January 22, 2026, 5:04 pm
শিরোনামঃ
নাসিরনগরের এডভোকেট একে এম কামরুজ্জামান মামুনসহ বহিষ্কার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশে অভিযান চালিয়ে দুই ডাকাত আটক ভয়ের পরিবেশ তৈরি করে ইউএপির দুই শিক্ষককে বরখাস্ত, পুনর্বহালের দাবি পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ১১ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫ ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না—নূরুল ইসলাম বুলবুল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ৩ টি সংসদীয় আসনে মোট ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে । গোপালগঞ্জ মুকসুদপুর চাকু ও ওষুধ নিয়ে হাবিব বোরখা পড়ে মাদ্রাসায় প্রবেশ।পুলিশ তাকে আটক করেছে নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক । রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় ৫০ হাজার পিস ইয়াবা এবং ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।  নোয়াখালীতে ডিএনসির সফল অভিযান: গাঁজা গাছ উদ্ধার, প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক দেশবাসীকে এতে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জিএম কাদের শিক্ষা উন্নয়নে ৩ বিজিবি’র মানবিক উদ্যোগ: পানছড়িতে স্কুল ব্যাগ ও সোলার প্রদান সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত: অসহায় শিক্ষার্থীর পড়াশোনার ভার নিলেন আমান উল্লাহ্ সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা রূপগঞ্জে বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে ১ জন নিহত, আহত-১ কারাগার থেকেই ভোটাধিকার প্রয়োগ: খাগড়াছড়ি জেলা কারাগারের ১৬ বন্দী দিচ্ছেন পোস্টাল ব্যালটে ভোট ঝিনাইদহের নবগঙ্গা নদীর পরিচ্ছন্নতা অভিযান। নড়াইলের কালিয়ায় গাঁজার গাছসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা রামপালে এ জামাত ইসলামের প্রার্থী আঃ ওয়াদুদ এর সাথে সাংবাদিক দের মতবিনিময় দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত -: শোক সংবাদ :- কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হক আর নেই চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১কেজি গাঁজাসহ আটক টুঙ্গিপাড়ায় চায়ের দোকানে অজ্ঞাত ব্যক্তির রহস্যজনক মৃত্যু গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার। সীমান্তে বাড়ছে আতঙ্ক,পরিত্যক্ত অবস্থায় ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার বিজিবি কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জ-১ আসনে গণ-অধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়ার মনোনয়ন বৈধতা পেলেন পানছড়িতে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শামশুল হক আটক। দৈনিক বর্তমান বাংলা পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলো চা বাগানের সন্তান স্বরণ সিং কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান ঝিনাইদহে হোটেল মালিককে হাতুড়িপেটা ও নগদ টাকা লুট। পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি: সিরাজুল মনির নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Notice :

জাবি ছাত্রলীগ নেতা শামীম হত্যায় জাবির বহিষ্কৃত ৮ ছাত্রের বিরুদ্ধে মামলা

মোঃমনির মন্ডল,সাভারঃ

জাবি ছাত্রলীগ নেতা শামীম হত্যায় জাবির বহিষ্কৃত ৮ ছাত্রের বিরুদ্ধে মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে (৩৫) পিটিয়ে হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্টার সুদীপ্ত শাহিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো: কামাল হোসেন।

নিহত শামীম মোল্লা আশুলিয়া থানার কাঠগড়া এলাকার মোল্লা বাড়ির ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচ) ইতিহাসের বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে ছিনতাই, অস্ত্র, মাদক।

মামলার এজাহার ভুক্ত আসামিরা হলেন, জাবির চার ছাত্রদল নেতা সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের মোহাম্মদ রাজন মিয়া (২৫), একই বিভাগের ৪৫ ব্যাচের রাজু আহাম্মদ (২৫), ইংরেজি বিভাগের (৪৯ ব্যাচ) হামিদুল্লাহ সালমান (২১) এবং সিএসই বিভাগের (৪৭ ব্যাচ) সোহাগ মিয়া (২৩)। আসামি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মো: আহসান হাবীব (২৪)। এছাড়া ইংরেজি বিভাগের মাহমুদুল হাসান রায়হান (২০), ইতিহাস বিভাগের জুবায়ের আহমেদ (২৪), ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের (৪৯ ব্যাচ) মো: আতিকুজ্জামান (২১) নামে তিন সাধারণ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় ওই ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মারধরের ঘটনায় শনাক্ত হওয়া সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি দিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

প্রসঙ্গত, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে মারধর করে। গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সহায়তায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়। সেখানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীরা তাকে আরেকদফা গণপিটুনি দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামীম মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar