December 7, 2025, 1:20 am
শিরোনামঃ
দুমকি উপজেলা সহ জেলায় ৩ টি উপজেলায় যোগদান করলেন তিন নারী নির্বাহী কর্মকর্তা।। চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাসে যুবক ও তরুন প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা গোপালগঞ্জের অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার প্রধান আসামি রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা। ধর্ষণের অভিযোগের শিক্ষক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির উদ্যোগে ভারতীয় নাগরিকের লাশ দেখতে পেল বাংলাদেশীর আত্মীয়স্বজনরা মুক্তিযুদ্ধের সংগঠক ও ‘৭১-এর শহীদ পবন তাঁতী দিবস আজ নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন কালীগঞ্জে মহাসড়কের উচ্ছেদে লুটপাটের মহাট: মসজিদ ভাঙা হলো, মন্দির-প্রভাবশালীর দোকান বেঁচে গেল! যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন বিএনপি কামরুজ্জামান রতন আগামী ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস রূপগঞ্জে ৭০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ আটক বেগম খালেদা জিয়া: আপষহীনতা, ত্যাগ ও অনন্য নেতৃত্বের এক মহত্‍ মানবিক অধ্যায়।। প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম উপাচার্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পটুয়াখালী ভার্সিটিতে, ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত।। দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ।। দুমকি উপজেলায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় ২ গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ, থানায় মামলা বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক কোর্স- এর উদ্বোধন মনোনয়ন প্রতিযোগিতা শেষ এখন ধানের শীষকে বিজয়ী করতে হবে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী বাঘার আড়ানী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত র‌্যাবের কাছ থেকে মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নিল সন্তাসীরা অফিস টাইমে ফাঁকা চেয়ার: ভূমি অফিসে সেবা বঞ্চিত জনগণ, ইউএনও’র হস্তক্ষেপের আশ্বাস পরিবর্তনের অঙ্গীকার—সুনামগঞ্জ-১ এ মুজ্জাম্মিল হকের মতবিনিময় সভা মধ্যনগরে মোশাহিদ তালুকদারের নির্দেশে বিএনপি অফিসে হামলার অভিযোগ — বিক্ষোভে উত্তাল এলাকাবাসী রাউজানে চার ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা : গুঁড়িয়ে দেওয়া হলো চিমনিও চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল তাড়াশে সার বিতরণ নীতিমালা–২০২৫ বাস্তবায়নে ডিলার ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হোসেন্দী ইউনিয়ন জনগন দোয়া মাহফিল কারখানায় কর্মরত নারী শ্রমিক মর্জিনা বেগম ট্রলিচাপায় নিহত, এলাকাবাসীর বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যারাথন দৌড় কালীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত ১৩ বছর বয়সী মরিয়মের রহস্যজনক নিখোঁজ সেনা-বিজিবির যৌথ জালে ধরা পড়ল ১৫ বোতল মদ নিয়ে ২ পাচারকারী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহ কালিগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া নিয়ে ভিত্তিহীন নিউজ: আসল ঘটনা যা জানা গেল মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে যশোর থেকে নিখোঁজ ছাত্র উদ্ধার, সাঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাগুরায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন স্বর্ণালী জোয়ারদার রিয়া। মাগুরা শ্রীপুরে বেগম খালেদা জিয়ার  রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তিতে পটুয়াখালী ভার্সিটিতে দোয়া মাহফিল।। দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।। দুমকি উপজেলায়, প্রস্তাবিত বিধিনিয়োগ বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন প্রদান।
Notice :

অবৈধ আবাসন প্রকল্প নির্মাণ ও পাহাড় কর্তন : চসিকের ২ কাউন্সিলরের বিরুদ্ধে পরিবেশের মামলা

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

অবৈধ আবাসন প্রকল্প নির্মাণ ও পাহাড় কর্তন : চসিকের ২ কাউন্সিলরের বিরুদ্ধে পরিবেশের মামলা

পাহাড়ে অবৈধভাবে আবাসন প্রকল্পের সৃষ্টি ও পাহাড়-টিলা কেটে প্লট বিক্রি ও সড়ক-উপসড়ক নির্মাণের দায়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা। আসামিদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম ও ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যনেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুকে যথাক্রমে ৩ ও ৪ নম্বর আসামি করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন মিরপুর মালিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. নামে পাহাড়ি এলাকায় অবৈধভাবে এই আবাসিক এলাকা গড়ে তোলা হয়। মামলায় ১ নম্বর আসামি করা হয় মিরপুর মালিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আকবরশাহ থানায় পরিবেশ অধিদপ্তরের ( জেলা কার্যালয়) এই মামলা দায়ের করে।
আকবরশাহ থানাধীন জঙ্গল লফিতপুরের সলিমপুর ইউনিয়নের মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এলাকায় অননুমোদিতভাবে পাহাড় কর্তণের দ্বায়ে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় মিরপুর মালিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর সভাপতি জাহাঙ্গীর আলম (৫৫), সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন (৫৫) সহ আরও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়।
ড. নিছার উদ্দিন আমেদ মঞ্জু (৫৫) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক এবং ও নগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য। এছাড়াও মো. জহুরুল আলম জসিম (৫৫) ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক। জহুরুল জসিমের বিরুদ্ধে আগেও পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটা, জলাশয় ভরাটের দায়ে একাধিক মামলা ও জরিমানা করে। এছাড়াও তার বিরুদ্ধে আকবরশাহ, পাহাড়তলী, খুলশীসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ৪০টি মামলা রয়েছে। এসব মামলার অন্তত ৩০টি গত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা হয়। তার বিরুদ্ধে কিশোর গ্যাং, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ থেকেই ছিল। ২০২৩ সালের ২৫ জানুয়ারি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অ্যাড. সৈয়দা রিজওয়ানা হাসানসহ সাংবাদিক ও পরিবেশ কর্মীদের উপর হামলার মামলায় চলতি বছরের ২৪ জানুয়ারি তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত করে। গত ১২ আগস্ট তাকে স্থায়ীভাবে বরখাস্ত করে মন্ত্রণালয়।
মামলায় উল্লেখ করা হয়, উল্লেখিত ১-৪নং আসামিরা অজ্ঞাত ৪০-৫০ জনের একটি সিন্ডিকেট তৈরি করে পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অমান্য করে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে মিরপুর মালিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. নামে আবাসন প্রকল্প স্থাপন করে অবৈধভাবে পাহাড় কর্তন করে প্রায় ৪-৫ একর জমির মধ্যে ২৫০টি প্লট করে বিক্রি করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar