March 9, 2026, 2:46 pm
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

বিদেশ পাঠানোর স্বপ্ন দেখিয়ে দুই বন্ধুর প্রতারণা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বিদেশ পাঠানোর স্বপ্ন দেখিয়ে দুই বন্ধুর প্রতারণা

 

ছয় মাসের মধ্যে পাঠানো হবে ইতালি, সুইডেন, রোমানিয়া, সাইপ্রাসসহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে। আপাতত পাসপোর্ট ও ১-২ লাখ টাকা দেয়ার ছয় মাসের মধ্যেই পাওয়া যাবে ভিসা। তবে ছয় মাস বলে প্রায় আড়াইশ জনের কাছ থেকে টাকা ও পাসপোর্ট জমা নেয়ার পর ৩ বছর পেরিয়ে গেলেও একজনকেও বিদেশে পাঠাতে পারেননি চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটি তেনু মণ্ডলপাড়ার আব্দুল লতিফ নবীন ওরফে নবীন দালাল। তাই বাধ্য হয়েই রবিবার (২০ অক্টোবর) তার বাড়িতে উপস্থিত হয়ে ঘেরাও করে ভুক্তভোগী বিদেশ গামি যুবকরা। এসময় বাড়িতে প্রবেশ করে টাকা ও পাসপোর্ট ফেরতের দাবিতে অবস্থান নেয় তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, ছয় মাসের কথা বলে ১-২ লাখ করে টাকা ও পাসপোর্ট নেয়ার পর থেকে প্রতারণা শুরু করেন নবীন। দিনের পর দিন ভিসা দেয়ার প্রতিশ্রুতি দিলেও ব্যর্থ হয়েছেন। ২৫০ জনের মধ্যে কয়েকজনকে ওয়ার্ক পারমিট দিলেও তা ভুয়া। জনগণের টাকায় গড়ে তুলেছেন আলিসান তিনতলা বাড়ি ও জমিজমা।

এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সালিশে বসলে সেখানে ২৫০ পাসপোর্টের ২ কোটি ৪০ লাখ টাকা নেয়ার কথা স্বীকার করে দুই মাসের মধ্যে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয়ার সময় পেরিয়ে গেলেও একজনকেও টাকা বা পাসপোর্ট ফেরত দেননি। অন্যদিকে, ইউরোপের উন্নত জীবনের স্বপ্ন দেখে ঋণ ও ধারদেনা করে টাকা দিয়ে পথে বসেছেন অনেকেই।
ভুক্তভোগীদের অভিযোগ, ইউসুফ-নবীন দুই প্রতারক মিলে হাতিয়ে নিয়েছে পাঁচ কোটির বেশি টাকা। আড়াই বছরেও স্বপ্নের বিদেশ যেতে পারেননি। টাকা-পাসপোর্ট ফেরতও পাচ্ছেন না তারা। প্রতারণার এসব টাকা দিয়ে দুই প্রতারক (নবীন-ইউসুফ) আলিশান বাড়ি তৈরি করে আয়েশি জীবন যাপন করছে। এখন ছলচাতুরী করে টাকা আত্মসাতের চেষ্টা করছে বলে অভিযোগ তাদের।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের ধাপাপাড়া গ্রামের ইউসুফ আলী ও পৌরসভার শংকরবাটি তেনু মণ্ডলপাড়ার আব্দুল লতিব নবীন বছর পাঁচেক আগে যৌথ মালিকানায় মাহিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রতিষ্ঠান গড়ে তোলেন। শহরের শান্তি মোড়ে দেন অফিস। সেখানে বসে ইতালি, সুইডেন, সাইপ্রাস, রোমানিয়াসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে শুরু করেন প্রতারণা। এদিকে, সাড়ে ৩ বছর আগে নবীন রাজারামপুরে পাসপোর্ট অফিসের সামনে নওশিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে নতুন অফিস নেন। এই দুই প্রতিষ্ঠান মিলে প্রতারণা করে পাঁচ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে। পরে টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয় নবীন ও ইউসুফের মধ্যে। সমাধানের জন্য উভয় পক্ষের মধ্যে গত ২৩ সেপ্টেম্বর একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী নবীন ডাচ্-বাংলা ব্যাংকের ২ কোটি ৪০ লাখ টাকার তিনটি চেক দেন ইউসুফকে। কিন্তু কোনো ভুক্তভোগী টাকা ফেরত পাননি।
এবিষয়ে ক্যামেরার সমানে কথা বলতে রাজি হয়নি নবীনের পরিবারের সদস্যরা। মুঠোফোনে নবীনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, বাড়ি ঘেরাওয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar