May 18, 2026, 3:28 pm
শিরোনামঃ
সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ — এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ ১ জনকে কারাদণ্ড কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লু রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহাসিক ফারাক্কা দিবস: নদী রক্ষা ও ন্যায্য পানিবণ্টনের সংগ্রাম। কুমিল্লা নিউ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফুলবাড়ীতে ১৯ হাজার ৬ শত টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ আটক। শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না- এড আতিকুর রহমান মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কচুয়া বাজারের মাছ বিক্রেতা মোঃ আঃ রহমান -আপনাদের সহায়তা প্রয়োজন কাজ না পেয়ে উত্তেজিত ঠিকাদার প্রবাস জীবনের কষ্টে উপার্জিত কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে অন্যত্র বিয়ে বসার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে কোরবানির গুরুত্ব ও ফজিলত! ফেনীতে মাদকের হাটে যৌথ অভিযান: ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, জনমনে প্রশ্ন গোপালগঞ্জের “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” -এর শুভ উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। নোবিপ্রবিতে নতুন যুগের প্রত্যাশা, ভিসি হলেন ঢাবির অধ্যাপক কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা
Notice :

সিংড়ার সেবা মেডিকেল কমপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য সিলগালা

স্টাফ রিপোর্টার: নাটোরের

সিংড়ার সেবা মেডিকেল কমপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য সিলগালা

নাটোরের সিংড়া সদরের পেট্রোবাংলা মোড়ে অবস্থিত সিংড়া সেবা মেডিকেল কমপ্লেক্সের নামের একটি বেসরকারী ক্লিনিকের বিরুদ্ধে অপচিকিৎসা ও নানা অপকর্মের অভিযোগে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করেছেন উপজেলা প্রশাসন। রবিবার (২৫ আগষ্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার অভিযান পরিচালনা করে এ প্রতিষ্ঠান টি সিলগালা করেন।

জানা যায়, এক সময়ের ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হারুন-অর রশিদ। পরবর্তীতে তিনি সেবা মেডিকেল কমপ্লেক্স নামের একটি বেসরকারি ক্লিনিকের মালিক বনে যান। গত ১৭ বছর যাবৎ তিনি এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। বেশ কয়েক বছর যাবৎ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন অভিযোগের গুঞ্জন শোনা যাচ্ছে। হারুন সেবা মেডিকেল কমপ্লেক্স এর সাইনবোর্ডের আড়ালে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এজেন্সি ব্যাবসা সহ সুদের সম্রাজ্য গড়ে তুলেছেন। ইতিমধ্যে সেবা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক হারুনের নানা কুকীর্তি নিয়ে
জাতীয় ও স্থানীয় দৈনিক সহ অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

পরিচালক হারুনের পোষা দালালের খপ্পরে পড়ে প্রতিনিয়ত হয়রানি ও প্রতারনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। সেখানে সেবার নামে চলছে অপচিকিৎসা, অন্তরালে লুকিয়ে আছে রোগীদের ভোগান্তি আর অনৈতিক কর্মকান্ড। প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে সাংবাদিক সহ সাধারণ মানুষ।

এদিকে চিকিৎসা শাস্ত্রের সনদ না থাকলেও প্রতিষ্ঠানের পরিচালক হারুন বনে গেছেন ডাক্তার। বর্তমানে তিনি বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের প্যাড ও নাম ব্যাবহার করে নিজেই করছেন অপারেশন। তার প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে এসে অকালে প্রাণ হারিয়েছে নবজাত সহ অনেকে। এখানে ঘটে যাওয়া সকল ঘটনার সুকৌশলে ধামাচাপা দেন তিনি।

সম্প্রতি সেবা মেডিকেল কমপ্লেক্সে এমন একটি লোমহর্ষ ঘটনা ঘটেছে। গত ৫ মে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের উদিশা গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদ হাসানের স্ত্রী তাসলিমা খাতুন (২০) কে সিজার অপারেশনের করেন হারুন। অপারেশনের ১০ দিনের মাথায় সেলাই কাটার পরের দিন থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে তাসলিমার। রক্তের সাথে সাদা রঙ্গের গজ বের হয় আসে। ইনফেকশন জনিত কারণে রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় তার স্বামী জাহিদ হাসান রামেক হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘদিন চিকিৎসার পর তাসলিমা মোটামুটি সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাসলিমার স্বামী জাহিদ হাসান জেলা সিভিল সার্জন অফিসে লিখত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মুঠোফোনে তাসলিমা জানান, আমার চিকিৎসায় ৩ লক্ষ টাকা খরচ হয়েছে। প্রথমে হারুন ক্ষতি পূরণ দিতে না চাইলে আমার স্বামী সিভিল সার্জন অফিসে অভিযোগ দেয়। পরে সে আমাদের বাড়িতে এসে ক্ষমা চেয়ে ১লক্ষ ৪৫ হাজার টাকা দিয়ে লিখিত নিয়েছে।

জাহিদের করা অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা সিভিল সার্জনের তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২১ আগস্ট নাটোর জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ মশিউর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেন।

নাটোর জেলা সিভিল সার্জনের নির্দেশে গত রবিবার (২৫ আগষ্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান টি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এস এম আলমাস, সেনাবাহিনীর টিম, পুলিশ ও গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয়রা বলছেন এক সময়ের ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টিভ এখানে বসে অবৈধ সুদ ব্যাবসায় হয়েছেন কোটিপতি। তার অবৈধ অর্থের গরমে প্রায় তিনি ধরাকে সাড়াজ্ঞান করেন। এর আগেও একই অপরাধে প্রশাসন সিলগালা করেছিল এই প্রতিষ্ঠানকে। কিন্তুু অবৈধ টাকার জোরে কয়দিন যেতে না যেতেই সিলগালা ভেঙে তালা খুলেন হারুন। তাহলে এবারও কি তাই হবে? এমন প্রশ্ন সিংড়াবাসীর মনে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar