May 18, 2026, 3:22 pm
শিরোনামঃ
সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ — এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ ১ জনকে কারাদণ্ড কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লু রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহাসিক ফারাক্কা দিবস: নদী রক্ষা ও ন্যায্য পানিবণ্টনের সংগ্রাম। কুমিল্লা নিউ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফুলবাড়ীতে ১৯ হাজার ৬ শত টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ আটক। শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না- এড আতিকুর রহমান মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কচুয়া বাজারের মাছ বিক্রেতা মোঃ আঃ রহমান -আপনাদের সহায়তা প্রয়োজন কাজ না পেয়ে উত্তেজিত ঠিকাদার প্রবাস জীবনের কষ্টে উপার্জিত কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে অন্যত্র বিয়ে বসার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে কোরবানির গুরুত্ব ও ফজিলত! ফেনীতে মাদকের হাটে যৌথ অভিযান: ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, জনমনে প্রশ্ন গোপালগঞ্জের “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” -এর শুভ উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। নোবিপ্রবিতে নতুন যুগের প্রত্যাশা, ভিসি হলেন ঢাবির অধ্যাপক কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা
Notice :

ফটিকছড়ি ও চট্টগ্রাম শহরের সাধারণ মানুষের কাছে আতংকের নাম ছরোয়ার চেয়ারম্যান!

প্রতিনিধি চট্টগ্রাম

ফটিকছড়ি ও চট্টগ্রাম শহরের সাধারণ মানুষের কাছে আতংকের নাম ছরোয়ার চেয়ারম্যান!

চট্টগ্রাম জেলার বৃহত্তর উপজেলা ফটিকছড়ি উপজেলা ও চট্টগ্রাম শহরের শত শত সাধারণ মানুষের কাছে আতংকের নাম ছরোয়ার চেয়ারম্যান। শত শত মানুষ তার কাছে জিম্মি! কেউ মুখ খুলতে পারে না জীবন মৃত্যুর ভয়ে। তার হাতে নিপীড়ন, নির্যাতন ও হামলা – মামলা এবং রোষানলের শিকার হয়নি এরকম লোক কমই আছে ফটিকছড়ি উপজেলার ৬ নং পাইন্দং ইউনিয়নে ও চট্টগ্রাম শহরের উত্তর পাহাড়তলী এলাকার ইস্পাহানী গোল পাহাড়ে। দীর্ঘদিন ধরে ক্ষমতাকে পূঁজি করে ছরোয়ার চেয়ারম্যান নানাভাবে জিম্মি করে ক্ষমতার অপব্যবহার পূর্বক গায়েল করে সাধারণ মানুষকে। নানাভাবে ক্ষতিগ্রস্হ হলেও সাধারণ মানুষ এতোদিন মুখ খুলতে পারেনি ছরোয়ার চেয়ারম্যানের ভয়ে।
গত ৫ আগস্ট সরকার পতনের পর সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছে। ক্ষমতার পালাবদল হলেও ক্ষমতা বদল হয়নি কখনো দাম্ভিক ছরোয়ার চেয়ারম্যানের। যে দল ক্ষমতায় থাকে সে দলের লেভাস লাগিয়ে গা ভাসিয়ে রাতারাতি ক্ষমতাবান হয়ে ওঠে ছরোয়ার চেয়ারম্যান।
অনুসন্ধানে জানা যায়, ৬ নং পাইন্দং ইউনিয়নের মৃত আবুল কালামের সন্তান এ কে এম ছরোয়ার হোসেন স্বপন। ছরেয়ার চেয়ারম্যান হিসেবে সকলের কাছে পরিচিত তিনি। খোঁজ নিয়ে জানা যায়, তিন তিন বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার সুবাদে ক্ষমতার দাপটে বুক ফুলিয়ে চলতো এবং কাউকে কোন কিছু করতে কোন শঙ্কা কাজ করতো না তার। ক্ষমতার দাপুটে ক্ষমতাবান হলেও একাধিকবার নানান মামলায় জেলও কেটেছেন ছরোয়ার চেয়ারম্যান। জেলে গেলেও ক্ষমতা ও টাকার জোরে দ্রুত জামিনে বেরিয়ে এসে ধরাকে সরা জ্ঞান না করে দাপটের সাথে চালিয়ে যান অসহায় সাধারণ মানুষ ও তার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদকারীদের উপর নির্মম অত্যাচার ও নির্যাতন। যারা তার অন্যায় ও অত্যাচারের প্রতিবাদকারীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় জন্ম সনদ, মৃত্যু সনদ ও ওয়ারিশান সনদ দেয়ার সময় অতিরিক্ত টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। এছাড়াও একাধিক স্হানীয় সাধারণ মানুষ স্হানীয় শালিশ বিচারের সময় উভয় পক্ষ থেকে টাকা নিয়ে যে পক্ষ থেকে টাকা বেশি পায় বিচার তার পক্ষে দেয়ার অভিযোগও রয়েছে।
অনুসন্ধানে আরও জানা যায়, চট্টগ্রাম শহরের আকবর শাহ থানার ইস্পাহানি গোল পাহাড়ে তার ১৬ গন্ডা ৩২ শতক ব্যক্তি মালিকানাধীন জায়গা হলেও অবৈধভাবে পাহাড় কেটে সাড়ে তিন একর সরকারি জায়গা দখল করে বাউন্ডারি দিয়ে নিজের নামে দখল করার অভিযোগ ওঠেছে। সেখানে ভূমিহীন সাধারণ মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করে দখল করে বলে জানা যায়।
অনুসন্ধানে আরও জানা, ছরোয়ার চেয়ারম্যানের গোল পাহাড়ের বাসায় স্ক্র্যাপ সাইফুল গ্রুপ নামক একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। অনেকের ধারণা সেখানেই সন্ত্রাসী সাইফুলের নিয়ন্ত্রণে ছরোয়ার চেয়ারম্যানের একটি টর্সার সেলও থাকতে পারে। স্হানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ছরোয়ার চেয়ারম্যানের সেই বাসায় অনেক সময় মানুষের উচ্চ বাক্য ও কান্নার শব্দ শোনা যায়। পুলিশ সূত্রে জানা যায়, ছরোয়ার চেয়ারম্যানের লালিত ও আশ্রিত সন্ত্রাসী স্ক্র্যাপ সাইফুলের বিরুদ্ধেও নারী নির্যাতন ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।
এছাড়াও একই এলাকায় সরগম একাডেমি নামের একটি সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করে জায়গা দখলে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানা যায়।
বেপরোয়া ছরোয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে ডজনখানেক আদালতে ফৌজদারি অপরাধে মামলা এবং ফটিকছড়ি থানা, আকবর শাহ থানা ও খুলশী থানায় জিআর মামলা রয়েছে। অনেক মামলায় জামিন থাকলেও একাধিক মামলা এখনো বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আনীত ফৌজদারি মামলার উল্লেখযোগ্য কয়েকটি – আকবর শাহ থানা মামলা নং – ২ ( ৯) ২০২২ ধারা : ৩৭৯,৩৮৫,৪২৭,৫০৬(২), আকবর শাহ থানা মামলাননং- ৩৪(০৪)২০২২ ধারা: ৩৮০,৪৪৭,৪২৭,৫০৬(২), সি আর মামলা নং – ২৬৫/২০১৬, চকবাজার থানা, সিএমএম কোর্ট, চট্টগ্রাম। ধারা: ৩৭৯,৪৬৭,৪৬৮,৩৮৫/৫০৬, সিআর মামলা নং-২৭৩/১৯,ফটিকছড়ি থানা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম। ধারা :৪৪৭,৩২৩,৪২৭/৫০৬(২), সিআর মামলা নং ১৮৩/২০১৬ খুলশী, সিএমএম আদালত, চট্টগ্রাম। ধারা : ১৮৮১ এর ১৩৮/১৪০।
গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের নাম ব্যবহার করে চেয়ারম্যান হলেও গত ৫ আগস্ট সরকার পতনের পর এখন ডিগবাজি খেয়ে রাতারাতি বিএনপি নেতা বনে গিয়ে আবারও ক্ষমতার দাপট দেখানোর একটা মহড়া দিয়ে আসছে।
নাম প্রকাশ না করা শর্তে তার নির্যাতনের শিকার এক ভুক্তভোগী জানান, ছরোয়ার চেয়ারম্যান রাজনীতি ও টাকার দাপটে সাধারণ ও নিরীহ মানুষকে মানুষই মনে করে না। তাকে আইনের আওতায় আনা না গেলে ফটিকছড়ি উপজেলার ও চট্টগ্রাম শহরের শত শত সাধারণ মানুষ জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এদিকে অভিযোগ রয়েছে ছরোয়ার চেয়ারম্যান এক সময় বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন পরবর্তীতে ফটিকছড়ির সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারির সাথে হাত মিলিয়ে রাজনৈতিক পট পরিবর্তন করে নিজের ভাগ্যও বদলে ফেলে। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারি ও আওয়ামী লীগকে কাছে টেনে চেয়ারম্যান হন।
এ নিয়ে ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর জানান, শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ নেন নি। যেহেতু ছরোয়ার চেয়ারম্যান শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশ নেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে, তাতে সে বিএনপি হতে পারে না। ছরোয়ার চেয়ারম্যান আমাদের দল বিএনপির কেউ না।
ছরোয়ার চেয়ারম্যানের রাজনীতি ও অভিযোগ বিষয়ে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল ( অব: ) আজিম উল্লাহ বাহারের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ছরোয়ার চেয়ারম্যান এক সময় আমাদের দল বিএনপির রাজনীতি করতো। পরবর্তীতে আমাদের দল বিএনপি থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে। এরপর আমাদের দল বিএনপিতে আর ফিরে নি এবং তার দলীয় কোন পদ পদবিও নেই। বাহার আরও বলেন, তিনি যদি কোন অপরাধ ও অন্যায়ের সাথে জড়িত থাকে তা আমাদের দল দায় নেবে না। শুধু তিনি নয়, দলের কেন নেতা কর্মী নয় এবং কোন সাধারণ মানুষের অপরাধের দায় আমাদের দল বিএনপি নেবে না। যার যে অপরাধ, দায় তাকেই নিতে হবে।
এদিকে নানা অভিযোগে অভিযুক্ত ৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপন প্রকাশ ছরোয়ার চেয়ারম্যান এর মুঠোফোন ০১৯৩০৭১৮০৮২ ও ০১৯৭৭০১৪৯৯২ এ একাধিক বার কল দিলেও সংযোগ না পাওয়ায় কোন মন্তব্য নেওয়া সম্ভব হয় নি।
আরেকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ছরোয়ার চেয়ারম্যান নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি করেছে। তার বিচার হওয়া প্রয়োজন।
তারা অবিলম্বে ক্ষমতার অপব্যবহারকারী, অপরাধ জগতের ডনখ্যাত ও ভূমি দস্যু ছরোয়ার চেয়ারম্যানকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar