December 5, 2025, 11:10 am
শিরোনামঃ
দুমকি উপজেলা সহ জেলায় ৩ টি উপজেলায় যোগদান করলেন তিন নারী নির্বাহী কর্মকর্তা।। চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাসে যুবক ও তরুন প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা গোপালগঞ্জের অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার প্রধান আসামি রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা। ধর্ষণের অভিযোগের শিক্ষক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির উদ্যোগে ভারতীয় নাগরিকের লাশ দেখতে পেল বাংলাদেশীর আত্মীয়স্বজনরা মুক্তিযুদ্ধের সংগঠক ও ‘৭১-এর শহীদ পবন তাঁতী দিবস আজ নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন কালীগঞ্জে মহাসড়কের উচ্ছেদে লুটপাটের মহাট: মসজিদ ভাঙা হলো, মন্দির-প্রভাবশালীর দোকান বেঁচে গেল! যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন বিএনপি কামরুজ্জামান রতন আগামী ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস রূপগঞ্জে ৭০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ আটক বেগম খালেদা জিয়া: আপষহীনতা, ত্যাগ ও অনন্য নেতৃত্বের এক মহত্‍ মানবিক অধ্যায়।। প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম উপাচার্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পটুয়াখালী ভার্সিটিতে, ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত।। দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ।। দুমকি উপজেলায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় ২ গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ, থানায় মামলা বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক কোর্স- এর উদ্বোধন মনোনয়ন প্রতিযোগিতা শেষ এখন ধানের শীষকে বিজয়ী করতে হবে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী বাঘার আড়ানী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত র‌্যাবের কাছ থেকে মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নিল সন্তাসীরা অফিস টাইমে ফাঁকা চেয়ার: ভূমি অফিসে সেবা বঞ্চিত জনগণ, ইউএনও’র হস্তক্ষেপের আশ্বাস পরিবর্তনের অঙ্গীকার—সুনামগঞ্জ-১ এ মুজ্জাম্মিল হকের মতবিনিময় সভা মধ্যনগরে মোশাহিদ তালুকদারের নির্দেশে বিএনপি অফিসে হামলার অভিযোগ — বিক্ষোভে উত্তাল এলাকাবাসী রাউজানে চার ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা : গুঁড়িয়ে দেওয়া হলো চিমনিও চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল তাড়াশে সার বিতরণ নীতিমালা–২০২৫ বাস্তবায়নে ডিলার ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হোসেন্দী ইউনিয়ন জনগন দোয়া মাহফিল কারখানায় কর্মরত নারী শ্রমিক মর্জিনা বেগম ট্রলিচাপায় নিহত, এলাকাবাসীর বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যারাথন দৌড় কালীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত ১৩ বছর বয়সী মরিয়মের রহস্যজনক নিখোঁজ সেনা-বিজিবির যৌথ জালে ধরা পড়ল ১৫ বোতল মদ নিয়ে ২ পাচারকারী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহ কালিগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া নিয়ে ভিত্তিহীন নিউজ: আসল ঘটনা যা জানা গেল মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে যশোর থেকে নিখোঁজ ছাত্র উদ্ধার, সাঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাগুরায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন স্বর্ণালী জোয়ারদার রিয়া। মাগুরা শ্রীপুরে বেগম খালেদা জিয়ার  রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তিতে পটুয়াখালী ভার্সিটিতে দোয়া মাহফিল।। দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।। দুমকি উপজেলায়, প্রস্তাবিত বিধিনিয়োগ বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন প্রদান।
Notice :

এবার শিবিরের ঢাবি শাখার সেক্রেটারির পরিচয় জানা গেল, পদ ছিল ছাত্রলীগেও

প্রতিনিধি চট্টগ্রাম

এবার শিবিরের ঢাবি শাখার সেক্রেটারির পরিচয় জানা গেল, পদ ছিল ছাত্রলীগেও

সভাপতির পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এল ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেলের পরিচয় ৷ এস এম ফরহাদ নামের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হলে। তিনি ছাত্রলীগেরও পদধারী ছিলেন।
গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এস এম ফরহাদের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর নানা আলোচনা তৈরি হয়েছে। গণমাধ্যমের পক্ষ থেকে খোঁজ নিয়ে এস এম ফরহাদের ছাত্রশিবিরের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এস এম ফরহাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
ব্যাপারে ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমের সঙ্গে আজ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাঁকে পাওয়া যায়নি।
এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমের পরিচয় সামনে আসে। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। সাদিক ও ফরহাদ দুজনই চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
গতকাল রাতে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের পরিচয় সামনে এলে তাঁর পরিচিতজনদের অনেকে বিস্ময় প্রকাশ করেন। ফরহাদ ২০২২-২৩ শিক্ষাবর্ষে কবি জসীমউদ্‌দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। ক্লাবে এর ঠিক আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র এ এস এম কামরুল ইসলাম। শুধু তা-ই নয়, জসীমউদ্‌দীন হলে চার বছর ধরে ফরহাদের সঙ্গে একই কক্ষে (৩০৮ নম্বর) থেকেছেন তিনি। ফরহাদের রাজনৈতিক পরিচয় শুনে বিস্মিত কামরুল রাতে ফেসবুকে লিখেছেন, ‘মানুষ অবাক হয়। মাঝেমধ্যে প্রচণ্ড অবাক হয়। কেউ কেউ অবাক হয়ে আকাশ থেকে পড়ে৷’
ফরহাদের ছাত্রশিবিরের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর আরেকটি পরিচয়ও সামনে এসেছে; সেটি হলো তিনি ২০২২ সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা দেখা গেছে। ওই কমিটিতে ছাত্রলীগের নেতা-কর্মীর তালিকায় তাঁর নাম দেখা গেছে।
কবি জসীমউদ্‌দীন হল ডিবেটিং ক্লাবের একটি ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষাবিষয়ক সম্পাদক এস এম রাকিব সিরাজীর সঙ্গে ফরহাদের একটি ছবি এবং তানভীর হাসানকে ফরহাদের ফুল দেওয়ার আরেকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
এদিকে সাংগঠনিক সিদ্ধান্তেই ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা প্রকাশ্যে আসছেন বলে জানিয়েছেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। তিনি গতকাল বলেন, তাঁদের সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার পুরো কমিটি খুব দ্রুতই প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, ‘গত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী সরকার আমাদের আন্ডারগ্রাউন্ড পলিটিকস (গোপন রাজনীতি) করতে বাধ্য করেছে। আমাদের দানব আকারে হাজির করা হয়েছে। এটি থেকে আমরা নিস্তার চাই। প্রত্যেকে প্রত্যেকের রাজনৈতিক চর্চা করবে, সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কারও ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না—সেটাই আমাদের চাওয়া।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar