দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল।।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নবীউল আলম বিশ^াসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিদ্যালয়ের শিক্ষার্থী।
গত (২৭ আগস্ট) মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ে চত্ত¡র থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় আটপুকুর হাট ঘুরে বিদ্যালয়ের মুল গেটে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন।
বিক্ষোভে বক্তারা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীউল আলম বিশ^াস দির্ঘদিন বিদ্যালয়ে দায়িত্বে থাকায় তিনি আর্থিক সুবিধা নিয়ে নিয়োগ বানিজ্য করেছেন। বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ের বেতন বন্ধ থাকলেও তিনি জোরপূর্বক বেতন নেন। বিদ্যালয়ের প্রতি তার কোন প্রকার গুরুপ্ত নাই সে নিয়োমিত বিদ্যালয়ে আসেনা। বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই। অতিরিক্ত ভর্তি ফি নেন। মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা নাই। শিক্ষার্থীদের অসুস্থ্য ও নোংরা টয়েলেট ব্যবহার করতে হয়। সম্প্রতি বিদ্যালয়ে গরিব মেধাবি শিক্ষার্থীর আর্থিক সহায়তা ৭৫ লক্ষ টাকা আসলেও তিনি সেই টাকা কোন গরিব শিক্ষার্থীদের দেন নাই। সহকারী শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন। এমন অযোগ্য ও দূর্নীতিবাজ প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয় পরিচালনা করলে বিদ্যালয়ের আরোও ব্যাপক ক্ষতির আসংখ্যা আছে। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।
মোঃ ফয়জার রহমান
দিনাজপুর প্রতিনিধি
মোবাইল নং ০১৭২৫৭৭৮৭১৯