April 16, 2026, 1:19 am
শিরোনামঃ
ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ নওগাঁর বদলগাছি ও মহাদেবপুর রায়গাঁ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা দাগনভূঞায় লাইসেন্সহীন ‘হাজী ক্লিনিক’ সিলগালা করল স্বাস্থ্য বিভাগ ১৪৩৩ বঙ্গাব্দের এই নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় যে, সব ভেদাভেদ ভুলে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বিএনপি সরকার ক্ষমতায় এসে সবসময় জনগণের কল্যাণের কাজ করেছে- সেলিমুজ্জামান এম,পি মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষককার্ড বিতরণ উপলক্ষে চন্দ্রা এিমোড় অতিক্রম। দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন: মামলা প্রত্যাহারের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভালুকায় বাবা-ছেলের দ্বন্দ্বে গুলি ও সংঘর্ষ, আহত ২ কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা সরকার হত্যা: খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন টেকনাফ ইনানী উপকূল থেকে মালয়েশিয়া গমন: আন্দামান সাগরে ট্রলারডুবি, ৯ জন উদ্ধার, দুই শতাধিক নিখোঁজ শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ
Notice :

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) পালিত

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে
জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) পালিত

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক পরিচালিত মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.জি.আ.)’র অনুমতিক্রমে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) উদযাপন উপলক্ষে এক জশ্নে জুলুস, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ সেপ্টেম্বর, রোজ সোমবার সকাল ৮ টায় মাদ্রাসা ময়দান হতে জশনে জুলুস আরম্ভ হয়ে মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারসমূহ জেয়ারত ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা ময়দানে এসে জমায়েত হন।
বেলা ১১টায় মাদ্রাসা ক্যাম্পাস-২ (উম্মুল আশেকীন মুনাওয়ার বেগম এতিমখানা ও হেফজখানা ভবনে) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম’র সভাপতিত্বে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) স্মারক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
মাওলানা মুহাম্মদ জাহেদ উদ্দিন ও মাওলানা মুহাম্মদ কাইছার উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজাম উদ্দিন জামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন szht ট্রাস্ট’র শিক্ষা বিভাগ তদারকি সেলের সদস্য এবং জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু মোহাম্মদ, স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুইনুদ্দিন।
আলোচনায় অংশগ্রহণ করেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার মুহাম্মদ আনোয়ার হোসেন, মাদ্রাসার আরবি মুদাররিস মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন, ক্বারী মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ ওয়াহিদুর রহমান।
বক্তারা বলেন, পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)-এর শিক্ষা হল মদিনা সনদের আলোকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবজাতির বাসস্থান, শিক্ষা, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক অধিকারসহ সকল মানবীয় অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করা। কারো বিশ্বাস, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপর সকল প্রকার হিংসাত্মক কার্যক্রম পরিহার করে সবার মাঝে ইসলামের শান্তির বার্তা পৌছে দেওয়ার প্রতি আলোচকরা গুরুত্বারোপ করেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, মাদ্রাসা গভার্ণিং বডির সদস্য শাহনাজ খানম, রোসাংগিরী ১নং ওয়ার্ডের মেম্বার শেখ আশরাফ আলী বাবু, বিশিষ্ট সাংবাদিক বলাই আচার্য, মুহাম্মদ ফরুক, মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী এবং উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সকল শিক্ষকমণ্ডলী।
সকাল ৮ টায় পবিত্র কুরআন খতম এবং মিলাদ কিয়ামের মাধ্যমে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)-এর কার্যক্রম শুরু হয়। পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আয়োজিত হামদ, না’তে রাসূল, মাইজভাণ্ডারী কালাম, উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar