সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাস- ট্রাক সংঘর্ষে নিহত ৩ আহত ১০
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ১৩ নাম্বার পিলারের মাঝামাঝিতে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বাসের ১০ যাত্রী। বাসটি সিরাজগঞ্জ থেকে ভোরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি যখন বঙ্গবন্ধু সেতুর ১৩ নাম্বার পিলারের মাঝামাঝিতে পৌঁছায়, তখনই বাসটি সামনে থাকা একটি পাথর বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে ঘটনাস্থলে তখনই তিনজন নিহত হয়েছেন। বঙ্গবন্ধু থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন, আব্দুল কাদের জিলানী তিনি জানান ভোরে সিরাজগঞ্জ থেকে যে বাসটি বঙ্গবন্ধু সেতুর উপরে পাথর বোঝাই ট্রাক কে পেছন থেকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে তিনজন নিহত হন তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে। এবং সেই লাশ গুলো মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই সেতু কর্তৃপক্ষ রেকার দিয়ে বাসটি সরিয়ে নিয়ে যায় এবং সেতুর উপর যান চলাচল স্বাভাবিক হয়। বাসটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় নিয়ে আসে। যেই ট্রাকের সাথে ঘটনাটি ঘটেছে সেই ট্রাক টিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাকি ১০ জন আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।