কয়রায় বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কয়রা উপজেলা শাখার উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদার ও লুটতরাজের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইং ১৪ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকায় কালনা আমিনিয়া কামিল মাদরাসার মাঠে একটি জাঁকজমক পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আহবায়ক কয়রা উপজেলা বিএনপি এ্যাডঃ মোমরেজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং নির্বাহী সদস্য খুলনা জেলা বিএনপি মোঃ মনিরুজ্জামান মন্টু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক খুলনা জেলা বিএনপি মোঃ আবু হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি সেচ্ছাসেবক দল ও যুগ্ম আহবায়ক খুলনা জেলা বিএনপি মোঃ তৈয়েবুর রহমান।যুগ্ম আহবায়ক খুলনা জেলা বিএনপি মোঃ এনামুল হক সজল। সিনিয়র সহ সভাপতি সাবেক খুলনা জেলা যুবদল মোঃ আব্দুল্লাহেল কাফি সখা, সদস্য খুলনা জেলা বিএনপি মোঃ আনিসুর রহমান, মোঃ নাজমুস সাকিব পিন্টু, আরিফুর রহমান আরিফ, এ ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক কয়রা উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান মহারাজপুর ইউনিয়ন পরিষদ মোঃ মনিরুজ্জামান বেল্টু, এছাড়াও বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।