May 18, 2026, 4:26 pm
শিরোনামঃ
সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ — এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ ১ জনকে কারাদণ্ড কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লু রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহাসিক ফারাক্কা দিবস: নদী রক্ষা ও ন্যায্য পানিবণ্টনের সংগ্রাম। কুমিল্লা নিউ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফুলবাড়ীতে ১৯ হাজার ৬ শত টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ আটক। শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না- এড আতিকুর রহমান মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কচুয়া বাজারের মাছ বিক্রেতা মোঃ আঃ রহমান -আপনাদের সহায়তা প্রয়োজন কাজ না পেয়ে উত্তেজিত ঠিকাদার প্রবাস জীবনের কষ্টে উপার্জিত কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে অন্যত্র বিয়ে বসার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে কোরবানির গুরুত্ব ও ফজিলত! ফেনীতে মাদকের হাটে যৌথ অভিযান: ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, জনমনে প্রশ্ন গোপালগঞ্জের “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” -এর শুভ উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। নোবিপ্রবিতে নতুন যুগের প্রত্যাশা, ভিসি হলেন ঢাবির অধ্যাপক কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা
Notice :

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি ডাক্তারের অনুপস্থিতিতে রোগী দেখেন পিয়ন ও নার্স, মিষ্টি খাওয়ার জন্য নেন টাকাও

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি ডাক্তারের অনুপস্থিতিতে রোগী দেখেন পিয়ন ও নার্স, মিষ্টি খাওয়ার জন্য নেন টাকাও

 নওগাঁর বদলগাছী ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট চলছে। সেই সুযোগে পিয়ন ও নার্স রোগি দেখছেন। ঘটনাটি উপজেলায় ব্যাপক চাঞ্চল্যর পাশাপাশি চরম হতাশা বিরাজ করছে। স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৬ জন এমবিবিএস ডাক্তার রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ উচ্চতর ডিগ্রি নিতে বা কোর্স করতে চলে গেছেন। এ পর্যায়ে ৮ জন মেডিক্যাল এ্যাসিটেন্ট দিয়ে কোন রকম চিকিৎসা সেবা চালানো হচ্ছে। বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে উপ- সহকারী মেডিক্যাল এ্যাসিটেন্ট এর পদ রয়েছে মাত্র ২টি। বাঁকি ৬ জন মেডিক্যাল এ্যাসিটেন্ট । ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে এনে স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ কারানো হচ্ছে। এতে খুড়িয়ে খুঁড়িয়ে কাজ চল্লেও সেবার মান বাড়ছে না। অপর দিকে ডাঃ শাহাদত হোসেন সেলিম স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট অর্থপেডিক্স হিসেবে কর্মরত আছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি মাঝে মাঝে অনুপস্থিত থাকেন। এই সুযোগ কাজে লাগায় সেই স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী নুরু। নুরুর বিরুদ্ধে অভিযোগ চিকিৎসক শাহাদত হোসেনের অনুপস্থিতিতে তিনি দেখেন রোগী, করেন চিকিৎসা। আবার চিকিৎসা দেওয়ার পর কৌশল হিসেবে রোগীর কাছ থেকে সেই টাকা নেন চা-মিষ্টি খাওয়ার জন্য। এমন অভিযোগে ভিত্তিতে কয়েক দিন সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সত্যতা পাওয়া যায়। প্রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা.শাহাদত হোসেনের চেম্বার তালাবন্ধ থাকতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডাক্তার শাহাদত হোসেন অফিসে আসবেন না। কি কারণে তিনি আসবেন না জানতে চাইলে তার সাথে কথা বলার পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর আউটডোরে ডাক্তার শাহাদত হোসেনের চেম্বারের সামনে দেখা যায় সেবা নিতে আসা আজিরুন বেগম (৬০) নামে একজন হাতভাঙা রোগী বসে আছে। তাকে জিজ্ঞেস করলে তিনি জানান, গত ২২ দিন আগে রাস্তা দিয়ে হাটতে গিয়ে পড়ে যাওয়ার কারণে আমার ডান হাত ভেঙ্গে যায়। এরপর হাসপাতালের জরুরি বিভাগে আমার হাত প্লাস্টার করে দেয়। এবং দশ দিন পর আউটডোরের পাঁচ নং রুমে দেখাতে বলে। দশ দিন পর পাঁচ নং রুমের ডাক্তার আমার হাত দেখে এক্সরে রিপোর্ট করতে বলে। আজকে কিছুক্ষণ আগে রিপোর্ট দেখে আমার হাত আবারো প্লাস্টার করে দিলো। এবং চা-মিষ্টি খাওয়ার জন্য ৪ শত টাকা নিলো এবং আগেও তিন শ টাকা নিছে। এক মাস পর আবার এখানে আসতে বলল।
ওই রুমের ডাক্তার আজকে আসেনি আপনাকে চিকিৎসা সেবা দিলো কে? এমন প্রশ্নের জবাবে সহজ সরল আজিরুন বেগম বলেন, সে নিজে পাঁচ নং রুমে আমার হাত দেখে চিকিৎসা করলো, এক্সরে রিপোর্ট দেখলো। একমাস পর আবার আসতে বললো। ডাক্তার দেখতে কেমন এমন প্রশ্নের উত্তরে সে বলে, ডাক্তারের দাড়ি আছে, একটু খাটো করে ফর্সা। তার মোবাইল নং লিখে দিছে। কোন কিছু হলে ফোন দেওয়ার কথা বলছে। আমি তো ডাক্তার কে চিনি না বাবা। যেই মানুষ আমার হাত দেখলো তাকেই আমি ডাক্তার মনে করছি। এরপর রোগীর কাছ থেকে নেওয়া মুঠোফোন নম্বরে ফোন দিলে অপরপ্রান্ত থেকে অফিস সহকারী পদে হাসপাতালে চাকরি করি বলে জানান নুরু ইসলাম। আউটডোরের পাঁচ নং রুমে আজিরুন নামে কোন রোগীকে শনিবার চিকিৎসা দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুধু হাতের প্লাস্টার করে দিয়েছি। কোনো টাকা পয়সা নেওয়ার কথা জানতে চাইলে চা মিষ্টি খাওয়ার জন্য চার শত টাকা নিয়েছেন বলে স্বীকার করেন তিনি। এবিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শাহাদত হোসেন সেলিম মুঠোফোনে বলেন, এর আগে নুরুর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তখন তাকে আমরা ডেকেছিলাম। কিন্তু তেমন কিছু পাইনি। তবে সে ডাক্তারের সহযোগী হিসেবে সহযোগীতা করে। কারণ আমাদের জনবল একটু কম। আর আমি মাঝে মাঝে বিভিন্ন কারণে অনুপস্থিত থাকি। তবে নিয়মিত অফিস করি। অপর দিকে,স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে ডায়াবেটিস ও হৃদ রোগের রোগীদের (এনসিডি)কর্নার নামে ২ নং রুমে চিকিৎসা দেওয়া হয়। সেখানে ও ডাক্তার সংকটের নামে মাঝে মধ্যে ওই রুমে একজন সিনিয়র নার্স হাসিনা ডায়াবেটিস ও হৃদ রোগিদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এ বিষয়ে চিকিৎসা দেওয়া ওই নার্স হাসিনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ডাক্তার সংকট তাই ম্যাডামের নির্দেশে চিকিৎসা দিচ্ছি। ম্যাডাম কে প্রশ্ন করা হলে তিনি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কথা জানান। অন্যদিকে, বেড সংকটের কারনে বারান্দার মেঝেতে ১৪ জন রোগীকে চিকিৎসা সেবা দিতে দেখা গেছে। বারান্দায় ফ্যান না থাকায় তীব্র গরমের মধ্যে রোগীরা অস্থিরতা বোধ করতে দেখা যায়।কিয়ামত জুলেখাসহ কয়েকজন ভর্তি রোগীরা বলেন, হাসপাতালের খাবার মান একেবারে ভালো না। মোটা চাল, ভাতে খুব গন্ধ। এগুলো খাওয়ার চেয়ে না খাওয়ায় ভালো। কিছু বলার নেই ভাই। জানার জন্য একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফারহানা। নওগাঁ সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, চিকিৎসক শাহাদত হোসেন এখানে ট্রেনিংএ আছেন। তাঁর অনুপস্থিতে অফিস সহকারী নুরুর চিকিৎসা ও টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনই কথা বলছি এবং কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টি দেখছি।
নওগাঁ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar