January 22, 2026, 4:53 pm
শিরোনামঃ
নাসিরনগরের এডভোকেট একে এম কামরুজ্জামান মামুনসহ বহিষ্কার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশে অভিযান চালিয়ে দুই ডাকাত আটক ভয়ের পরিবেশ তৈরি করে ইউএপির দুই শিক্ষককে বরখাস্ত, পুনর্বহালের দাবি পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ১১ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫ ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না—নূরুল ইসলাম বুলবুল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ৩ টি সংসদীয় আসনে মোট ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে । গোপালগঞ্জ মুকসুদপুর চাকু ও ওষুধ নিয়ে হাবিব বোরখা পড়ে মাদ্রাসায় প্রবেশ।পুলিশ তাকে আটক করেছে নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক । রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় ৫০ হাজার পিস ইয়াবা এবং ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।  নোয়াখালীতে ডিএনসির সফল অভিযান: গাঁজা গাছ উদ্ধার, প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক দেশবাসীকে এতে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জিএম কাদের শিক্ষা উন্নয়নে ৩ বিজিবি’র মানবিক উদ্যোগ: পানছড়িতে স্কুল ব্যাগ ও সোলার প্রদান সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত: অসহায় শিক্ষার্থীর পড়াশোনার ভার নিলেন আমান উল্লাহ্ সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা রূপগঞ্জে বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে ১ জন নিহত, আহত-১ কারাগার থেকেই ভোটাধিকার প্রয়োগ: খাগড়াছড়ি জেলা কারাগারের ১৬ বন্দী দিচ্ছেন পোস্টাল ব্যালটে ভোট ঝিনাইদহের নবগঙ্গা নদীর পরিচ্ছন্নতা অভিযান। নড়াইলের কালিয়ায় গাঁজার গাছসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা রামপালে এ জামাত ইসলামের প্রার্থী আঃ ওয়াদুদ এর সাথে সাংবাদিক দের মতবিনিময় দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত -: শোক সংবাদ :- কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হক আর নেই চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১কেজি গাঁজাসহ আটক টুঙ্গিপাড়ায় চায়ের দোকানে অজ্ঞাত ব্যক্তির রহস্যজনক মৃত্যু গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার। সীমান্তে বাড়ছে আতঙ্ক,পরিত্যক্ত অবস্থায় ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার বিজিবি কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জ-১ আসনে গণ-অধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়ার মনোনয়ন বৈধতা পেলেন পানছড়িতে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শামশুল হক আটক। দৈনিক বর্তমান বাংলা পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলো চা বাগানের সন্তান স্বরণ সিং কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান ঝিনাইদহে হোটেল মালিককে হাতুড়িপেটা ও নগদ টাকা লুট। পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি: সিরাজুল মনির নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Notice :

দেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত ঐতিহাসিক একটি সংগঠনকে নিষিদ্ধ করার মতো ঘৃণ্য ও জঘন্য কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ

স ম জিয়াউর রহমান :

দেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত ঐতিহাসিক একটি সংগঠনকে নিষিদ্ধ করার মতো ঘৃণ্য ও জঘন্য কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ

 

 

অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বাঙালির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালনকারী জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই ঘৃণ্য ও নেককারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, যে সংগঠন বাঙালির মুক্তি সংগ্রাম ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের সাথে যে ছাত্র সংগঠনের নাম জড়িয়ে আছে, সেই সংগঠনকে একটি অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করে – জাতির জন্য এ এক দুর্ভাগ্যজনক ঘটনা- এক নির্মম পরিহাস। এটি বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ১৯৭১ সালের পরাজিত শক্তির নির্মম প্রতিশোধ।

বাঙালি জাতির পিতা ও বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ উপকরণ কাজে লাগিয়েছিলেন, ছাত্রলীগ তাদের অন্যতম। স্বাধীনতার পরে জাতির পিতা বলেছিলেন, ‘ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস’।

বঙ্গবন্ধু ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি এই সংগঠন সৃষ্টি করেছিলেন বাঙালির অধিকার আদায়, আত্মনিয়ন্ত্রণাধিকার এবং সর্বোপরি মুক্তি সংগ্রামের সৈনিক হিসেবে অবদান রাখার জন্য। একটি রাষ্ট্রের জন্মের সাথে এভাবে যুক্ত থাকার মতো সৌভাগ্য পৃথিবীর ইতিহাসে আর কোন ছাত্র সংগঠনের সৌভাগ্য হয়নি। ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। স্বাধীন বাংলাদেশে সপরিবারে জাতির পিতা কে হত্যার পর এদেশের গণতন্ত্রের সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। এরকম একটি প্রতিষ্ঠানকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তবর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এটি মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনার উপর এক বড় আঘাত।

১৫ জুলাই থেকে ঢাকা সহ সারাদেশে ছাত্র-পুলিশ-আওয়ামী লীগ নেতাকর্মী সহ অসংখ্য মানুষকে যারা হত্যা করল, যে হত্যাকান্ড আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যার পর্যায় পড়ে, সেই হত্যাকারীদের অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকার দায়মুক্তি দিল। আর ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মী যেখানে হত্যা ও নির্যাতনের শিকার হল, সেই ছাত্রলীগকে অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকার সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করলো! অসাংবিধানিক ও বেআইনি কোন গোষ্ঠীর আইনগত ও নৈতিক অধিকার নেই এই ধরনের সিদ্ধান্ত নেয়ার। তাদের এই সিদ্ধান্ত অবৈধ।

তারা দেশের সকল থানায় আক্রমণ করে গর্ভবতী নারী পুলিশ সহ হাজার হাজার পুলিশকে হত্যা করেছে। লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক এবং হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ভাই বোনদের উপর নিপীড়ন চালিয়েছে।

দেশব্যাপী জাতির বিবেক শিক্ষকদের উপর ‌ চলেছে ব্যাপক নির্যাতন। দেশের অর্থনীতি ধ্বংস করেছে। মানুষ আজ না খেয়ে মরছে। দেশের কোটি কোটি মানুষ এই অবৈধ অপশক্তির অপশাসন থেকে মুক্তি চাচ্ছে। প্রতিটি মুহূর্ত তাদের জন্য যন্ত্রণাদায়ক।

বাংলাদেশ আওয়ামীলীগ মনে করে, এদেশে সকল অসাংবিধানিক ও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামী ছাত্র সমাজের পক্ষে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। তাই ছাত্রলীগকে এই অসাংবিধানিক ও অবৈধ গোষ্ঠী তাদের অপশাসনের বিরুদ্ধে এক হুমকি হিসেবে দেখছে।

৩০ লক্ষ শহীদের রক্তে লেখা এই পবিত্র সংবিধান লংঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ছাত্রলীগের মতো দেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত ঐতিহাসিক একটি সংগঠনকে নিষিদ্ধ করার মতো ঘৃণ্য ও জঘন্য কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু…
বাংলাদেশ চিরজীবী হোক.।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar