February 19, 2026, 10:15 am
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে টিনের মার্কেট, ঝুকিপূর্ণ ভাবে কেনাকাটায় পর্যটকরা।

আব্দুল মান্নান : পটুয়াখালী

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে টিনের মার্কেট, ঝুকিপূর্ণ ভাবে কেনাকাটায় পর্যটকরা।

কুয়াকাটা সৈকতে নামার ঠিক আগ মুহূর্তে বেড়িবাঁধ পার হতেই রাস্তার দু’পাশে নজরে আসে জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ শতাধিক টিনশেডের ছোট-বড় মার্কেট ও দোকান। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে সরদার মার্কেট। দোতলা টিনসেড এ মার্কেটের নিচতলায় রয়েছে প্রায় অর্ধ-শতাধিক দোকান। দোতলায় একপাশে নির্মাণ করা হচ্ছে আবাসিক হোটেল এবং অন্য পাশে রয়েছে দু’টি রেস্টুরেন্ট।

পরিবেশকর্মী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছে, জরাজীর্ণ এই টিনশেড ঘরগুলো সৈকতের পরিবেশ নষ্ট করার পাশাপাশি আগত পর্যটকরাও রয়েছে নানা ঝুঁকিতে। এগুলো অপসারণ করে সমুদ্র সৈকতের পরিবেশ পর্যটকবান্ধব করার জোর দাবিও জানান তারা।

উপজেলা প্রশাসন বলছে, সরকারি খাস জমিতে গড়ে উঠেছে অবৈধ ঝুঁকিপূর্ণ মার্কেট, অচিরেই করা হবে অপসারণ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, সৈকতের পাশেই প্রায় এক একর জমির ওপর গড়ে উঠেছে সরদার মার্কেট। সেখানে ঢুকতেই চোখে পড়বে লোহার অ্যাঙ্গেল, বাঁশ-কাঠসহ নানা যন্ত্রাংশের উপরে দাঁড়িয়ে আছে টিনশেড মার্কেটটি।

বিদ্যুতের এলোমেলো লাইনগুলো দেখলে মনে হয়, এটি যেন কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। দোতলায় থাকা আবাসিক হোটেল ও রেস্টুরেন্টের ময়লা-পানি সবসময়ই পড়ছে নিচে মার্কেটে আসা পর্যটকদের গায়ে। এমনকি টয়লেটের পাইপ ফেটে বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে দুর্গন্ধ ও ময়লা।

ঝুঁকিপূর্ণ মার্কেটটির সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই চোখে পড়বে সুন্দর একটি রেস্টুরেন্ট। হঠাৎ দেখলে যে কেউ মনে করবে এটি যেন বিলাসবহুল হোটেল বা রিসোর্টের কোন রেস্টুরেন্ট। প্রায় দেড় শতাধিক মানুষ একসঙ্গে বসে খেতে পারে এখানে।

রেস্টুরেন্টের মেঝেতে বসানো হয়েছে বিভিন্ন ডিজাইনের নান্দনিক টাইলস। এই টাইলসগুলো মূলত কাঠের সিলিংয়ের ওপর ২ ইঞ্চি ঢালাই করে বসানো হয়েছে। এদিকে দোতলার আর একটু পেছনে গেলেই চোখে পড়বে আবাসিক হোটেল নির্মাণের মহাকর্মব্যস্ততা। যেখানে চলছে লোহার অ্যাঙ্গেলে ঝালাইয়ের মাধ্যমে জোড়াতালির কাজ।

এদিকে মার্কেটের মূল স্তম্ভের খুঁটিগুলো অধিকাংশই ভেঙে দুর্বল হয়ে গেছে। মূলত সমুদ্রে জোয়ার আসলে সেই ঢেউয়ের পানি মার্কেটের নিচে সরাসরি আঘাত করে। এভাবে সমুদ্রের ঢেউয়ের আঘাতে মার্কেটের পশ্চিম ও দক্ষিণ পাশের খুঁটিগুলো দুর্বল হয়ে পড়েছে।

এ বিষয়ে কথা হয় আবাসিক হোটেল নির্মাণে কাজ করা ঝালাই মিস্ত্রি মনু মিয়ার সঙ্গে। তিনি বলেন, লোহার খুঁটি এবং কাঠের খুঁটি ব্যবহার করা হয়েছে পুরো মার্কেট তৈরির জন্য। মার্কেটটি দোতলা করতে প্রতি ছয় ফুট পর পর লোহার অ্যাঙ্গেল এবং লোহার বক্স ব্যবহার করা হয়েছে। এরপর সেই লোহার অ্যাঙ্গেলের ওপর কাঠ বিছিয়ে ঢালাই দিয়ে টাইলস বসানো হয়েছে। মূলত মার্কেটের দোতলায় পেছনের দিকে আবাসিক রুম তৈরি করা হচ্ছে।

মার্কেটের দোতলায় থাকা রেস্টুরেন্ট মালিক নুরুজ্জামান নুর বলেন, আমি নিজেই মার্কেটের এলোমেলো বিদ্যুতের তারগুলো ঘুরে ঘুরে দেখেছি। এগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ এবং মার্কেটের অন্যান্য দোকানদারদের সঙ্গেও কথা বলেছি। আমি নিজে মার্কেট মালিকের সঙ্গে কথা বলেছি যেন তারগুলো ঠিক করা হয়। মার্কেটটি ঝুঁকিপূর্ণ বলেও মনে করেন তিনি।

মার্কেটের আচার ব্যবসায়ী মো. রাসেল বলেন, মাঝেমধ্যে এত দুর্গন্ধ আসে যে পর্যটক দোকানে দাঁড়াতে পারে না। আর যদি পর্যটক দোকানে না দাঁড়ায় তাহলে আমাদের বেচাকেনা হয় না। তার থেকেও বড় সমস্যা হচ্ছে প্রায় সময়ই দোতলার রেস্টুরেন্ট এবং বাথরুমের পাইপ থেকে ময়লা পানি পড়ে। এই বিষয়গুলো আমরা মালিককে একাধিকবার জানালেও এখন পর্যন্ত ঠিক করে দিচ্ছেন না তিনি

মার্কেটের আরেক ঝিনুক সামগ্রী ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, চার বছর আগে একবার এই মার্কেটে আগুন লেগেছিল তখন অধিকাংশ দোকান এবং দোকানের মালামাল পুড়ে গিয়েছিল।গত এক বছরে ৪ থেকে ৫ বার শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে এই মার্কেটে। প্রতিবারই ব্যবসায়ীরা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন আমাদের একটাই দাবি আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছি, তারা যেন নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারি।

পাবনা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক বেলায়েত হোসেন বলেন, আমি পরিবার নিয়ে এই মার্কেটে কেনাকাটা করতে এসেছি। কিন্তু এই মার্কেটটি খুবই ঝুঁকিপূর্ণ। লোহার অ্যাঙ্গেল এবং কাঠের ওপর এত বড় মার্কেট তৈরি করা ঠিক হয়নি। পর্যটকরা আতংক নিয়ে কেন একটি মার্কেটে অবস্থান করবে? একজন পর্যটক হিসেবে আমার দাবি হচ্ছে এগুলো ভেঙে সরকারিভাবে যেন সুন্দর মার্কেট তৈরি করা হয়।

এ বিষয় সরদার মার্কেটের মালিক সাজেদুল ইসলাম হিরু বলেন, এই মার্কেটটি কোনোভাবেই ঝুঁকিপূর্ণ নয়। তবুও যদি উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পৌর প্রশাসন বলে মার্কেটটি ঝুঁকিপূর্ণ, তাহলে আমি মার্কেট ভেঙে সরিয়ে নেব।

কুয়াকাটা পৌর প্রশাসক কৌশিক আহমেদ বলেন, মার্কেটগুলো আমরা দেখেছি, খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। পৌরসভার পক্ষ থেকে শিগগিরই পরিদর্শন করা হবে। পৌরসভার প্রকৌশল টিম রয়েছে তারা যদি ঝুঁকিপূর্ণ মনে করে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, সৈকতের পাশে থাকা এসব মার্কেট এমনিতে ঝুঁকিপূর্ণ, আবার সৈকত এলাকার পরিবেশও নষ্ট করছে। মার্কেটের পুরো জমি সরকারি সম্পত্তি। রেকর্ডে এগুলো খাস জমি। এখন কিছু অসাধু ব্যবসায়ীদের মামলা সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে ওই জায়গাগুলো অপসারণ এবং মার্কেটগুলো উচ্ছেদ করতে পারিনি। তবে আমরা মামলা চালিয়ে যাচ্ছি, যাতে খুব দ্রুত অপসারণ করে কুয়াকাটা সৈকতের পরিবেশ সুন্দর করতে পারি।

তিনি জানান, সামনে দুর্যোগকালীন মাস নভেম্বর-ডিসেম্বর। ঘূর্ণিঝড় হলে এই মার্কেটে প্রাণহানির সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar