February 19, 2026, 6:33 am
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

ঝিনাইদহে সবজি প্রতি কেজি ২০ থেকে ৫০ টাকা বেশি দামে বিক্রয় করছে ব্যবসায়ীরা,

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহে সবজি প্রতি কেজি ২০ থেকে ৫০ টাকা বেশি দামে বিক্রয় করছে ব্যবসায়ীরা,

 

গ্রামঞ্চলের পাইকারী বাজারে কৃষকের থেকে সবজি ক্রয়য়ের পর সেই সবজি একই হাটে খুচরা বাজারে বিক্রয় হচ্ছে ২০ থেকে ৫০ টাকা বেশি দামে। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে সবজির পাইকারী বাজার ঘুরে এমনি চিত্র দেখা গেছে। বৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় উৎদপাদন কমে গেছে, যার কারনে সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। কৃষকদের দাবী অতি বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশির ভাগ সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। সবজি উৎপাদন করতে সার কিটনাশন খরচ অনেক বেশি। বাজারে কৃষকের ক্ষেত থেকে হাত বদলে ভোক্তা পর্যায়ে কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেশি দামে বিক্রয় হওয়ায় ক্ষুদ্ধ ভুক্তভুগিরা। সরোজমিনে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার ঘুরে দেখাযায়, প্রকার ভেদে পাইকারী দামে পটল বিক্রয় হচ্ছে কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকা, ফুলকপি কেজি প্রতি বিক্রয় হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, পুইশাক মেচড়ী ৯০ থেকে ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা , লাউ প্রকার ভেতে ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৫০ টাকা, শশা ৫০ থেকে ৫৫ টাকা, কচু ৪০ থেকে ৫০ টাকা, ওলকচু ৫০ টাকা, শিম জাত ভেদে ১৬০ থেকে ১৭০ টাকা, পেপে ২৫ থেকে ৩০ টাকা, পুইশাক ১৫ আটি, ঝিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা এবং মূলা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পাইকারী কৃষক বিক্রয় করতে পারছে। একই বাজের কৃষকের থেকে এইসব সবজি কেনার পর খুচরা ব্যবসায়ীরা বাজারে পটল ৬০ টাকা, ফুলকপি ৯০ টাকা, করলা ১২০ টাকা, পুইশাক মেচড়ী ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, বেগুন ১৩০টাকা, লাউ ৫০ থেকে ৫০ টাকা, টমেটো ১৬০ টাকা, শশা ৬০ টাকা, কচু ৫০ টাকা, ওলকচু ৬০ টাকা, শিম ১৮০ টাকা, পেপে ৩০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, মূলা ৭০ টাকা ও পুইশাক আটি ২০ টাকা দরে বিক্রয় করতে দেখা গেছে। তবে পাইকারী ব্যবসায়ীরা ঝিনাইদহের এই বাজার থেকে সবজি ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে কমিশনে বা কেজি প্রতি ২ থেকে ৫ টাকা লাভ করেন বলে জানা যায়। ব্যবসায়ী মোঃ আশরাফ মিয়া বলেন, চাহিদার চেয়ে বাজারে সবজি কম। যার কারণে বেশি দাম দিয়ে কৃষকদের থেকে সবজি ক্রয় করতে হচ্ছে। আবার ঝিনাইদহ থেকে সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিতে গেলে গাড়ি খরচ পড়ে যায় অনেক বেশি, সেকারনে লোকাল বাজারের থেকে অন্যসব বাজারে সবজির দাম বেশি। ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন বলেন, তিনি চুয়াডাঙ্গার সরোজগঞ্চ, দশমাইল ও ঝিনাইদহ জেলার ডাকবাংলা বাজারে কৃষকদের থেকে পাইকারী পটল, কচু, লাউ, ফুলকপি, মূলাসহ বিভিন্ন ধরনের সবজি ক্রয় করে থাকেন। সেগুলোকে ঢাকা, ফরিদপুর, বরিশালসহ বিভিন্ন অঞ্চলে দিয়ে থাকেন। পাইকারী বাজার থেকে যে সবজি কৃষকের থেকে ক্রয় করেন, সেই সব সবজিগুলো তিনি আড়ৎ এ বিক্রয় করেন। সেখান থেকে তাদের কেজি প্রতি ২ থেকে ৫ টাকা করে লাভ করেন, এরমধ্যে আবার খরজের বিষয় থাকে। আড়ৎএ বিক্রয়ের পর সেই সবজি গুলো খুচরা বাজারে বিক্রয়ের জন্য খুচরা ব্যবসায়ীরা ক্রয় করেন। এতে ওই আড়ৎদারও লাভ করেন। এভাবে ভোক্তা পর্যায়ে এই সবজি তিন থেকে চার হাত বদলে ভোক্তাদের কাছে পৌছায়। একারনে কৃষকের দামের তুলনাই ভোক্তা বাজারে সবজির দামটা বেশী। ডাকবাংলা বাজারের খুচরা সবজি ব্যবসায়ী রবিউল বলেন, তারা সরাসরি বাজারে কৃষদের থেকে সবজি ক্রয় করেন এবং একই বাজারে বিক্রয় করেন। খুচরা বাজারে কেজি প্রতি প্রথমে ১৫-২০ টাকা লাভ করেন। তবে কোন ভোক্তা সবজি ক্রয় করতে আসলে, তিনি সবজি বেঁচে বেঁচে ক্রয় করেন। কিন্তু তারা কৃষকদের থেকে ঝাপি বা বস্তা ধরেই ক্রয় করে আনেন। সবজিগুলো বিক্রয়ের একপর্যায়ে দেখা যায় শেষের সবজিগুলোর মান কমে যাওয়ায় কম দামে বিক্রয় করা লাগে। তবে এভারেজ ৫-১০ টাকা করে কেজিতে লাভ করেন তারা। খুচরা ব্যবসায়ী বাবলু জানান, বাজার থেকে বেশি দামে সবজি ক্রয় করতে হচ্ছে। তারা কেজি প্রতি সবজি থেকে ১০ থেকে ২০ টাকা লাভ করে থাকে। তবে প্রথমে ক্রেতারা বেঁচে বেঁচে সবজি কেনার পর শেষে গিয়ে আর প্রথমে যে দামে বিক্রয় করা হয় সেই দাম আর থাকে না। তখন আবার আসল দামে সবজি বিক্রয় করতে হয়। ভাতুড়িয়া গ্রামের কৃষক মতিয়ার রহামান বলেন, বৃষ্টিতে সবজির ক্ষেত কিছু নষ্ট হয়ে গেছে, মাঠে সবজির উৎপাদন কম। আগাম সবজি চাষে পোকামাকড়ের উপদ্রুপ বেড়ে গেছে, কীটনাশন ও সারের দাম অনেক বেশি হওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে, যার কারনে সবজির এমন দাম। সবজি উৎপাদন করতে যে পরিমাণ খরচ সেই তুলানাই বর্তমান বাজার ঠিকই আছে। বেড়াদী গ্রামের কৃষক গরিফুর জানান, অতি বৃষ্টির কারনে সব সবজি নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার সবজি লাগানোর জন্য চারা দিবো সেই সময়টুকুও পাওয়া যাচ্ছে না আবার বৃষ্টি হচ্ছে। তবে যতটুকু সবজি আছে সেগুলোকে ভালো ভাবে পরিচর্যা করার কারণে অল্প কিছু সবজি বাজারে বিক্রয় করতে পারছি। আবহাওয়া ভালো হলে নতুন করে সবিজর চাষ করতে হবে। তখন নতুন সবজি বাজারে উঠার পর হয়তো সবজির দাম কমতে পারে। ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবি বলেন, এবছর ঝিনাইদহ সদর উপজেলাতে ১ হাজার ৫৪৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। সবজির মধ্যে মূলা, পালংশাক, লালশাক, লাউ, শিম, করলা, পুইশাকসহ বিভিন্ন সবজি বাজারে উঠতে শুরু করেছে। কিন্তু প্রাকৃতিক দূর্যোগের কারনে এইসব সবজির ক্ষেত বেশিরভাগ ক্ষতিগ্রস্থ হয়েছে। আবার আগাম সবজি চাষে সার ও কীটনাশক খরচও অনেক বেশি। যার কারনে সবজির বাজার একটু বেশি। তবে আবহাওয়া স্বাভাবিক হলে হয়তো সবজির দাম স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar