December 8, 2025, 7:07 am
শিরোনামঃ
দুমকি উপজেলা সহ জেলায় ৩ টি উপজেলায় যোগদান করলেন তিন নারী নির্বাহী কর্মকর্তা।। চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাসে যুবক ও তরুন প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা গোপালগঞ্জের অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার প্রধান আসামি রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা। ধর্ষণের অভিযোগের শিক্ষক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির উদ্যোগে ভারতীয় নাগরিকের লাশ দেখতে পেল বাংলাদেশীর আত্মীয়স্বজনরা মুক্তিযুদ্ধের সংগঠক ও ‘৭১-এর শহীদ পবন তাঁতী দিবস আজ নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন কালীগঞ্জে মহাসড়কের উচ্ছেদে লুটপাটের মহাট: মসজিদ ভাঙা হলো, মন্দির-প্রভাবশালীর দোকান বেঁচে গেল! যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন বিএনপি কামরুজ্জামান রতন আগামী ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস রূপগঞ্জে ৭০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ আটক বেগম খালেদা জিয়া: আপষহীনতা, ত্যাগ ও অনন্য নেতৃত্বের এক মহত্‍ মানবিক অধ্যায়।। প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম উপাচার্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পটুয়াখালী ভার্সিটিতে, ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত।। দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ।। দুমকি উপজেলায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় ২ গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ, থানায় মামলা বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক কোর্স- এর উদ্বোধন মনোনয়ন প্রতিযোগিতা শেষ এখন ধানের শীষকে বিজয়ী করতে হবে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী বাঘার আড়ানী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত র‌্যাবের কাছ থেকে মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নিল সন্তাসীরা অফিস টাইমে ফাঁকা চেয়ার: ভূমি অফিসে সেবা বঞ্চিত জনগণ, ইউএনও’র হস্তক্ষেপের আশ্বাস পরিবর্তনের অঙ্গীকার—সুনামগঞ্জ-১ এ মুজ্জাম্মিল হকের মতবিনিময় সভা মধ্যনগরে মোশাহিদ তালুকদারের নির্দেশে বিএনপি অফিসে হামলার অভিযোগ — বিক্ষোভে উত্তাল এলাকাবাসী রাউজানে চার ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা : গুঁড়িয়ে দেওয়া হলো চিমনিও চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল তাড়াশে সার বিতরণ নীতিমালা–২০২৫ বাস্তবায়নে ডিলার ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হোসেন্দী ইউনিয়ন জনগন দোয়া মাহফিল কারখানায় কর্মরত নারী শ্রমিক মর্জিনা বেগম ট্রলিচাপায় নিহত, এলাকাবাসীর বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যারাথন দৌড় কালীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত ১৩ বছর বয়সী মরিয়মের রহস্যজনক নিখোঁজ সেনা-বিজিবির যৌথ জালে ধরা পড়ল ১৫ বোতল মদ নিয়ে ২ পাচারকারী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহ কালিগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া নিয়ে ভিত্তিহীন নিউজ: আসল ঘটনা যা জানা গেল মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে যশোর থেকে নিখোঁজ ছাত্র উদ্ধার, সাঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাগুরায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন স্বর্ণালী জোয়ারদার রিয়া। মাগুরা শ্রীপুরে বেগম খালেদা জিয়ার  রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তিতে পটুয়াখালী ভার্সিটিতে দোয়া মাহফিল।। দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।। দুমকি উপজেলায়, প্রস্তাবিত বিধিনিয়োগ বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন প্রদান।
Notice :

প্রধান শিক্ষকদের পদত্যাগ চায় শিক্ষার্থীরা, দুদকে অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

  মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি

প্রধান শিক্ষকদের পদত্যাগ চায় শিক্ষার্থীরা, দুদকে অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে বিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে স্কুলের মাঠে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। সেদিন ক্লাস বর্জন করে স্লোগানের মধ্যদিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ চান তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান। এঘটনার সুষ্ঠ বিচার ও তদন্তের জন্য দূর্নীতি দমন কমিশন (দুদক) সহ সংশ্লিষ্ট বিভিন্ন অফিসে

শিক্ষার্থীদের পক্ষে ওয়াহেদুল্যাহ খান আদনান অভিযোগ করেছেন।  

প্রধান শিক্ষক এমদাদুল হকের বিরুদ্ধে দুদকে দেওয়া অভিযোগ গুলো হলো-অভিযোগগুলো হলো, টাকা দিয়ে প্রধান শিক্ষক চাকুরীতে যোগদান, পরবর্তীতে সাবেক কমিটির যোগসাজসে নিয়োগ বানিজ্য, স্কুলের পুকুর পছন্দের ব্যাক্তির নিকট লিজ প্রদান, প্রতিষ্ঠানের বিভিন্ন ফান্ডের টাকা লোপাট, অকারনে ছাত্রীদের শরীর স্পর্শ করা, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমুলক আচরন করা এমনকি বা-মা তুলে গালি দেওয়া। বিগত সময়ে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মিদের ছত্রছায়ায় প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের নানান অনিয়ম করে আসত। এখন অন্তবর্তীকালীন সরকার স্বচ্ছভাবে দেশের সকল সেক্টর পরিচালনা করছেন এজন্য এমন দূর্নীতিবাজ শিক্ষকদের পদত্যাগ চায় শিক্ষার্থী ও অভিভাবক। 

অভিযোগের বিষয়ে বাগজানা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে জানি। তদন্তের মাধ্যমে আমার যা হবে, আমি সেটাই মেনে নিব।

অপরদিকে পাঁচবিবি উপজেলার নিকড়দীঘি নান্দুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবীর উদ্দীনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগে উপজেলা নির্বহাী কর্মকর্তার কার্যালয়ের লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। এছাড়া বিদ্যালয় মাঠে ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। ওই সময় স্থানীয়দের তোপের মুখে পড়ে প্রধান শিক্ষক মোঃ কবীর উদ্দীন স্বেচ্ছায় চাকরী থেকে ইস্তফা পত্রে স্বাক্ষর করেন। পরবর্তীতে প্রধান শিক্ষক কবীর উদ্দীনও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি  আরিফ সুলতানার নিকট একটি লিখিত অভিযোগ  করেছেন। 

নিকড়দীঘি নান্দুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ কবীর উদ্দীনের মুঠোফোনে বিভিন্ন সময় একাধিকবার কল দিলেও রিচিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় দুটির সভাপতি আরিফা সুলতানা অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাগজানা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়েছি তদন্তের জন্য ৫ সদস্যর কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত রির্পোট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে, দুদকে অভিযোগের বিষয়টি জানা নেই।

অপরদিকে নিকড়দীঘি নান্দুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধেও লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রধান শিক্ষক কবীর উদ্দীনকে জোরপূর্বক চাকরী থেকে ইস্তফা পত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে এই মর্মে আমার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar