February 19, 2026, 9:50 am
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ : একে একে মুক্তি পাচ্ছেন শীর্ষ সন্ত্রাসীরা!

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম

ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ : একে একে মুক্তি পাচ্ছেন শীর্ষ সন্ত্রাসীরা!

বেশিরভাগে নামের পাশে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। তারপরও একে একে মুক্তি পাচ্ছেন ঢাকাসহ দেশের শীর্ষ সন্ত্রাসীরা। এরইমধ্যে ৬ জন জামিনে মুক্তি পেয়েছেন। যাদের বিরুদ্ধে হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে।
এতে উদ্বিগ্ন প্রকাশ করে অপরাধ বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা ছাড়া পাওয়ায় অপরাধ আরও বাড়বে, অবনতি হতে পারে আইনশৃঙ্খলার ব্যবস্থারও। অবশ্য, কারা কর্তৃপক্ষের দাবি-নিয়ম মেনেই ছাড়া পাচ্ছে আসামিরা। অনুসন্ধানী এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০০১ সালের ডিসেম্বরে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে সেসময়কার সরকার। তালিকার একজন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। গত ১৩ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান অর্ধডজন হত্যা মামলার এই আসামি। এর দু’দিন আগে ছাড়া পেয়েছেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, ৩৬ মামলার আসামি নাছির উদ্দিন ওরফে শিবির নাসির। চলতি মাসের শুরুর দিকে একই কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৯টি হত্যাসহ অন্তত ২২ মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম।
এর আগে একে একে জামিনে বেরিয়ে আসেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইমন, নাইম আহমেদ টিটন, ফ্রিডম রাসু, পিচ্চি হেলালের মত সন্ত্রাসীরা। জামিন নিয়ে লাপাত্তাও হন কয়েকজন। যাদের বেশিরভাগে নামে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। কারা কর্তৃপক্ষ বলছে, সব ধরনের আইনি প্রক্রিয়ার পরই কারামুক্ত হচ্ছে এসব আসামি।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান জানান, জামিন ছাড়া কেউ যেতে পারবে না। যারা যারা গিয়েছেন, সবাই সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গিয়েছেন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই নিষ্ক্রিয় পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারি সংস্থাগুলো। দাগি সন্ত্রাসীদের এভাবে জামিনে মুক্তি পরিস্থিতি জটিল করে তুলতে পারে, মনে করছেন অপরাধ বিশ্লেষকরা।
অপরাধ বিশ্লেষক ড. হাফিজুর রহমান কার্জন বলেন, ‘আমরা কিন্তু অনেকগুলো ঘটনা জানি যে উচ্চ আদালত থেকে এসব অপরাধীরা হত্যা মামলার আসামি হিসেবে জামিনে বেরিয়ে আসে আবার হত্যা করেছে। এটা প্রযোজ্য যারা সাধারণ হত্যা মামলার আসামি। আর যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছে, তাদের ক্ষেত্রে-তো শুধুমাত্র হত্যা হয়, নানা ধরনের অপরাধ সিন্ডিকেটের সঙ্গেও জড়িত। চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারপর নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাতে করে তো, দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার-ই অবনতির একটা আশঙ্কা আমরা করছি।’
শীর্ষ সন্ত্রাসীদের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষেরও দায় আছে বলে মনে করেন আইনের এই অধ্যাপক। তবে, এই বিষয়টি নিয়ে পুলিশ-র‍্যাবের উর্ধ্বতন কেউ কথা বলতে রাজি নন বলে এই প্রতিবেদনে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এসব অপরাধীদের গণহারে মুক্তি। ছাত্ররা যে স্বপ্ন বুকে নিয়ে আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তা হাতছাড়া হতে পারে এসব অপরাধীদের অপরাধ কর্মকান্ডের ফলে। এদিকে চট্টগ্রামে শিবির নাসির একক আধিপত্য বিস্তার করে পুরো চট্টগ্রামের কিং হিসেবে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। ফলে শিবির নাসির একক আধিপত্য বিস্তার করে মাঠে থাকায় শিবির কর্মীরা ফুরফুরে মেজাজে থাকলেও বিএনপির সাধারণ নেতাকর্মীদের মাঝে বেশ আতংক ছড়িয়ে পড়ছে। আওয়ামী লীগের দাপুটে নেতা আ জ ম নাছির উদ্দীন, হেলাল আকবর চৌধুরী বাবরের মতো সাহসী নেতারা মাঠে না থাকায় শিবির নাসির এখন বলা যায় চট্টগ্রামের কিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar