May 18, 2026, 3:39 pm
শিরোনামঃ
সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ — এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ ১ জনকে কারাদণ্ড কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লু রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহাসিক ফারাক্কা দিবস: নদী রক্ষা ও ন্যায্য পানিবণ্টনের সংগ্রাম। কুমিল্লা নিউ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফুলবাড়ীতে ১৯ হাজার ৬ শত টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ আটক। শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না- এড আতিকুর রহমান মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কচুয়া বাজারের মাছ বিক্রেতা মোঃ আঃ রহমান -আপনাদের সহায়তা প্রয়োজন কাজ না পেয়ে উত্তেজিত ঠিকাদার প্রবাস জীবনের কষ্টে উপার্জিত কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে অন্যত্র বিয়ে বসার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে কোরবানির গুরুত্ব ও ফজিলত! ফেনীতে মাদকের হাটে যৌথ অভিযান: ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, জনমনে প্রশ্ন গোপালগঞ্জের “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” -এর শুভ উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। নোবিপ্রবিতে নতুন যুগের প্রত্যাশা, ভিসি হলেন ঢাবির অধ্যাপক কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা
Notice :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন 

ভোলাহাট উপজেলার মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আজগার আলীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, উপবৃত্তির টাকা আদায়সহ নানা অনিয়ম- দুর্নীতির অভিযোগ ওঠেছে। এসব অনিয়ম দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল ১০ টার দিকে প্রতিষ্ঠান সংলগ্ন জামতলা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলেন, মুশরীভূজা হাই স্কুল এন্ড কলেজে অবৈধ প্রধান শিক্ষক আজগার আলী, সাবেক সভাপতি  আলাউদ্দিন ও কথিত সাদা মনের মানুষ  জিয়াউল হক মিলে প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজস করে ব্যক্তিগত ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিগত বহু বছর ধরে বিদ্যালয়ের স্বার্থের পরিপন্থি কিছু কার্যকলাপ চালিয়ে বিদ্যালয়ের এবং কমলমতি শিক্ষার্থীদের ক্ষতি সাধন করে চলেছে।

তারা বলেন, ১৪ সালে  আজগার আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ পান। অত:পর গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিটির ৪/৫জন সদস্যের সম্পূর্ণ অগোচরে প্রধান শিক্ষক পদে নিয়োগ জালিয়াতির মাধ্যমে নিয়োগ হাতিয়ে নেন। বিষয়টি শিক্ষক প্রতিনিধির মাধ্যমে জানা জানি হলে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক  আবদুল করিম  জিজ্ঞাসা করলে তিনি সকল শিক্ষকের সামনে তা অস্বীকার করেন। কিন্তু করিম তাঁর অবৈধ নিয়োগের বিরুদ্ধে ডিজি অফিসে অভিযোগ দায়ের করলে তদন্তের পর তার প্রধান শিক্ষকের চাকুরী চলে যায়। তিনি তদবির করে বিশেষ বিবেচনায় পূর্ব পদে (সহকারি প্রধান শিক্ষক) চাকুরী ফিরে পান। পরবর্তীতে সভাপতি পরিবর্তন হওয়ার সাথে সাথে সাদা মনের মানুষ  জিয়াউল হক ও সভাপতির সাহায্যে অফিসে মিথ্যা তথ্য দাখিলের মাধ্যমে পুণরায় প্রধান শিক্ষকের পদ ভাগিয়ে নেন যা সম্পূর্ণ বে আইনী। 

শিক্ষার্থীরা আরো বলেন, ছাত্র-ছাত্রী ভর্তির সময় তিনি আমাদের প্রতিশ্রুতি দেন যে, বিনা পয়সায় আমাদের ভর্তি ও সম্পূর্ণ বই প্রদান করবেন। কিন্তু প্রধান শিক্ষক ৫১ জনের নিকট থেকে উপবৃত্তির ১৫’শত টাকা করে জোর পূর্বক আদায় করেন। যা সম্পূর্ণ বে-আইনী ও শিক্ষার্থীদের সাথে প্রতারনা।

তারা অভিযোগ করে বলেন, বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন ও সদস্য মোঃ জিয়াউল হকের সহযোগিতায় নিয়োগ বানিজ্যের প্রায় দেড় কোটি টাকা বিনা হিসাবে লোপাট করেন। একটি টাকাও বিদ্যালয়ের কল্যাণ  ব্যয় হয়নি। বিদ্যালয়টিতে কোন শিক্ষক কর্মচারীর চাকুরী অবৈধ প্রধান শিক্ষকের নিকট নিরাপদ নয়। এছাড়াও নিযোগ বাণিজ্য স্বেচ্ছারিতার মাধ্যমে প্রধান শিক্ষক আজগার আলী বিদ্যালয়ের আইন শৃংখলা পরিপন্থি নানা কার্যকলাপের মাধ্যমে বিদ্যালয়ের স্বার্থ বিরোধী কাজে জড়িত আছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আমলে নিয়ে অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। তবে ওইদিন প্রধান শিক্ষক বিদ্যালয়ে যাননি।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আজগার আলীর জানান- এসকল অভিযোগের বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বক্তব্য দিব।

প্রতিষ্ঠানের সাবেক সভাপতি  আলাউদ্দিন বলেন, নিয়োগ দেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছে এবিষয়ে আমার জানা নাই। পরীক্ষার মাধ্যমে সচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি তাহমিদা আক্তার বলেন, প্রধান শিক্ষক আমার কাছে পদত্যাগ পত্র জমা দিলে আমি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিবো। কোন শিক্ষকে পদত্যাগ করানোর ক্ষমতা আমার হাতে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar