March 9, 2026, 3:15 pm
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

ভূমিদস্যুতাসহ নানা অভিযোগে পিতা পুত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধি:

ভূমিদস্যুতাসহ নানা অভিযোগে পিতা পুত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

খুলনা জেলার কয়রা থানার হড্ডা বনািয়াখালী এলাকায় সংঘবদ্ধ ভূমিদস্যু, জমি জবর দখল, হারীর টাকা না দেওয়া, জাল দলিল সৃজন, ভূমিহীনদের জমি দেওয়ার কথা বলে টাকা নিয়ে জমি না দেওয়া, চাদা দাবিসহ নানা অভিযোগে তরুন প্রকাশ রায়, চন্দন রায়সহ তাদের সঙ্গীয়দের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসী। গত ইং ১৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে কয়রা থানার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা বানিয়াখালীর জলিলের মোড়ে এ মানববন্ধন করা হয়। এসময় অভিযুক্ত তরুন প্রকাশ রায়, চন্দন রায়সহ তার সহযোগিদের বিচার দাবি করা হয়।

মানববন্ধনে ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসী জানান, হড্ডা বানিয়াখালী এলাকার তরুন প্রকাশ রায়, চন্দন রায় ও তাদের সহযোগিরা দীর্ঘ দিন ধরে এলাকায় জোরপূর্বক জমি দখল,সংঘবদ্ধ ভূমিদস্যু, জমি জবর দখল, হারীর টাকা না দেওয়া, জাল দলিল সৃজন, ভূমিহীনদের জমি দেওয়ার কথা বলে টাকা নিয়ে জমি না দেওয়া, চাদা দাবিসহ নানা অপকর্ম করে আসছে। তরু গংদের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদের শারীরিক নির্যাতনসহ এলাকা ছাড়া করে। এমনকি চিত্ত সানা, বিকাশ চন্দ্র মন্ডল, গংগাধার মন্ডল, মিলন বৈদ্যসহ অনেককে দেশছাড়াও করেছে।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী আরও জানান জমির দলিল, খাজনা, মিউটিসন থাকার পরে তরুন প্রকাশ রায় গংরা নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখল করে হয়রানি করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তাদের দাবি তরুন প্রকাশ রায়, চন্দন রায় গংদের হাত থেকে নিরীহ মানুষের মুক্তি। এ সময় ভূক্তভোগি আবুবকর গাজী বলেন , আমার কাছ থেকে তরুন ১১০০০০ টাকা নিয়েছে জমি দেওয়ার কথা বলে, আমার জমিও দেয়নি টাকাও ফেরত দিচ্ছে না। বিজয় কৃষ্ণ বলেন আমার জমি সে হারী দিবে বলে নিয়ে ঘের করছে, কিন্তু আজ ১০ বছর সে কোন হারী দেয় না। ভুক্তভোগী সন্ধ্যা মন্ডল বলেন আমার ঘেরে তরুর নেতৃত্বে লুটপাট চালিয়ে মাছ ধরে নিয়ে গেছে এবং আমাকে ঘেরেও যেতে দেয়া হয়না। সন্ধার স্বামী ভৃতি মন্ডল বলেন তরু গংদের এহেন অন্যায় কাজের প্রতিবাদ করায় তরু আমাকে জনসম্মুখে পুড়িয়ে মারার হুমকি দেয়। ভুক্তভোগী ওলি বলেন আমি ষোলাদানা এলাকা থেকে এসে বানিয়াখালী এলাকায় ঘের করতে থাকলে আমার কাছে ৫০০০০ টাকা চাদা দাবি করে বলে যে, এই এলাকায় ঘের করতে হলে উক্ত টাকা চাদা দিতে হবে।

একই অভিযোগ করেন এলাকার কার্তিক মন্ডল, রবীন্দ্রনাথ মন্ডল,নান্টু রায়, তরুন মন্ডলসহ ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তাদের অভিযোগ তরু পূর্বে সামান্য মাঝি থেকে আজ অন্যের জমি জবর দখলসহ নানা অনিয়ম করে আজ কোটিপতি বনে গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত তরুন প্রকাশ রায় বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সত্য নয়।

এ ব্যাপারে স্থানীয় আফজাল হোসেন বলেন, আমি তরুন প্রকাশ রায় গংদের উপরোক্ত অপকর্মের প্রতিবাদ করার কারনে আমাকে সে মেরে ফেলার হুমকিসহ নানাভাবে হয়রানি করে আসছে। তাছাড়াও আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

এ ব্যাপারে ইউপি সদস্য মহাশিস বাবু বলেন, আমি লোকাল জনপ্রতিনিধি হয়ে বিষয়টি নিয়ে তরুন প্রকাশ রায়কে ডেকেছি কিন্তু তিনি শালিসে আসেনা। তার বিরুদ্ধে এলাকাবাসীর যে অভিযোগ সেগুলো সত্য।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী বলেন তরুন প্রকাশ রায়ের বিরুদ্ধে এলাকাবাসীর অনেক অভিযোগ পেয়ে আমি তাকে বারবার নোটিশ করেছি কিন্তু সে হাজির হয় না। উপরন্তু গ্রাম পুলিশ নোটিশ নিয়ে গেলে তাদের মারতে আসে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, তরুন প্রকাশ রায়ের বিরুদ্ধে কিছু লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar