*ঢাবিতে পানিযুদ্ধ, প্রাকৃতিক দূর্যোগ ও বাংলাদেশের প্রস্তুতি বিষয়ে নাগরিক সংলাপ*
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত গবেষণা সংস্থা বাংলাদেশ স্টাডি ফোরামের (বিডিএসএফ) উদ্যোগে "পানিযুদ্ধ, প্রাকৃতিক দূর্যোগ ও বাংলাদেশের প্রস্তুতি" শীর্ষক নাগরিক সংলাপ আয়োজন করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি মজুমদার মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান। এসময় নদী বিশেষজ্ঞ ও নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক।
এছাড়া ব্রাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান মো. মোস্তফা হোছাইন এবং নিরাপত্তা বিশ্লেষক সাজ্জাদুল কিবরিয়া দ্বীপু আলোচনায় অংশ নেন।
সংলাপে বক্তারা নদী ব্যবস্থাপনা, আন্তর্জাতিক পানি বণ্টন চুক্তি, ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ, বারংবার বন্যা পরিস্থিতির কারণ বিশ্লেষন ও সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করেন।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com