শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার সমন্বিত গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ এখন সকলের দায়িত্ব। গণঅভ্যুত্থানে নতুন একটি অধ্যায় সূচনা হয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারে না। তিনি আরও বলেন, যে কোন প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম মানুষের চিরায়ত ঐতিহ্য এবং এটি আমরা যুগে যুগে দেখতে পেয়েছি। সকল আন্দোলনে সবার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয় না। যারা আন্দোলনে অংশগ্রহণ করে তারা আলোকবর্তিকা হিসেবে কাজ করে ও অন্যদের পথ দেখিয়ে নিয়ে যায়। যারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দু:খ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ ও সুন্দর বিশ^ গড়তে পারি।
স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জুলফিকার আলী হায়দার, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম ও গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য শহিদ সাকিব রায়হানের মাতা নুরনাহার। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সাংবাদিক শেখ দিদারুল আলম, এহতেশামুল হক শাওন, আহত শিক্ষার্থী জীবন হাওলাদার, খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আল-শাহরিয়ার, বিএল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার সাদ, লামিয়া আক্তার প্রমুখ বক্তৃতা করেন।
স্মরণসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আহত ও শহিদ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#
জাফর ইকবাল অপু/খুলনা প্রতিনিধি
২৭-১১-২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar