মৌলভীবাজার প্রেসক্লাবে নতুন কমিটি গঠন করা হয়েছে
মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন–২০২৪ সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম শেফুল’কে নির্বাচিত করা হয়। গত শনিবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির সহ-সভাপতি পদে মৌসুফ এ চৌধুরী (সম্পাদক দেশপক্ষ) শ ই সরকার জবলু (খবরপত্র) যুগ্ম সম্পাদক পদে হোসাইন আহমদ (যুগান্তর/সিলেটের ডাক) সৈয়দ বয়তুল আলী (বাংলাদেশ প্রতিদিন) কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ মহসিন (সম্পাদক মুক্তকথা) দপ্তর সম্পাদক আবুল হায়দার মো. তরিক (চ্যানেল এস/দৈনিক ঢাকা প্রতিদিন) প্রচার ও প্রকাশনা তুহিন জুবায়ের (ইন্ডিপেনডেন্ট টিভি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক নাঈম (কালবেলা)
এছাড়া কার্যকরী সদস্য পদে শাহ অলিদুর রহমান (সময় টিভি) জসিম উদ্দিন (সম্পাদক মনুবার্তা) আব্দুল আজিজ (নয়াদিগন্ত) মিন্টু দেশওয়ারা (ডেইলি স্টার) ও আশরাফ আলী (ঢাকা পোস্ট) নির্বাচিত করা হয়।