February 19, 2026, 6:14 am
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ৮টি জাতীয় দিবস বাতিল করায় জার্মান আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ

স ম জিয়াউর রহমান

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ৮টি জাতীয় দিবস বাতিল করায় জার্মান আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ

:

জার্মান আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান অবৈধ ও অসাংবিধানিক সরকার গঠনের পর থেকেই লক্ষ্য করছে যে, এই ক্ষমতা দখলকারী সরকার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল স্মৃতিসমূহ ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান প্রজন্মের সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে প্রয়োজনীয় সকল পরিকল্পনাই গ্রহণ করছে। তাদের এই হীন প্রচেষ্টা এতটাই ঘৃণ্য পর্যায়ে চলে গিয়েছে যে, বর্তমানে কেউ প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দিলেও তাকে শারীরিকভাবে লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।

চলমান এই পরিস্থিতিতে সম্প্রতি জার্মান আওয়ামী লীগ অত্যন্ত উদ্বেগের সাথে প্রত্যক্ষ করছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৭ মার্চ, ১৭ মার্চ ও ১৫ আগস্টসহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ৮টি জাতীয় দিবস বাতিল করেছে। এবং উক্ত দিবসসমূহ বাতিল সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সামনে দেওয়া বক্তব্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম গত ১৬ অক্টোবর ২০২৪ইং তারিখে বাংলাদেশের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার পাশাপাশি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিতে দম্ভের সাথে অস্বীকৃতি জানান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠার নেতৃত্ব প্রদান করেছেন শতবর্ষের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সুদীর্ঘ কণ্টকবিস্তীর্ণ পথে তাঁর বিশ্বস্ত সহযাত্রীবৃন্দ, দেশের স্বাধীনতাকামী ছাত্র-জনতা ও তাঁর পরিবারের সদস্যবৃন্দের অবদান অনস্বীকার্য। একইসাথে, বঙ্গবন্ধুর দেওয়া ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক গণজাগরণের ভাষণটি ইতোমধ্যেই ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত একটি অমূল্য দলিল।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য, বর্তমান অসাংবিধানিক সরকারের প্রতিহিংসামূলক আচরণের শিকার হচ্ছে মুক্তির লড়াইয়ে অংশগ্রহণকারী সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রতীকী স্থাপনাসমূহ। এসবের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ইতিহাসের সাথে সম্পর্কিত জাতীয় দিবসসমূহ রাষ্ট্রাচার থেকে বাদ দেওয়া হয়েছে। জার্মান আওয়ামী লীগ এই নীচ, ঘৃণ্য ও প্রতিহিংসামূলক পদক্ষেপের তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানায়।

তাই জার্মান আওয়ামী লীগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনতিবিলম্বে ৭ই মার্চের ঐতিহাসিক জাগরণের ভাষণ দিবস, ১৭ই মার্চের শিশু দিবস এবং ১৫ই আগস্ট শোক দিবসসহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ৮টি জাতীয় দিবস বাতিল করার সিদ্ধান্ত রদ ও রহিত করার জোর দাবি জানায়। একইসাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বক্তব্য প্রদান, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে অস্বীকার করে অবমাননামূলক বক্তব্য প্রদানের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে অবিলম্বে অপসারণ করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের সম্মুখীন করারও দাবি জানায়।

জার্মান আওয়ামী লীগ মনে-প্রাণে বিশ্বাস করে যে, বর্তমান অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ প্রধান উপদেষ্টার ভাষায় ‘রিসেট বাটন’ চেপে বাঙালি জাতির মর্যাদাপূর্ণ অর্জনের ইতিহাস মুছে ফেলার এই ‘পূর্বপরিকল্পিত’ ষড়যন্ত্র বীর বাঙালি অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে এবং সমগ্র জাতি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের বিষবৃক্ষ অচিরেই সমূলে উৎপাটন করবে। ‘রিসেট বাটন’ চেপে কিংবা অন্য যেকোনও অবৈধ উপায়ে কেউ কোনদিন বাঙালি জাতিকে দাবায় রাখতে পারেনি, ভবিষ্যতেও কোনদিন দাবায় রাখতে পারবে না।

জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar