May 20, 2026, 8:03 pm
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
Notice :

স্কুলের ইট মালামাল বিক্রি করে আত্মসাৎসহ অদুদ মাস্টারের বিরুদ্ধে নানা অভিযোগ ও মামলা

কয়রা উপজেলা প্রতিনিধিঃ

স্কুলের ইট মালামাল বিক্রি করে আত্মসাৎসহ অদুদ মাস্টারের বিরুদ্ধে নানা অভিযোগ ও মামলা

খুলনার কয়রায় ভাগবাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জিএম অদুদ হোসেনের নানা বিতর্কিত কর্মকান্ডে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি বিদ্যালয়ের পুরাতন ভবন ট্রেন্ডার হওয়ার আগেই গোপনে সমস্ত ইট, দরজা, জানালা ইত্যাদি বিক্রয় করে আত্মসাৎ ও রাজনৈতিক পদে থেকে ইউপি নির্বাচনে সরাসরি অংশগ্রহণ ও এলাকার লোকজনকে মারধর, চাঁদাবাজিসহ জীবননাশের হুমকী প্রদানসহ সরকারি চাকুরীর বিধিমালা ভঙ্গ করাসহ নানা অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে ৫ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কয়রা বরাবর আবেদনসহ মাননীয় শিক্ষা উপদেষ্টা, দুদকসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উক্ত স্কুলে গত ইং ০১/০৯/২০২৪ তারিখ রবিবার অভিযোগকারী তার ছেলেকে টিফিন দিতে গেলে দেখতে পায় পুরাতন ভবনের ওয়ালের ইট, দরজা, জানালা কিছুই নাই। পরে খোঁজ নিয়ে জানতে পারে অত্র মালামাল জি এম অদুদ হোসেন (ভারপ্রাপ্ত) বিক্রয় করে নিজেই আত্মসাৎ করেছে। উক্ত বিদ্যালয়ের পুরাতন ভবনের ইট টেন্ডার ছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম অদুদ হোসেনের সহযোগিতায় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম অবৈধ ভাবে রাস্তার সোলিং এর কাজেও লাগিয়েছে। তা ছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম অদুদ হোসেন বাকি ইট বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করিয়াছে। ইতি মধ্যে ইট ক্রেতারা স্বীকারোক্তী দিয়াছে । তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক পদে আসীন থেকে রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে সরাসরি যুক্ত থাকিয়া ইউপি নির্বাচনে সরাসরি রাজনৈতিক ভাবে অংশগ্রহণসহ অপর পক্ষকে শারীরিক ভাবে নির্যাতন ও হুমকী প্রদান করেন। এছাড়াও বিভিন্ন লোকদের নাশকতা মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়সহ তাহার বিরুদ্ধে মামলা ও অভিযোগ রয়েছে।

স্থানীয় মতলেব শিকারি জানান, আমার কাছে ঐ অদুদ মাস্টার চাদা দাবি করেছিল, চাদা না দিলে আমাকেসহ আমার পরিবারকে মাটি চাপা দিতে চেয়েছিল। আমি প্রানের ভয়ে ও পরিবারের সদস্যদের জীবন বিপন্নের শঙ্কায় তার কিছু দাবি পুরুন করেছি, পুনরায় তার চাদার দাবিকৃত টাকা দিতে না পারায় আমাকে পরিবারসহ এলাকাছাড়া করেছে। এই জন্য আমি কয়রা আদালতে অদুদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছি। যাহার নম্বর সি আর ৪৪৯/২৪। মামলাটি সিআইডি তদন্ত করবেন।

সরেজমিনে গেলে স্থানীয় লোকজন জানান অদুদ হোসেন ক্ষমতার বলে কোন কিছুর তোয়াক্কা না করে অত্র স্কুলের ইট বালি কাউকে না জানিয়ে বিক্রয় করে উক্ত টাকা তিনি আত্মসাৎ করেছেন। এছাড়াও এই স্কুলের ইট তিনি ইউপি সদস্য এর নিকট বিক্রয় করে সরকারী রাস্তার কাজে লাগিয়েছে। তারা আরও বলেন অদুদ মাস্টার এলাকায় বিভিন্ন মানুষকে মামলা হামলার ভয় দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করেছে , অনেককে এলাকা ছাড়া করেছে। তারা অদুদ হোসেনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

ইট পরিবহনে ব্যবহারকারী ভ্যান চালক মুজাহিদ গাজী জানান, অদুদ মাস্টারের কথায় আমি ২ /৩ মাস আগে ২/৩ হাজার ইট পুরাতন ভবন থেকে নিয়ে অদুদ মাস্টারের বাসায় পৌঁছে দিয়েছি।

ইট ক্রেতা কবির সানা বলেন আমি গোয়ালে ইট বিছানোর জন্য ৩০০ ইট অদুদ মাস্টারের নিকট থেকে কিনেছি। এছাড়াও প্রবির মণ্ডল জানান তিনিও ১৫০ ইট ১৪০০ টাকায় অদুদ মাস্টারের নিকট থেকে কিনেছে।

অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর মুঠোফোনে জানান, ইট দরজা জানালাসহ মালামাল কে বিক্রি করেছে বা কে কিনেছে আমি জানিনা । যেহেতু অদুদ হোসেন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ত্বে সেহেতু দায়ভার তার ওপর বর্তায় । তিনি আওয়ামীলিগের সাবেক সভাপতি ছিলেন এটা সত্যি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার তপন বাবু মুঠোফোনে জানান আমি বাহিরে আছি, অফিসে গ্রহন করার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, অফিসে কেউ গ্রহন করতে পারে। অফিসে পৌঁছানোর পরে কথা হলে তিনি জানান আমি ব্যস্ত আছি , পরে কথা বলছি। এরপর উনাকে বারবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

অভিযোগের ব্যাপারে জিএম অদুদ হোসেন মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো মিথ্যা। এটা স্থানীয় কোন্দল ছাড়া আর কিছুই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar