February 19, 2026, 6:38 am
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর ৫ তলা বাড়ি জবরদখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার:"

শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর ৫ তলা বাড়ি জবরদখলের অভিযোগ

সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে সখ্যতা রয়েছে’ এমন অপবাদ দিয়ে ব্যবসায়ীর বাড়ি জবরদখলের অভিযোগ উঠেছে একজন যুবদল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী কবির তালুকদার (৪৫) শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামের মৃত হাফিজ উদ্দিনের সন্তান। অভিযুক্ত সেলিম আহমেদ (৪২) গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।কবির তালুকদার তার ব্যবসার স্বার্থে আওয়ামীলীগকে সমর্থন করতেন বলে জানিয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর শ্রীপুর পৌর এলাকার দারগার চালা গ্রামে কবির তালুকদার কর্তৃক নির্মিত একটি ৫ তলা বাড়ি জবরদখল করেছেন যুবদলনেতা সেলিম। তাকে ডিবি প্রধান হারুনের সঙ্গে সখ্যতার তকমা দিয়ে মারধর করে বাড়ি জবরদখলে নেন তিনি।

অনুসন্ধানে জানা যায়, বাড়ি জবরদখল প্রসঙ্গে জানতে কবির তালুকদারের ওই বাড়িতে গেলে সেলিমের দূর সম্পর্কের ভাতিজা মানিক ও তার স্ত্রী প্রকাশ্যে কবির তালুকদারের স্ত্রী’কে হুমকি দেন।
কবির তালুকদার তার ওই বাড়িটি নির্মাণের জন্য ব্যাংক লোন করেছিলেন, ব্যবসায়ীক স্বার্থে আওয়ামী লীগকে সমর্থন করতেন তিনি। এই অপবাদকে কাজে লাগিয়ে সেলিম আহমেদ বাড়ি জবরদখলের ঘটনাটি সম্পন্ন করেছে বলে জানা যায়। অভিযুক্ত সেলিমের ক্ষমতার দাপট দেখানো এবং লুটপাট প্রসঙ্গে মুখ খোলেন বাড়ির ভাড়াটিয়া ও বাড়ি নির্মাণ কাজ করা কয়েকজনসহ প্রতিবেশীরা। বাড়ি নির্মাণের শুরু থেকে প্রতিবেশী আব্দুস সোবহান কবির তালুকদারের কাছে কাঠ বিক্রি করেছেন, তিনি বলেন, বিএনপি এখনও ক্ষমতায় আসেননি। ক্ষমতায় আসার আগেই সেলিম কবির তালুকদারকে মারধর করে বাড়িটি দখল করে সেখানে মানিক নামের একজনকে থাকতে দেয়। মানিক তার দূর সম্পর্কের ভাতিজা। বর্তমানে কবির তালুকদার তার বাড়িতে উঠতে পারছেনা।

ক্রয়সূত্রে মালিক হয়ে বাড়ি নির্মাণ করেও নিজের বাড়িতে যেতে পারছেনা কবির তালুকদার। আমরা এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ সেলিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়াও ইলেকট্রিক মিস্ত্রী মো. বেলায়েত, রাজমিস্ত্রী নজির আহমেদ এবং একাধিক ভাড়াটিয়া এক-ই দাবি জানান।বাড়ির নিরাপত্তাকর্মী মো. শহর আলী জানান, সেলিমের নেতৃত্বে আমাকে মারধর করা হয়। পরবর্তীতে সেলিম আমার কাছে গিয়ে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করিনি। আমি সেলিমসহ তার সহযোগীদের বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত সেলিম আহমেদ বলেন, সাবেক ডিবি প্রধান হারুনের সহযোগিতায় কবির তালুকদার বাড়িটি দখল করে। হাসিনার পতনের পর আমাদের জমি আমরা বুঝে নিই। এ বিষয়ে আমার পিতা আরো বিস্তারিত বলতে পারবে। সেলিমের পিতা মোতালিব বেপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে খুঁজে পাওয়া যায়নি।এসব বিষয়ে উভয় পক্ষ-ই শ্রীপুর থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি এখনও তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর-ই সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে সখ্যতার অপবাদ দিয়ে ৫ তলা একটি ভবন জবরদখলের বিষয়টি চাওড় হলে এলাকাবাসী সোচ্চার হয়। বিএনপি ক্ষমতায় আসার আগেই যদি এরকম অপকর্মে লিপ্ত হয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তাহলে দলটির জন্য ভালো কিছু ইঙ্গিত করছেনা বলে দাবি সচেতন মহলের। চুল-ছেঁড়া বিশ্লেষণ করে এমন গর্হিত অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar