:::শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে গ্রেফতার-০২:::
মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এবং অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম সাহেব এর নেতৃত্বে ২৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ রাত্রিবেলা এসআই(নিরস্ত্র)/সুব্রত চন্দ্র দাস ও এএসআই(নিঃ)/আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্সহ পৃথক অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন সুরভীপাড়া ও মুসলিমবাগ এলাকা হইতে এনজিআর-১২২/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী এনামুল হক ইমরান (৩৮), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-দক্ষিণ রামচন্দ্রপুর মুন্সিবাজার, থানা-কমলগঞ্জ, এপি-সুরভীপাড়া বসুন্দরা আ/এ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এবং সিআর-১২৭১/২৪ (সদর) এর ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী মোঃ শাকিল হোসেন ভূইয়া (২৬), পিতা-আব্দুল হোসেন ভূইয়া, সাং-শ্রীমঙ্গল মুসলিমবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।