April 15, 2026, 8:23 pm
শিরোনামঃ
শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ নওগাঁর বদলগাছি ও মহাদেবপুর রায়গাঁ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা দাগনভূঞায় লাইসেন্সহীন ‘হাজী ক্লিনিক’ সিলগালা করল স্বাস্থ্য বিভাগ ১৪৩৩ বঙ্গাব্দের এই নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় যে, সব ভেদাভেদ ভুলে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বিএনপি সরকার ক্ষমতায় এসে সবসময় জনগণের কল্যাণের কাজ করেছে- সেলিমুজ্জামান এম,পি মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষককার্ড বিতরণ উপলক্ষে চন্দ্রা এিমোড় অতিক্রম। দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন: মামলা প্রত্যাহারের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভালুকায় বাবা-ছেলের দ্বন্দ্বে গুলি ও সংঘর্ষ, আহত ২ কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা সরকার হত্যা: খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন টেকনাফ ইনানী উপকূল থেকে মালয়েশিয়া গমন: আন্দামান সাগরে ট্রলারডুবি, ৯ জন উদ্ধার, দুই শতাধিক নিখোঁজ শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের বৈঠকে প্রতিবাদ ও নিন্দা জিন্দাপীর শাহ্সুফী গাজী লালমিয়া শাহ রহমানপুরী (রহঃ)-এর ওরুশ ১৪ এপ্রিল ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা গোপালগঞ্জে অভিযান: ১০ হাজারের বেশি ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার। কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উপজেলা কমিটির অনুমোদন মুকসুদপুর রেলস্টেশনে আন্ত:নগর ট্রেন যাত্রাবিরতির সংবাদে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাংবাদিকতার নীতিমালা সরকারি ভাবে জরুরি সাংবাদিক কামাল প্রধান। সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Notice :

চট্টগ্রামের আকবরশাহ’য় পাহাড় কাটার স্থান পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আকবরশাহ’য় পাহাড় কাটার স্থান পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা

চট্টগ্রাম নগরের আকবরশাহ, বায়েজিদ, খুলশীসহ নগরের পাহাড়গুলো কেটে সাবাড়ের মহোৎসবের সংবাদ পেয়ে পরিদর্শনে গেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নগরের আকবরশাহ এলাকার বেশ কয়েকটি এলাকার পাহাড় কাটা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দ্রততার সাথে দাগের অন্তর্ভুক্ত প্রতিটি মালিকের বিরুদ্ধে মামলা ও জরিমানাসহ পরিবেশ আইনের সর্বোচ্চ প্রয়োগের বিষয়ে নির্দেশনা দেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আকবরশাহ এলাকার উত্তর পাহাড়তলী ওয়ার্ডের উত্তর লেকসিটি, হারবাতলী, শাপলা ও লতিফপুর ওয়ার্ডের মিরপুর এলাকায় চলমান পাহাড় কাটার পরিস্থিতি পরিদর্শন করেন তাঁরা।
এসময় মন্ত্রণালয় থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তারা আকবরশাহ থানা এলাকার উত্তর লেকসিটি, হারবাতলী, শাপলা ও মিরপুর এলাকার অন্তত ১৫টি কর্তনকৃত পাহাড়, কালীরছড়া খাল ভরাট করে নির্মিত স্থাপনা পরিদর্শন করেন। এসময় পাহাড় কাটার সময় কয়েকজনকে তাৎক্ষণিকভাবে জরিমানা প্রদান করেন ম্যাজিস্ট্রেট। এছাড়াও যেসব দাগের পাহাড় কাটা হয়েছে, সেসব দাগের মালিক ও যারা কেটেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এছাড়াও কালীরছড়া খাল থেকে দখলদারদের উচ্ছেদপূর্বক খালের অংশ দখল মুক্ত করা, উচ্চ আদালতের রায় অনুযায়ী উচ্ছেদ অভিযান ও নির্দেশনা বাস্তবায়ন, যেসব পাহাড় কেটে গত কয়েকদিন স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো ম্যাজিস্ট্রেসী অভিযান দিয়ে উচ্ছেদ ও আইনগত ব্যবস্থাগ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, যুগ্ম সচিব মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক হাসান হাবিবুর রহমান, চট্টগ্রাম মহানগর পরিচালক সোনিয়া সুলতানা, চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, কাট্টলী সার্কেলের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মামুন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রামের সমন্বয়ক মুনিরা পারভীন রুবা, সাংবাদিক ও পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, সহকারী পরিচালক মো. হাসান আহম্মদ, পরিদর্শক রুম্পা সিদকার, সিনিয়র টেকনিয়াশ মো. ওমর ফারুক প্রমুখ।
পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম বলেন, আমরা গত কয়েকদিন লক্ষ করেছি- দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু ভূমিদুস্যু চট্টগ্রাম নগরজুড়ে পাহাড় কাটার প্রতিযোগিতা করছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মামলা ও জরিমানা আদায় করেছে। বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় আমাদের মন্ত্রণালয় যতরকম আইনগত পদক্ষেপ গ্রহণের সুযোগ রয়েছে তার প্রয়োগ ঘটাবে। আমরা লক্ষ করছি কাগজে-কলমে খিলা উপস্থাপিত হচ্ছে, কিন্তু বাস্তবে এটা টিলা/পাহাড়। আমরা বাস্তবিক দৃশ্যমান বিষয়টিকে প্রাধান্য দিব। এটা যদি পাহাড় হয় খিলা আর সমতলের কাগজ বিবেচনা নয়, পাহাড় হিসেবেই আমরা জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছি।
এছাড়াও পরিবেশ অধিদপ্তরের আরেকটি টীম নগরের খুলশীতে পাহাড় কাটার সময় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা ও মামলা দায়ের করে। পাশাপাশি নগরের বায়েজিদ ও রৌফাবাদে পাহাড়কর্তনকারীদের সর্বোচ্চ আইনের আওতায় আনারও তাৎক্ষণিক নির্দেশনা দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar